কুড়িগ্রামে যৌতুকের দাবিতে গৃহবধূকে পিটিয়ে হত্যা

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১২:১৪:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
  • ২০ বার পঠিত হয়েছে

নিহতের স্বজন ও স্থানীয়রা জানান, নাসরিন জাহানের সঙ্গে প্রায় তিন বছর আগে ওই এলাকার আলমগীর হোসেনের (২৫) বিয়ে হয়। বিয়ের পর থেকে আলমগীর যৌতুকের জন্য স্ত্রীকে প্রায় সময় নির্যাতন করতেন। গতকাল বুধবার দিবাগত রাতে স্বামী-স্ত্রীর ঝগড়া হয়। স্বামীর বেধড়ক মারধরের একপর্যায়ে নাসরিন মারা যান। আজ বৃহস্পতিবার সকালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। তাঁদের আড়াই বছর বয়সের ছেলে সন্তান রয়েছে বলে জানা গেছে।

নাসরিনের বাবা নুর ইসলাম বলেন, ‘আলমগীর ও তার পরিবার প্রায় সময় যৌতুকের জন্য মেয়েকে নির্যাতন করত। আমি বিচারের আশায় থানায় মামলা দেওয়ার জন্য এসেছি।’

উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী সরকার জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। মরদেহ শুক্রবার ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। গৃহবধূর শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। রিপোর্ট হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয় করা যাবে।

দুই কোটি টাকার সরকারি খাদ্যশস্য আত্মসাৎ: ৪ খাদ্য কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা

কুড়িগ্রামে প্রায় ২ কোটি ১ লাখ ৭৫ হাজার ৩৫২ টাকা মূল্যের সরকারি খাদ্যশস্য আত্মসাৎ ও মজুতের অনিয়মের অভিযোগে খাদ্য বিভাগের চার কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছে দুদক। নথিবহির্ভূত ১১৯ মেট্রিক টন চাল মজুতের অভিযোগও রয়েছে।

মেয়ের মৃত্যুর পর গর্ভের সন্তানসহ মারা গেলেন আদুরি

কুড়িগ্রামের সদর উপজেলার কাঁঠালবাড়ীতে বাসের ধাক্কায় ছয় বছরের মেয়ের মৃত্যুর পর এবার গর্ভের সন্তানসহ মারা গেলেন মা আদুরি বালা (২৩)। আজ মঙ্গলবার সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। নিহতের শ্বশুর দুলাল চন্দ্র মালি বিষয়টি নিশ্চিত করেছেন।

বাসের ধাক্কায় প্রাণ গেল ৬ বছরের শিশুর, আহত মা-বাবাসহ ৩

কুড়িগ্রামের কাঁঠালবাড়ীতে ঢাকাগামী বাসের ধাক্কায় অটোরিকশায় থাকা ছয় বছরের এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় শিশুটির মা-বাবা ও অটোরিকশাচালক গুরুতর আহত হয়েছেন।

জনপ্রিয় টার্গেট

কুড়িগ্রামে যৌতুকের দাবিতে গৃহবধূকে পিটিয়ে হত্যা

প্রকাশ: ১২:১৪:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬