আবাসিকসহ বিভিন্ন হোটেলের অতিথিদের তালিকা সংরক্ষণ করতে হবে, ডিএমপি কমিশনারের নির্দেশ

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৬:১৫:৪৩ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
  • ৫ বার পঠিত হয়েছে

ডিএমপি সদর দপ্তরের সম্মেলন কক্ষে আজ সোমবার সকাল সাড়ে ১০টায় আগস্ট মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় ঊর্ধ্বতন কর্মকর্তাদের এ নির্দেশ দেন ডিএমপি কমিশনার।

সভায় কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ বলেন, অপরাধ প্রতিরোধে সিটিটিসি, ডিবি ও থানা-পুলিশকে সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করতে হবে। এলাকাভিত্তিক দায়িত্ব ভাগ করে ডিউটি করতে হবে, যাতে কোনো এলাকায় নিরাপত্তার ক্ষেত্রে শূন্যতা সৃষ্টি না হয় এবং দায়িত্ব পালনে কোনো ঘাটতি না থাকে। তিনি বলেন, দেশের বিভিন্ন এলাকা থেকে অপরাধীরা যাতে ঢাকায় এসে অপরাধ সংঘটিত করতে না পারে, সে জন্য রাজধানীর প্রবেশপথ ও গুরুত্বপূর্ণ এলাকায় ব্লক চেকসহ প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা জোরদার করতে হবে। সন্দেহভাজন ব্যক্তিদের বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়ার পাশাপাশি অপরাধ সংঘটনের আগেই তাদের গতিবিধি নিয়ন্ত্রণে আনতে হবে।

অপরাধ নিয়ন্ত্রণে গোয়েন্দা তথ্য সংগ্রহ, বিশ্লেষণ ও তাৎক্ষণিকভাবে কাজে লাগানোর ওপরও গুরুত্বারোপ করেন ডিএমপি কমিশনার। তিনি প্রত্যেক পুলিশ সদস্যকে নিজ নিজ অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের নির্দেশ দেন।

মাসিক অপরাধ পর্যালোচনা সভায় আগস্ট মাসে ঢাকা মহানগরের আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা বিধানে ভালো কাজের স্বীকৃতিস্বরূপ ডিএমপির বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাদের বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কৃত করা হয়।

আগস্টে ডিএমপির শ্রেষ্ঠ মিরপুর বিভাগ, থানা মিরপুর মডেল

ডিএমপির আগস্ট মাসের অপরাধ পর্যালোচনায় অপরাধ বিভাগে শ্রেষ্ঠ হয়েছে মিরপুর বিভাগ। শ্রেষ্ঠ থানার স্বীকৃতি পেয়েছে মিরপুর মডেল থানা। দ্বিতীয় হয়েছে উত্তরা-পশ্চিম থানা এবং তৃতীয় শাহজাহানপুর থানা। সভায় বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ পুলিশ কর্মকর্তাদের হাতে পুরস্কার তুলে দেন ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ।

ডিএমপি জানায়, সহকারী পুলিশ কমিশনারদের মধ্যে প্রথম হয়েছেন মিরপুর জোনের আবুল বাসার মোল্যা। দ্বিতীয় হয়েছেন মোহাম্মদপুর জোনের আবদুল্লাহ আল মামুন।

শ্রেষ্ঠ এসআই হয়েছেন মিরপুর থানার এসআই মো. দেলোয়ার হোসেন। দ্বিতীয় যাত্রাবাড়ী থানার এসআই মহিবুল্লাহ এবং তৃতীয় বনানী থানার এসআই জুম্মান খান।

এএসআইদের মধ্যে প্রথম হয়েছেন মোহাম্মদপুর থানার এএসআই মো. কামাল উদ্দিন। দ্বিতীয় যাত্রাবাড়ী থানার এএসআই মো. আখতারুজ্জামান মণ্ডল পলাশ এবং তৃতীয় পল্টন থানার এএসআই মো. নাজিম উদ্দিন।

গোয়েন্দা বিভাগের মধ্যে শ্রেষ্ঠ হয়েছে গোয়েন্দা-লালবাগ বিভাগ। শ্রেষ্ঠ টিম লিডার হয়েছেন গোয়েন্দা-লালবাগ বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার এনায়েত কবীর সোয়েব।

ট্রাফিক বিভাগের মধ্যে শ্রেষ্ঠ হয়েছে ট্রাফিক-মিরপুর বিভাগ। শ্রেষ্ঠ ট্রাফিক সার্জেন্টদের মধ্যে প্রথম হয়েছেন মিরপুর ট্রাফিক জোনের সার্জেন্ট মো. সামসুদ্দীন সরকার। দ্বিতীয় হয়েছেন যাত্রাবাড়ী ট্রাফিক জোনের সার্জেন্ট টুটুল মালো।

অপরাধ নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা নিশ্চিতকরণসহ উত্তম কাজের স্বীকৃতি হিসেবে এসব কর্মকর্তাকে পুরস্কৃত করা হয়।

সভায় ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও বিভিন্ন বিভাগের উপ-পুলিশ কমিশনার, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনার, সব থানার অফিসার ইনচার্জ এবং বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ফরিদপুরের পদ্মা নদীর কবিরপুর চর এলাকা থেকে অজ্ঞাত এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ। ২৩ দিনের ব্যবধানে নদী থেকে দুই অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার হলেও কারও পরিচয় মেলেনি। পুলিশ বলছে, পচনের কারণে পরিচয় শনাক্তে জটিলতা হচ্ছে।

নিজ প্রতিষ্ঠানের ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে যশোরের মনিরামপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক ইকরামুল ইসলামকে হেফাজতে নিয়েছে পুলিশ। আজ সোমবার সকাল থেকে ছাত্রীদের ক্লাস বর্জন ও আন্দোলনের মুখে থানা-পুলিশ ওই শিক্ষককে হেফাজতে নেয়।

সাত বছর বয়সী শিশু মরিয়ম গত বৃহস্পতিবার বিদ্যালয় থেকে সহপাঠীকে খুঁজতে তাদের বাড়িতে যায়। বাড়িতে সহপাঠীর বাবা জামিনুর ইসলাম (৩২) ছাড়া বাড়িতে আর কেউ ছিলেন না। এ সুযোগে শিশুটিকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করে ঘরের মেঝেতে গর্ত করে মরদেহ চাপা দিয়ে রাখেন।

জনপ্রিয় টার্গেট

ঢাকার দুই সিটিতে জামায়াতের প্রার্থী ঘোষণা: উত্তরে সেলিম, দক্ষিণে সাদিক কায়েম

আবাসিকসহ বিভিন্ন হোটেলের অতিথিদের তালিকা সংরক্ষণ করতে হবে, ডিএমপি কমিশনারের নির্দেশ

প্রকাশ: ০৬:১৫:৪৩ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬