১২ সেপ্টেম্বর মূল নেতাদের বৈঠকে ব্রিকসের ১১ সদস্য দেশের প্রতিনিধিরা অংশ নেবেন। ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে অংশীদার ও আউটরিচ দেশগুলোর অধিবেশন।
বর্তমানে ব্রিকসের পূর্ণ সদস্য দেশগুলো হলো ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন, দক্ষিণ আফ্রিকা, মিসর, ইথিওপিয়া, ইন্দোনেশিয়া, ইরান, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত।
সম্মেলনে অংশ নেওয়ার কথা রয়েছে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি, ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদ, ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো এবং সংযুক্ত আরব আমিরাতের নেতা শেখ খালেদ বিন মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান।
ব্রাজিলের প্রেসিডেন্টের পরিবর্তে দেশটির প্রতিনিধিত্ব করবেন পররাষ্ট্রমন্ত্রী মাউরো ভিয়েইরা।
অংশীদার ও আউটরিচ দেশগুলোর অধিবেশনে অংশ নেবেন বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো, কাজাখস্তানের প্রেসিডেন্ট কাসিম-জোমার্ত তোকায়েভ, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম, থাইল্যান্ডের প্রধানমন্ত্রী আনুতিন চানভিরাকুল, কিউবার প্রেসিডেন্ট মিগেল দিয়াজ-কানেল, নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা আহমেদ তিনুবু, উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মিরজিয়োয়েভ এবং উগান্ডার ভাইস প্রেসিডেন্ট জেসিকা আলুপো।
জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসও সম্মেলন-সংশ্লিষ্ট কর্মসূচিতে অংশ নেবেন।
ব্যবসায়িক ফোরামের প্রতিনিধিদলে আছেন চায়না ন্যাশনাল পেট্রোলিয়াম করপোরেশনের (সিএনপিসি) চেয়ারম্যান দাই হাউলিয়াং, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড কমার্শিয়াল ব্যাংক অব চায়নার (আইসিবিসি) চেয়ারম্যান লিন লিয়াও, চায়না কসকো শিপিংয়ের চেয়ারম্যান ওয়ান মিন এবং হুয়াওয়ে ও আলিবাবার শীর্ষ নির্বাহীরা।
এ ছাড়া এমব্রায়ার, ভালে, নাসপার্স, রাশিয়ান রেলওয়েজ ও সবারব্যাংকের প্রধান নির্বাহীরাও অংশ নেবেন।
সম্মেলন ঘিরে দিল্লিতে প্রায় ৩০ হাজার পুলিশ ও আধাসামরিক সদস্য মোতায়েন করা হয়েছে। বিমানবন্দর, রাষ্ট্রপ্রধানদের হোটেল, ভারত মণ্ডপম এবং গুরুত্বপূর্ণ সড়কগুলোতে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা।
নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টি জয়ী হলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার এক অভাবনীয় প্রতিশ্রুতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বুধবার রাতে টেক্সাসে দলীয় কনভেনশনে ট্রাম্পের এই ঘোষণায় তাঁর সমর্থকেরা উচ্ছ্বাস প্রকাশ করলেও…
ইয়েমেনের উপকূলের ছোট্ট দ্বীপ পেরিম যেন ইতিহাসের এক বিস্মৃত অধ্যায়। চারদিকে পাথর ও বালুর অনুর্বর ভূদৃশ্য। কিন্তু ভৌগোলিক অবস্থানের কারণে এই দ্বীপই এখন মধ্যপ্রাচ্যের বিস্তৃত সংঘাতের অন্যতম গুরুত্বপূর্ণ কৌশলগত কেন্দ্রে পরিণত হয়েছে।
সাত বছর পর ভারত সফরে যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং। আগামী ১২-১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠিত ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দিতে তিনি ভারত সফর করবেন বলে আজ বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়…
দৈনিক টার্গেট 
























