বিশ্বের সর্বোচ্চ বেতনভোগী সরকারপ্রধানের বেতন আরও ৬০ শতাংশ বাড়ছে

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৫:০০:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
  • ১০ বার পঠিত হয়েছে

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিবিসি জানায়, বর্তমানে লরেন্স ওয়ং বছরে প্রায় ২২ লাখ সিঙ্গাপুর ডলার বেতন ও অন্যান্য সুবিধা পান। নতুন কাঠামো কার্যকর হলে তাঁর মোট বার্ষিক পারিশ্রমিক বেড়ে দাঁড়াবে প্রায় ৩৬ লাখ সিঙ্গাপুর ডলার (প্রায় ৩৫ কোটি টাকা), যা ৬০ শতাংশের বেশি বৃদ্ধি। এর ফলে বিশ্বের অন্য যে কোনো সরকারপ্রধানের তুলনায় তাঁর আয় আরও অনেক বেশি হবে।

সিঙ্গাপুর সরকার দীর্ঘদিন ধরে উচ্চ সরকারি বেতনের পক্ষে আরেকটি যুক্তি দিয়ে আসছে—এতে দুর্নীতির প্রবণতা কমে। দেশটি আন্তর্জাতিক দুর্নীতি সূচকে ধারাবাহিকভাবে বিশ্বের সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশগুলোর মধ্যে রয়েছে।

তবে নতুন বেতন বৃদ্ধির সিদ্ধান্ত নিয়ে দেশে সমালোচনাও শুরু হয়েছে। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, চাকরির অনিশ্চয়তা, নতুন স্নাতকদের কর্মসংস্থান এবং সাম্প্রতিক ছাঁটাই নিয়ে যখন নাগরিকদের উদ্বেগ বাড়ছে, তখন মন্ত্রীদের বেতন বাড়ানোর সিদ্ধান্তকে অনেকেই ‘বাস্তবতা-বিবর্জিত’ বলে মন্তব্য করেছেন।

তুলনা করে দেখা যায়—বিশ্বের অন্যান্য শীর্ষ নেতার বেতন অনেক কম। হংকংয়ের প্রধান নির্বাহী জন লি বছরে প্রায় ৭ লাখ ১৯ হাজার মার্কিন ডলার (৮ কোটি ৮৩ লাখ টাকা) এবং সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট গি পারমেলাঁ প্রায় ৬ লাখ ৬ হাজার ডলার (৭ কোটি ৪৪ লাখ টাকা) আয় করেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বার্ষিক বেতন ৪ লাখ ডলার (৪ কোটি ৯১ লাখ টাকা)। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহামের বার্ষিক আয় প্রায় ২ লাখ ৩০ হাজার ডলার (২ কোটি ৮২ লাখ টাকা)।

সিঙ্গাপুরে একজন নাগরিকের মধ্যম মাসিক আয় প্রায় ৫ হাজার ৭৭৫ সিঙ্গাপুর ডলার। ফলে সরকারি শীর্ষ কর্মকর্তাদের বিপুল বেতন নিয়ে দেশটিতে দীর্ঘদিন ধরেই বিতর্ক রয়েছে। ২০১১ সালের নির্বাচনে ক্ষমতাসীন পিপলস অ্যাকশন পার্টি (পিএপি) কয়েক দশকের মধ্যে সবচেয়ে কম ভোট পেয়েছিল। এর পেছনে মন্ত্রীদের উচ্চ বেতন ও অভিবাসন নীতির প্রতি ভোটারদের অসন্তোষও ভূমিকা রেখেছিল। পরের বছর মন্ত্রীদের বেতন কমানো হয়।

ওয়ংয়ের পূর্বসূরি লি সিয়েন লুংও ২০০৭ সালে তাঁর বেতন বৃদ্ধির অর্থ কয়েক বছর দাতব্য কাজে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন।

নতুন বেতন কাঠামোয় মন্ত্রীদের মূল পারিশ্রমিকও বাড়বে। কর্মদক্ষতা এবং বেকারত্ব, আয় বৃদ্ধি ও জিডিপি প্রবৃদ্ধির মতো নির্দিষ্ট জাতীয় লক্ষ্যমাত্রা অর্জনের ওপর তাঁদের পারিশ্রমিকের একটি অংশ নির্ভর করবে।

ইন্দোনেশিয়ার সবচেয়ে ধনী হার্তোনো পরিবার দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির গতি কমে যাওয়া ও প্রেসিডেন্ট প্রাবো সুবিয়ান্তোর সরকারের বিভিন্ন নীতিতে অনিশ্চয়তা বাড়ার মধ্যে বিদেশে বিনিয়োগ বাড়াচ্ছে। সিঙ্গাপুর ও লন্ডনে থাকা পরিবারের সঙ্গে সংশ্লিষ্ট প্রায় নয়টি প্রতিষ্ঠান ইতোমধ্যে অন্তত ১ দশমিক ৪ বিলিয়ন ডলার বিদেশে

ইরানের সমর্থনপুষ্ট ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতি আজ মঙ্গলবার যুক্তরাষ্ট্রের মিত্র সৌদি আরবের জ্বালানি স্থাপনা ও কয়েকটি শহরে হামলা চালিয়েছে। এতে ৭০ জনের বেশি মানুষ আহত হয়েছেন। এই হামলা ইরানকে ঘিরে চলমান সংঘাত আরও বড় আঞ্চলিক যুদ্ধে ছড়িয়ে পড়ার ঝুঁকি আবারও সামনে এনেছে।

ইসরায়েলে হামাসের ২০২৩ সালের ৭ অক্টোবর হামলার প্রায় ১০ দিন আগে সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ব্যক্তিগতভাবে সতর্ক করেছিলেন। তিনি জানিয়েছিলেন—হামাস ইসরায়েলের বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযান চালানোর পরিকল্পনা করছে।

জনপ্রিয় টার্গেট

খুলনায় ২৪ ঘণ্টায় ২৫৫ ডেঙ্গু রোগী ভর্তি, মোট আক্রান্ত ৭,৯১৫

বিশ্বের সর্বোচ্চ বেতনভোগী সরকারপ্রধানের বেতন আরও ৬০ শতাংশ বাড়ছে

প্রকাশ: ০৫:০০:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬