ইইউ মিশনের সঙ্গে বিরোধীদলীয় নেতার সাক্ষাৎ

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৮:৪১:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
  • ৮৬ বার পঠিত হয়েছে

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ইলেকশন অবজারভেশন মিশনের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে সংসদ ভবনে বিরোধীদলীয় নেতার কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে দুই পক্ষের মধ্যে নির্বাচন, গণতান্ত্রিক প্রক্রিয়া এবং চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।

ইইউ প্রতিনিধি দলে নেতৃত্ব দেন ইভারস আইজবস। তার সঙ্গে ছিলেন ডেপুটি হেড অব ডেলিগেশন বাইবা জারিনা, ডেপুটি চিফ অবজারভার ইন্টা লেইস, লিগাল বিশ্লেষক ইরিনি মারিয়া গোওনারি এবং রায়ান ইসলাম।

বৈঠকে বিরোধীদলীয় নেতার সঙ্গে ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আহমদ বিন কাসেম আরমান এবং পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা টিমের সদস্য আলী আহমাদ মাবরুর উপস্থিত ছিলেন।

সাক্ষাতের শুরুতে ইইউ প্রতিনিধি দল ডা. শফিকুর রহমানের ভূমিকার প্রশংসা করে তাকে ধন্যবাদ জানায়। এ সময় তারা বাংলাদেশের সর্বশেষ জাতীয় নির্বাচন নিয়ে প্রস্তুত করা একটি পর্যবেক্ষণ প্রতিবেদন হস্তান্তর করে।

আলোচনায় ইইউ মিশন বাংলাদেশের আসন্ন রাজনৈতিক প্রক্রিয়া, বিশেষ করে ‘জুলাই সনদ’ বাস্তবায়নের অগ্রগতি সম্পর্কে জানতে চায়। পাশাপাশি আগামী নির্বাচনের স্বচ্ছতা ও অংশগ্রহণমূলক পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে।

জবাবে বিরোধীদলীয় নেতা দেশের রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচন-সংক্রান্ত মতপার্থক্য এবং সংস্কার বাস্তবায়ন নিয়ে তার অবস্থান তুলে ধরেন। তিনি বলেন, সংস্কার প্রক্রিয়ায় ঐকমত্য থাকলেও বাস্তবায়ন নিয়ে ধীরগতি রাজনৈতিক আস্থাকে প্রভাবিত করতে পারে।

তিনি আরও দেশের বিভিন্ন স্থানে সহিংসতা, রাজনৈতিক উত্তেজনা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

অন্যদিকে ইইউ প্রতিনিধি দল বাংলাদেশের গণতান্ত্রিক কাঠামো শক্তিশালী করা, রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানায়।

ইইউ মিশনের সঙ্গে বিরোধীদলীয় নেতার সাক্ষাৎ

প্রকাশ: ০৮:৪১:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬