২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী (সা.)

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৮:৩৬:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬
  • ১ বার পঠিত হয়েছে

রামাদান চাঁদ

বাংলাদেশের আকাশে ১৪৪৮ হিজরি সনের পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় আগামী ১৫ আগস্ট (শনিবার) থেকে নতুন মাস গণনা শুরু হবে। সে অনুযায়ী ২৬ আগস্ট (বুধবার) সারাদেশে যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হবে।

বৃহস্পতিবার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ কর্মকর্তা বিল্লাল বিন কাশেম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৃহস্পতিবার দেশের কোথাও রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে ১৪ আগস্ট (শুক্রবার) পবিত্র সফর মাস ৩০ দিনে পূর্ণ হবে। এরপর ১৫ আগস্ট থেকে ১৪৪৮ হিজরি সনের রবিউল আউয়াল মাসের গণনা শুরু হবে।

এই সিদ্ধান্ত অনুযায়ী, রবিউল আউয়াল মাসের ১২ তারিখ অর্থাৎ ২৬ আগস্ট (বুধবার) মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফাত স্মরণে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত হবে।

প্রতি বছর দিনটি উপলক্ষে দেশের বিভিন্ন ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন বিশেষ কর্মসূচি পালন করে। মসজিদে মসজিদে কোরআনখানি, মিলাদ ও দোয়া মাহফিলের পাশাপাশি মহানবী (সা.)-এর জীবনাদর্শ নিয়ে আলোচনা সভার আয়োজন করা হয়। একই সঙ্গে সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানও দিবসটি উপলক্ষে নানা কর্মসূচি গ্রহণ করে।

২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী (সা.)

প্রকাশ: ০৮:৩৬:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬