চট্টগ্রামের মেখল মাদ্রাসার মুহতামিম উসমান ফয়েজী আর নেই

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৩:১৫:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
  • ৫ বার পঠিত হয়েছে

পারিবারিক ও মেখল মাদ্রাসা সূত্রে জানা যায়, আজ মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বেলা দেড়টার দিকে চট্টগ্রামের নিজ বাসভবনে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন ধরে পেটের বিভিন্ন জটিলতায় ভুগছিলেন। সম্প্রতি রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসা শেষে তিনি বাড়ি ফেরেন।

মাওলানা উসমান ফয়েজীর ইন্তেকালের বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর ছেলে মাওলানা এখলাস ফয়েজী। তাঁর আকস্মিক মৃত্যুতে মেখল মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, ভক্ত-অনুরাগী ও আলেম সমাজে গভীর শোকের ছায়া নেমে এসেছে। তাঁর জানাজা ও দাফনের সময়সূচির বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি।

উল্লেখ্য, মাওলানা উসমান ফয়েজী দেশের প্রখ্যাত সুপরিচিত আলেম পরিবারের সদস্য এবং মুফতি আজম আল্লামা ফয়জুল্লাহ (রহ.)-এর কনিষ্ঠ নাতি। তিনি মেখল মাদ্রাসার সাবেক মুহতামিম আল্লামা নোমান ফয়েজী (রহ.)-এর ছোট ভাই। মাওলানা নোমান ফয়েজীর ইন্তেকালের পর এক জরুরি শুরা বৈঠকে মাওলানা উসমান ফয়েজীকে প্রতিষ্ঠানটির নতুন মুহতামিম হিসেবে মনোনীত করা হয়।

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মেখলে অবস্থিত জামিয়া হামিউচ্ছুন্নাহ দেশের অন্যতম প্রাচীন ও শীর্ষস্থানীয় দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান, যা দীর্ঘকাল ধরে ইসলামি শিক্ষা ও দ্বীনি দাওয়াতের প্রসারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।

একজন মুমিনের জন্য নামাজ হলো আধ্যাত্মিক প্রশান্তি ও জীবনের বরকত লাভের সর্বোত্তম মাধ্যম। প্রতিদিন সময়মতো নামাজ আদায় করা প্রতিটি মুসলমানের ওপর ফরজ। নিচে ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার জন্য আজকের নামাজের সময়সূচি তুলে ধরা হলো।

উম্মতের প্রতি সীমাহীন দরদ ও ভালোবাসা থেকে মহানবী মুহাম্মদ (সা.) জীবনের শেষ দিনগুলোতে এবং ঐতিহাসিক বিদায় হজের ভাষণে কিছু চিরন্তন দিকনির্দেশনা রেখে গেছেন। এর মধ্য থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ৮টি অসিয়ত নিচে আলোচনা করা হলো…

জনপ্রিয় টার্গেট

খুলনা বিশ্ববিদ্যালয়ের ৭ম সমাবর্তন ১৮ জানুয়ারি

চট্টগ্রামের মেখল মাদ্রাসার মুহতামিম উসমান ফয়েজী আর নেই

প্রকাশ: ০৩:১৫:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬