বিড়ি খেলে কি অজু ভেঙে যায়?

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১২:৪৩:৩৪ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
  • ১৭ বার পঠিত হয়েছে

ইসলামিক ফিকাহশাস্ত্র ও ফুকাহায়ে কেরামের সিদ্ধান্ত অনুযায়ী, অজু ভঙ্গের সুনির্দিষ্ট কারণ মূলত ৭টি:

সংক্ষেপে বলতে গেলে, শরীর থেকে কোনো নাপাক বের হওয়া বা বের হওয়ার পরিস্থিতি তৈরি হওয়ার মাধ্যমেই কেবল অজু ভাঙে। যেহেতু ধূমপানের মাধ্যমে শরীর থেকে কোনো নাপাক বস্তু বের হয় না, তাই নিছক বিড়ি-সিগারেট খাওয়ার কারণে অজু ভাঙে না। (রদ্দুল মুহতার: ১ / ১৪৪; ফাতায়ায়ে আলমগিরি: ১ / ১২)

ধূমপানের কারণে মুখ ও শরীর থেকে তীব্র দুর্গন্ধ ছড়ায়, যা অন্যের কষ্টের কারণ হয়। হাদিসে অন্যকে কষ্ট দেওয়া কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, যে ব্যক্তি আল্লাহ ও পরকালের ওপর ইমান রাখে, সে যেন তার প্রতিবেশীকে বা আশপাশের মানুষকে কষ্ট না দেয়। (সহিহ বুখারি)

মুখে তীব্র দুর্গন্ধ নিয়ে মসজিদে প্রবেশ করা নিষেধ। পেঁয়াজ-রসুনের দুর্গন্ধের চেয়েও বিড়ি-সিগারেটের গন্ধ বেশি তীব্র হয়। রাসুল (সা.) পেঁয়াজ-রসুন খেয়ে দুর্গন্ধ নিয়ে মসজিদের ধারে কাছে যেতে নিষেধ করেছেন, কারণ এতে মানুষ ও ফেরেশতারা কষ্ট পায়। (সহিহ মুসলিম)

সিগারেট খাওয়ার অভ্যাস একবারে ছাড়তে না পারলে কেবল এই অজুহাতে নামাজ বা জামাতে যাওয়া ছেড়ে দেওয়া যাবে না। বরং ধূমপান ছেড়ে দেওয়ার সর্বাত্মক চেষ্টা করতে হবে। একই সঙ্গে মসজিদে যাওয়ার বা নামাজ পড়ার আগে ভালোমতো মেসওয়াক বা ব্রাশ করে, কিংবা কুলি করে মুখ ও শরীরের দুর্গন্ধ দূর করে নিতে হবে।

আজকের নামাজের সময়সূচি: ৩১ অক্টোবর ২০২৬

আজকের নামাজের সময়সূচি: ৩১ অক্টোবর ২০২৬

নামাজ আমাদের জীবনের এক অবিচ্ছেদ্য অংশ। একজন মুমিনের জন্য নামাজ হলো আধ্যাত্মিক প্রশান্তি ও জীবনের বরকত লাভের সর্বোত্তম মাধ্যম। প্রতিদিন সময়মতো নামাজ আদায় করা প্রতিটি মুসলমানের ওপর ফরজ। নিচে ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার জন্য আজকের নামাজের সময়সূচি তুলে ধরা হলো।

সমাজ পরিবর্তনে নবী (সা.)-এর ১০ উদ্যোগ

সমাজ পরিবর্তনে নবী (সা.)-এর ১০ উদ্যোগ

অশান্ত পৃথিবীতে শান্তির স্নিগ্ধ বাতাস বয়ে দেওয়ার জন্যই আগমন করেছিলেন আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ (সা.)। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তিনি শান্তির ফেরিওয়ালা হয়ে ছুটেছেন এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় তিনি আজীবন নিরন্তর সংগ্রাম ও সাধনা করে গেছেন।

জনপ্রিয় টার্গেট

পায়রা বন্দরে সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপনে বিনিয়োগে আগ্রহী চীনা প্রতিষ্ঠান

বিড়ি খেলে কি অজু ভেঙে যায়?

প্রকাশ: ১২:৪৩:৩৪ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬