ঢাকা ০২:৪৩ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশে কুরবানীর ঈদ ১৭ জুন

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৭:৩৭:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ৮ জুন ২০২৪
  • ৫৫০ বার পঠিত হয়েছে

বাংলাদেশে জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ায় কুরবানীর ঈদ উদযাপিত হবে আগামী ১৭ জুন।শুক্রবার সন্ধ্যায় বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা থেকে এই সিদ্ধান্ত হয়।

ধর্মমন্ত্রী মোঃ ফরিদুল হক খান বলেন, বাংলাদেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। শনিবার থেকে জিলহজ মাস গণনা শুরু হবে। আগামী ১৭ জুন সারাদেশে ঈদুল আজহা উদযাপিত হবে।

১৭ জুন ঈদ হবে ধরে নিয়েই ১৬ থেকে ১৮ জুন কুরবানী ঈদের ছুটি নির্ধারণ করে রেখেছে সরকার।

তবে তার আগে দুদিন শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি থাকায় একটানা পাঁচদিন ছুটি মিলে যাচ্ছে সরকারি চাকুরেদের জন্য।

জিলহজ মাসের ১০ তারিখে বিশ্বের মুসলমানরা তাদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব কুরবানীর ঈদ উদযাপন করেন। এই উৎসবে পশু কুরবানী দেওয়া হয়, যার মধ্য দিয়ে নিজের ভেতরের কলুষতাকে বর্জন এবং সৃষ্টিকর্তার সন্তুষ্টি লাভই ইসলামের শিক্ষা।

সৌদি আরবে বৃহস্পতিবার জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ায় ১৬ জুন সেদেশে কুরবানীর ঈদ উদযাপন হবে, তার আগের দিন ১৫ জুন হবে হজ। সাধারণত সৌদি আরবের একদিন পর বাংলাদেশে ঈদ উদযাপন হয়ে থাকে।

জনপ্রিয় টার্গেট

দেশে এক বছরে ২ হাজার ৩০৫ জনের এইচআইভির সংক্রমণ শনাক্ত, মৃত্যু ২৮৫

বাংলাদেশে কুরবানীর ঈদ ১৭ জুন

প্রকাশ: ০৭:৩৭:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ৮ জুন ২০২৪