ঢাকা ০৫:৩০ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

হোটেলে স্ত্রীর মৃত্যু ধোঁয়াশায় রেখে আত্মহত্যা সাবেক ব্রিটিশ পুলিশ কর্মকর্তার

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৫:১৪:৫৯ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
  • ৭ বার পঠিত হয়েছে

রোববার (১৫ নভেম্বর) বিবিসি জানায়, ২০২৪ সালের জুনে বার্বাডোজের ওটু বিচ ক্লাব হোটেলের কক্ষে ৪৭ বছর বয়সী রেবেকার মৃত্যু হয়। তাঁর মৃত্যুর কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। যুক্তরাজ্যে অনুষ্ঠিত ময়নাতদন্ত-সংক্রান্ত শুনানিতে (ইনকোয়েস্ট) আদালত ‘ওপেন ভারডিক্ট’ দিয়েছেন। অর্থাৎ মৃত্যুর সুনির্দিষ্ট কারণ নির্ধারণ করা সম্ভব হয়নি।

বিবিসির অনুসন্ধানে জানা গেছে, স্ত্রীর মৃত্যুর পর হোটেলকর্মী ও পরিবারের সদস্যদের কাছে আর্টার বিভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন বক্তব্য দেন। কখনো বলেন, রেবেকা শ্বাসরোধ হয়ে মারা গেছেন, কখনো জানান, তিনি পড়ে গিয়ে মাথায় আঘাত পেয়েছেন। আবার একপর্যায়ে দাবি করেন, দীর্ঘ সময় ঘুমানোর পর জেগে স্ত্রীকে মৃত অবস্থায় দেখতে পান।

সেই রাতে হোটেলের নিরাপত্তাকর্মী অ্যান্ড্রু ও আরেক কর্মী তাঁদের কক্ষে গিয়ে রেবেকাকে মৃত অবস্থায় দেখতে পান। অ্যান্ড্রুর ভাষ্য অনুযায়ী, জরুরি সেবা আসার আগেই আর্টার পাশের একটি সড়কের অনুষ্ঠানে যাওয়ার চেষ্টা করেন। কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘মাথাটা একটু পরিষ্কার করা দরকার।’ পরে স্ত্রীর মৃত্যুর ঘটনায় তিনি কান্নাকাটি করেন এবং কৃত্রিমভাবে সিপিআর দেওয়ার চেষ্টা করেন বলেও অভিযোগ করেন ওই নিরাপত্তাকর্মী।

হোটেলের অন্য কর্মীরাও রেবেকার প্রতি আর্টারের নিয়ন্ত্রণমূলক আচরণ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তাঁদের একজনের দাবি, আর্টার রেবেকাকে একা কিছু করতে দিতেন না। আরেক কর্মী সন্দেহ করেছিলেন, তাঁকে মাদক প্রয়োগ করা হচ্ছে। বিবিসির হাতে আসা একটি ভিডিওতেও রেবেকাকে নেশাগ্রস্ত অবস্থায় দেখা গেছে।

আর্টারের সঙ্গে রেবেকার পরিচয় ২০০৬ সালে। সে সময় গার্হস্থ্য নির্যাতনের অভিযোগ জানাতে মেট পুলিশের কাছে গিয়েছিলেন রেবেকা। তাঁর অভিযোগ তদন্তের দায়িত্বে ছিলেন আর্টার। পরে তিনি রেবেকার সঙ্গে সম্পর্কে জড়ান এবং একপর্যায়ে তাঁর সঙ্গে বসবাস শুরু করেন। অভিযোগ রয়েছে, এরপর এক দশকের বেশি সময় ধরে রেবেকাকে যৌন ও শারীরিক নির্যাতন, জোরপূর্বক নিয়ন্ত্রণ এবং মাদক প্রয়োগের শিকার হতে হয়েছে।

আর্টার পুলিশের ধর্ষণ-সংক্রান্ত মামলা তদন্তের দায়িত্বেও ছিলেন। পরবর্তী সময়ে আট নারীকে যৌনভাবে শোষণের অভিযোগে পুলিশের স্বাধীন নজরদারি সংস্থা আইওপিসি তাঁর বিরুদ্ধে তদন্ত শুরু করে। তবে এসব অভিযোগে তিনি কখনো দোষী সাব্যস্ত হননি। সাত বছর বরখাস্ত অবস্থায় থেকেও তিনি পূর্ণ বেতন পেয়েছেন। ২০২৩ সালে মাদক-সংক্রান্ত অপরাধে তাঁকে চাকরিচ্যুত করা হয়।

রেবেকার মৃত্যুর চার দিন পর তাঁর ছেলে এলিয়ট ও পুত্রবধূ লেসি যুক্তরাজ্যের বেক্সলিহিথ পুলিশ স্টেশনে গিয়ে মৃত্যুর ঘটনায় আর্টারের সম্ভাব্য সংশ্লিষ্টতা নিয়ে উদ্বেগ জানান। তাঁদের দাবি, বাড়িতে তাঁরা বিভিন্ন ধরনের মাদক, গোপন সিসিটিভি ক্যামেরা এবং রেবেকার নির্যাতিত অবস্থার কিছু ছবি পেয়েছিলেন। কিন্তু পরিবারের অনুরোধ সত্ত্বেও মেট পুলিশের কোনো তদন্তকারী দল বার্বাডোজে যায়নি। পুলিশের বক্তব্য, অপরাধের সুনির্দিষ্ট অভিযোগ না থাকায় সেখানে কর্মকর্তা পাঠানো উপযুক্ত মনে হয়নি।

যুক্তরাজ্যে রেবেকার মরদেহ পরীক্ষার সময় আরও গুরুতর অনিয়মের তথ্য পাওয়া যায়। বার্বাডোজের একজন প্যাথলজিস্ট তাঁর গুরুত্বপূর্ণ অঙ্গগুলো অকারণে ছোট ছোট টুকরো করে ফেলেছিলেন। এতে প্রয়োজনীয় ফরেনসিক পরীক্ষা বাধাগ্রস্ত হয়। বিষতত্ত্ব ও টিস্যু পরীক্ষাও করা হয়নি। যুক্তরাজ্যের করোনার জানান, এতে গুরুত্বপূর্ণ প্রমাণ নষ্ট হয়েছে এবং তদন্তে বাধা দেওয়ার আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। তিনি বলেন, বেআইনি হত্যার সম্ভাবনাও নাকচ করা সম্ভব নয়।

রেবেকার মৃত্যুর এক সপ্তাহ পর যুক্তরাজ্যে ফিরে হিথ্রো বিমানবন্দরে আরেক নারীর বিরুদ্ধে যৌন অপরাধের অভিযোগে গ্রেপ্তার হন আর্টার। ওই নারীর মামলাও তিনি পুলিশ কর্মকর্তা হিসেবে তদন্ত করেছিলেন। তিন দিন পর লন্ডনের ওয়ান্ডসওর্থ কারাগারে আত্মহত্যা করেন ৫৪ বছর বয়সী আর্টার।

রেবেকার ছেলে এলিয়ট বলেন, তাঁর সন্তানরা কখনোই দাদির সঙ্গে স্মৃতি তৈরি করার সুযোগ পাবে না। আর সারাজীবন তাঁকে জানতে হবে না, তাঁর মা কীভাবে মারা গেছেন—এমন অনিশ্চয়তা নিয়েই বেঁচে থাকতে হবে।

দনবাস অঞ্চল রাশিয়াকে দিলে ন্যাটো সদস্যপদ পাবে ইউক্রেন, প্রস্তাব যুক্তরাষ্ট্রের

রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধ অবসানের প্রচেষ্টার অংশ হিসেবে সামরিক জোট ন্যাটোর সদস্যপদের বিনিময়ে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দনবাস অঞ্চল থেকে অবশিষ্ট সেনা প্রত্যাহারের প্রস্তাব তুলে ধরেছেন মার্কিন আলোচকেরা—এমন দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

যুক্তরাজ্যে আশ্রয় নিয়ে জার্মানিতে ইহুদি হত্যার দুর্ধর্ষ ষড়যন্ত্র হামাস নেতার দেহরক্ষীর

ব্রিটেনে রাজনৈতিক আশ্রয় ও নাগরিকত্ব পাওয়া হামাসের সাবেক এক জ্যেষ্ঠ নেতার দেহরক্ষীর বিরুদ্ধে জার্মানিতে ইহুদিদের হত্যার পরিকল্পনায় নেতৃত্ব দেওয়ার অভিযোগ উঠেছে। জার্মান পুলিশের দাবি, ২০২৩ সালের ৭ অক্টোবর…

নিলামে বিক্রি হলো রুশ রাজপরিবারের নীলকান্তমণির ব্রেসলেট

রাশিয়ার শেষ রাজপরিবার রোমানভদের রাজকীয় রত্নভান্ডারের অংশ ছিল বিশাল এক নীলকান্তমণি। সেই রত্ন বসানো একটি ব্রেসলেট সুইজারল্যান্ডের জেনেভায় নিলামে বিক্রি হয়েছে ৪৯ লাখ ডলারে (প্রায় ৬১ কোটি টাকা)।

জনপ্রিয় টার্গেট

কমলনগর থানার ওসির বিরুদ্ধে ফেসবুকে অভিযোগের ঝড়, ঘুষ ও হয়রানির অভিযোগ

হোটেলে স্ত্রীর মৃত্যু ধোঁয়াশায় রেখে আত্মহত্যা সাবেক ব্রিটিশ পুলিশ কর্মকর্তার

প্রকাশ: ০৫:১৪:৫৯ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬