ঢাকা ১১:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

হামাসকে সন্ত্রাসী না বললে আইনপ্রণেতাদের অধিকার বাতিল করবে ইসরায়েল

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১১:৩৮:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
  • ৮ বার পঠিত হয়েছে

ইসরায়েলের পার্লামেন্ট নেসেট গত বুধবার এই বিলের প্রাথমিক অনুমোদন দেয়। এই বিল অনুযায়ী, হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে স্বীকৃতি দিতে অস্বীকার করলে বা সংগঠনটিকে সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করার বিরোধিতা করলে সংশ্লিষ্ট আইনপ্রণেতার পার্লামেন্টারি সব অধিকার ও বেতন কেড়ে নেওয়া হবে।

তবে ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে এই ভোটাভুটি বর্জন করেছে গাদি আইজেনকোটের নেতৃত্বাধীন পার্লামেন্টারি ব্লক এবং আরব দলগুলো।

মূলত হামাসকে ‘সন্ত্রাসী’ তকমা না দেওয়ার বিষয় এই আইনের প্রাথমিক অনুমোদ দিয়ে নিজ দেশেরই আইনপ্রণেতাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিল ইসরায়েলি পার্লামেন্ট। ইসরায়েলি সংবাদমাধ্যম জেরুজালেম পোস্ট জানিয়েছে, লিকুদ পার্টির এমপি ওফির কাৎজ প্রস্তাবিত বিলটির পক্ষে ৪৮ জন আইনপ্রণেতা ভোট দিয়েছেন। বিপক্ষে কোনো ভোট পড়েনি।

প্রস্তাবিত এই আইনে বলা হয়েছে, কোনো নেসেট সদস্য হামাসকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে স্বীকৃতি দিতে অস্বীকার করলে অথবা সংগঠনটিকে সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করার বিরোধিতা করলে তাঁর পার্লামেন্টারি অধিকার ও বেতন কেড়ে নেওয়া হবে। সংশ্লিষ্ট সদস্য হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে স্বীকৃতি না দেওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।

প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোট পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা হারানোর পরও বিলটির ওপর ভোটাভুটি অনুষ্ঠিত হয়। ইয়ারশ পার্টির প্রধান এবং চেঞ্জ ব্লকের নেতা গাদি আইজেনকোটের নেতৃত্বাধীন আইনপ্রণেতারা অধিবেশন বর্জন করায় ক্ষমতাসীন জোটের সংখ্যাগরিষ্ঠতা নষ্ট হয়।

টাইমস অব ইসরায়েলের প্রতিবেদন অনুযায়ী, আইজেনকোটের ব্লকের অন্তর্ভুক্ত চারটি দলের আইনপ্রণেতারা অধিবেশন থেকে ওয়াকআউট করেন। এই ব্লকের মোট আসনসংখ্যা ৪৮। একই সঙ্গে ১৯টি আসনের অধিকারী দুটি আরব দল ইউনাইটেড আরব লিস্ট এবং জয়েন্ট লিস্টের সদস্যরাও অধিবেশন বর্জন করেন।

এক বিবৃতিতে ইয়ারশ পার্টি বিলটি উত্থাপনের জন্য লিকুদ পার্টির সমালোচনা করে একে ‘রাজনৈতিক প্রহসন’ বলে অভিহিত করেছে। দলটি জানায়, তাদের ব্লকের অন্তর্ভুক্ত দলগুলো লিকুদ পার্টির প্রস্তাবিত কোনো আইনের ওপর ভোটাভুটিতে অংশ নেবে না। বিবৃতিতে আরও বলা হয়, ‘আজ লিকুদ পার্টির উত্থাপিত প্রতিটি প্রস্তাবই বিব্রতকর উসকানি এবং তাদের চেনা রাজনৈতিক কৌশল ও চালবাজির অংশ।’

ইসরায়েলে মসজিদে আগুন, নেতানিয়াহুকে দায়ী করলেন বিরোধীরা

ইসরায়েলের উত্তরাঞ্চলের আল-দাহি গ্রামে একটি মসজিদে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এই ঘটনায় তদন্ত শুরু করেছে ইসরায়েলি পুলিশ। দেশটির বিরোধী রাজনৈতিক নেতারা এ হামলার জন্য প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকারের উসকানিমূলক বক্তব্যকে দায়ী করেছেন।

নেতানিয়াহুর প্ররোচনায় ইরানে ফের যুদ্ধ শুরুর কথা ভাবছেন ট্রাম্প

ইরান রাসায়নিক অস্ত্র তৈরি করছে—এমন অভিযোগ তুলে দেশটির বিরুদ্ধে নতুন করে সামরিক অভিযান শুরুর জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর চাপ সৃষ্টি করছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তাঁর এই তৎপরতার মধ্যেই ইসরায়েলের সঙ্গে যৌথভাবে ইরানে আবারও বড় ধরনের হামলা চালানোর

রণক্ষেত্রে বিপর্যয়ের পরও ইয়েমেনে যুদ্ধ দীর্ঘায়িত করার পরিকল্পনা সৌদির

ইয়েমেনের হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে চলমান যুদ্ধ আগামী বছর পর্যন্ত দীর্ঘায়িত করার প্রস্তুতি নিচ্ছে সৌদি আরব। যুদ্ধক্ষেত্রে একের পর এক সামরিক বিপর্যয় এবং সৌদি ভূখণ্ডে হুতিদের হামলায় জনজীবন ব্যাহত হওয়া সত্ত্বেও সামরিক অভিযান চালিয়ে যাওয়ার পরিকল্পনা করছে রিয়াদ।

জনপ্রিয় টার্গেট

‘মেসি-ম্যারাডোনার মধ্যেই কেবল এমন কিছু দেখেছি’

হামাসকে সন্ত্রাসী না বললে আইনপ্রণেতাদের অধিকার বাতিল করবে ইসরায়েল

প্রকাশ: ১১:৩৮:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬