ঢাকা ০১:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

রাহুল গান্ধী ভারতের মীরজাফর: বিজেপি

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১২:৪৯:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
  • ১৬ বার পঠিত হয়েছে

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, দিল্লিতে বিজেপির দলীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের জাতীয় মুখপাত্র গৌরব ভাটিয়া রাহুল গান্ধীকে ‘ভারতের মীরজাফর’ বলে অভিহিত করেন। তিনি অভিযোগ করেন, বিদেশ সফরে গিয়ে ভিত্তিহীন মন্তব্যের মাধ্যমে ভারতকে অপমান করা রাহুল গান্ধীর অভ্যাসে পরিণত হয়েছে।

গৌরব ভাটিয়া বলেন, রাহুল গান্ধী যখনই বিদেশ সফরে যান, তখনই ভারতের শক্তিশালী ও স্থিতিশীল গণতন্ত্রের বিরুদ্ধে কোনো না কোনো ষড়যন্ত্রে লিপ্ত হন। তাঁর ভাষায়, ভারতের গণতন্ত্র স্থিতিশীল এবং অর্থনীতি শক্তিশালী। অথচ রাহুল গান্ধীর মতো একজন নৈরাজ্যবাদী ব্যক্তি বিরোধীদলীয় নেতার দায়িত্ব পালন করছেন।

তিনি আরও অভিযোগ করেন, বাংলাদেশ, নেপাল ও শ্রীলঙ্কার মডেল অনুসরণ করে ভারতে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছেন রাহুল গান্ধী। বিজেপির এই মুখপাত্র বলেন, রাহুল গান্ধীর বক্তব্য মিথ্যা ও অপপ্রচারে ভরা। কোনো তথ্যভিত্তিক গবেষণা ছাড়াই তিনি দায়িত্বজ্ঞানহীন মন্তব্যের মাধ্যমে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করছেন।

ভাটিয়া আরও বলেন, রাহুল গান্ধীর ভারতবিরোধী ও দায়িত্বজ্ঞানহীন মন্তব্যের জবাব তথ্য-প্রমাণের ভিত্তিতে দেওয়া প্রয়োজন।

ঢাকায় আসছে ভারতীয় জলসম্পদ মন্ত্রণালয়ের দল, অ্যাজেন্ডায় নেই গঙ্গা চুক্তি: দ্য প্রিন্ট

বাংলাদেশ-ভারতের মধ্যে ১৯৯৬ সালে স্বাক্ষরিত গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষ হতে এক মাসের কম সময় বাকি। এর মধ্যেই চুক্তির আওতায় গঠিত যৌথ কমিটির (জয়েন্ট কমিটি) ৯১তম বৈঠকে যোগ দিতে ভারতের জলশক্তি মন্ত্রণালয়ের চার সদস্যের একটি প্রতিনিধিদল বাংলাদেশে আসছে। ভারতীয় সংবাদমাধ্যম দ্য প্রিন্ট জানতে পেরেছে,

রামমন্দিরের পর এবার মথুরায় কৃষ্ণমন্দির স্থাপনের টোপ বিজেপির

ভারতের উত্তর প্রদেশ রাজ্যে আগামী বিধানসভা নির্বাচন সামনে রেখে ফের ধর্মীয় ইস্যুকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারের কৌশল নিয়েছে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। অযোধ্যায় রামমন্দির নির্মাণের পর এবার মথুরার বিতর্কিত স্থানে বিশাল কৃষ্ণমন্দির নির্মাণের দাবিকে নির্বাচনী প্রচারণার অন্যতম প্রধান

জনপ্রিয় টার্গেট

শ্রীপুরে শ্রমিকদের সড়ক অবরোধ, পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীরাও মাঠে

রাহুল গান্ধী ভারতের মীরজাফর: বিজেপি

প্রকাশ: ১২:৪৯:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬