০৭:৩৩ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মৃত্যুর তিন বছর পর মিসরে সাবেক মন্ত্রীর বোনের মরদেহ উদ্ধার

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৭:১৩:২৬ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬
  • ৮ বার পঠিত হয়েছে

রোববার (৮ নভেম্বর) গালফ নিউজ জানায়, গিজার আল হারাম এলাকায় এ ঘটনা ঘটে। ওই ফ্ল্যাটের মালিকের সঙ্গে ভাড়াটিয়ার দীর্ঘদিন ধরে ভাড়া নিয়ে বিরোধ চলছিল। কয়েক বছর ধরে ভাড়া পরিশোধ না করায় ফ্ল্যাটের দখল ফিরে পেতে আদালতের শরণাপন্ন হন বাড়ির মালিক। পরে আদালতের উচ্ছেদ আদেশ কার্যকর করতে সেখানে যায় পুলিশ।

ফ্ল্যাটে প্রবেশ করে একটি কক্ষে মানুষের কঙ্কাল দেখতে পান পুলিশ সদস্যরা। পরে তদন্তে জানা যায়, দেহাবশেষটি ওই ফ্ল্যাটের ভাড়াটিয়ার। তিনি পেশায় একজন চক্ষু বিশেষজ্ঞ ছিলেন। এ ছাড়া তিনি মিসরের সাবেক এক মন্ত্রীর বোন।

ফরেনসিক পরীক্ষায় নিশ্চিত হওয়া গেছে, ওই চিকিৎসকের মৃত্যু হয়েছিল প্রায় তিন বছর আগে। পরীক্ষায় তাঁর মৃত্যুর কারণ স্বাভাবিক বলে উল্লেখ করা হয়েছে। তাঁর ওপর কোনো হামলা বা অপরাধমূলক কর্মকাণ্ডের প্রমাণ পাওয়া যায়নি।

পুলিশি তদন্তের প্রতিবেদন পাওয়ার পর দক্ষিণ গিজার পাবলিক প্রসিকিউশন কার্যালয়ও এই ঘটনায় অপরাধমূলক সংশ্লিষ্টতার প্রমাণ পায়নি। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া ও চূড়ান্ত ফরেনসিক প্রতিবেদন পাওয়ার পর দেহাবশেষ দাফনের অনুমতি দেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সবচেয়ে বিস্ময়কর বিষয় হলো, তাঁর মৃত্যুর খবর পুলিশ জানতে পারে কোনো নিখোঁজ সংবাদ বা স্বজনের অভিযোগের ভিত্তিতে নয়। বাড়ির মালিকের করা মামলায় আদালতের উচ্ছেদ আদেশ কার্যকর করতে গিয়েই সামনে আসে তিন বছর আগের এই মৃত্যুর ঘটনা।

এবার ইরানি জাহাজ ছিনতাই করল সোমালীয় জলদস্যুরা

সোমালিয়ার উত্তর-পূর্ব উপকূলের কাছে ২৩ জন নাবিক, নিরাপত্তাকর্মীসহ একটি ইরানি জাহাজ ছিনতাই করেছে জলদস্যুরা। ছিনতাই হওয়া জাহাজটিতে ২১ জন ইরানি জেলে ও দুজন সোমালি নিরাপত্তারক্ষী ছিলেন। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মেরিটাইম সিকিউরিটি সেন্টার ইন্ডিয়ান ওশান (এমএসসিআইও) এসব তথ্য জানিয়েছে।

মন্ত্রী-আমলাদের সামরিক প্রশিক্ষণ বাধ্যতামূলক করলেন ইথিওপিয়ার প্রধানমন্ত্রী

ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদ তাঁর মন্ত্রিসভার সদস্য ও সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সামরিক প্রশিক্ষণের আওতায় এনেছেন। তাঁর মতে, সামরিক বাহিনীর শৃঙ্খলা ও প্রশিক্ষণ থেকে শিক্ষা নিয়ে আরও দক্ষ নেতৃত্ব গড়ে তোলা সম্ভব, যা দেশের উন্নয়নেও ভূমিকা রাখবে।

কঙ্গোতে ইবোলায় প্রাণহানি ছাড়িয়েছে ৫ হাজার

আফ্রিকার দেশ গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে (ডিআর কঙ্গো) চলমান ইবোলা প্রাদুর্ভাবে ৫ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। দেশটির সরকারি তথ্য অনুযায়ী, এ পর্যন্ত ২৬টি প্রদেশের মধ্যে ৮টিতে ইবোলার সংক্রমণ ছড়িয়েছে। নিশ্চিতভাবে আক্রান্ত হয়েছেন ১০ হাজার ৩০০ জনের বেশি।

জনপ্রিয় টার্গেট

ডুয়েটে রিসার্চ প্রজেক্ট অ্যাওয়ার্ডিং প্রোগ্রাম অনুষ্ঠিত

মৃত্যুর তিন বছর পর মিসরে সাবেক মন্ত্রীর বোনের মরদেহ উদ্ধার

প্রকাশ: ০৭:১৩:২৬ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬