ঢাকা ০১:২৭ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

মালবাহী ট্রেন থেকে নাইকির শতকোটি টাকার জুতা চুরি

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১২:১৯:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
  • ১৭ বার পঠিত হয়েছে

সিবিএস নিউজের প্রতিবেদন থেকে জানা যায়, উদ্ধার করা ও চুরি যাওয়া পণ্যের মধ্যে শত কোটির টাকার নাইকির জুতা, পাওয়ার টুলসসহ বিভিন্ন দামি ব্র্যান্ডের সামগ্রী রয়েছে। এগুলো পরবর্তীতে চোরাবাজারে বিক্রি করা হয়েছিল বলে জানিয়েছেন প্রসিকিউটররা।

এলএপিডির প্রধান জিম ম্যাকডোনেল এই ঘটনাকে রেলওয়ের ইতিহাসের সবচেয়ে বড় চুরি বলে বর্ণনা করেছেন।

মার্কিন বিচার বিভাগের (ডিওজে) তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ফেব্রুয়ারি থেকে ২০২৬ সালের আগস্টের মধ্যে অভিযুক্তরা পিকু রিভেরা ও ফুলারটনসহ দক্ষিণ ক্যালিফোর্নিয়ার বিভিন্ন রুটে চলাচলকারী ৩৬টিরও বেশি ট্রেনকে লক্ষ্যবস্তু বানায়।

প্রধান অভিযুক্ত নাথান অ্যাঞ্জেল পুরো চক্রটি পরিচালনা করতেন। স্বীকারোক্তিতে তিনি জানান, চোরচক্রের সদস্যরা চলন্ত ট্রেন বা রেললাইনের নির্দিষ্ট স্থানে গাড়ি ও ভ্যান নিয়ে ওত পেতে থাকত। ট্রেন থামানোর জন্য তারা চলন্ত ট্রেনের এয়ার হোস কেটে দিত, যার ফলে ট্রেনটি হঠাৎ জরুরি ব্রেক চেপে থেমে যেতে বাধ্য হতো।

ট্রেন থামার পরপরই তারা কনটেইনারের লক কেটে ভেতরে ঢুকে দামি মালামাল ট্রাকে তুলে কেটে পড়ত। এরপর চুরি করা মালামাল নির্দিষ্ট কিছু গোপন আস্তানায় বা নিজেদের বাড়িতে জমিয়ে রাখত। পরে সুযোগ বুঝে বিক্রি করত।

সিএনএনের প্রতিবেদন থেকে জানা যায়, চক্রটি প্রধানত নাইকির জুতা বহনকারী হাই-ভ্যালু ট্রেনগুলোকে বেশি টার্গেট করত। এরপর চুরিকৃত পণ্যের ছবি বিভিন্ন সম্ভাব্য ক্রেতাদের কাছে পাঠাত।

আদালতের নথি অনুযায়ী, লস অ্যাঞ্জেলেসভিত্তিক এক নামী স্নিকার্স ও স্ট্রিটওয়্যার রিসেল কোম্পানির কাছে চোরচক্রের দুই সদস্য (ফ্রেডি মারকুইনা ও কার্লোস লুইস ফার্নান্দো মার্তিনেজ) ২০২৫ সালের মে থেকে অক্টোবরের মধ্যে প্রায় ১০ লাখ ৮০ হাজার ডলারের বেশি মূল্যের নাইকি জুতা বিক্রি করেছিল।

পরে আইন প্রয়োগকারী সংস্থাগুলো প্রযুক্তি ও সোশ্যাল মিডিয়া পোস্টের সূত্র ধরে এই চক্রটিকে শনাক্ত করে। মার্কিন অ্যাটর্নি বিল এসাইলি জানান, ট্রেন থেকে মালামাল চুরি এবং জেনে-বুঝে চুরি করা পণ্য কেনা—উভয় অপরাধের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে।

গোলাগুলির পর ভাই, ভগ্নিপতিসহ মোস্ট ওয়ান্টেড মেক্সিকান মাদকসম্রাট গ্রেপ্তার

মেক্সিকোর কুখ্যাত মাদক পাচারকারী ফাউস্তো ইসিদ্রো ‘চাপো ইসিদ্রো’ মেসা ফ্লোরেসকে গ্রেপ্তার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআইয়ের ১০ মোস্ট ওয়ান্টেড তালিকায় থাকা এই মাদকসম্রাটকে গত শুক্রবার (২০ নভেম্বর) মেক্সিকোর সিনালোয়া রাজ্যের গুয়াসাভে শহরে বিশেষ অভিযানের

অজিত দোভাল ও ‘র’-এর সাবেক প্রধানকে তলব করলেন মার্কিন আদালত

খালিস্তানপন্থী নেতা গুরপতবন্ত সিং পান্নুনকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগে করা দেওয়ানি মামলায় ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং দেশটির গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইংয়ের (র) সাবেক প্রধান সামন্ত গোয়েলের বিরুদ্ধে ফের সমন পাঠিয়েছে যুক্তরাষ্ট্রের একটি আদালত।

প্রশান্ত মহাসাগরের ৩ কোটি ১৫ লাখ একর সমুদ্রতল ইজারা দিল ট্রাম্প প্রশাসন

আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে প্রশাসন প্রশান্ত মহাসাগরের বিশাল সমুদ্রতল বা ডিপ-সি তলদেশ ইজারা দিয়েছে ট্রাম্প প্রশাসন। দক্ষিণ প্রশান্ত মহাসাগরের পলিনেশিয়া অঞ্চলে অবস্থিত আমেরিকান সামোয়ার কাছে ৩ কোটি ১৫ লাখ একর (৩১.৫ মিলিয়ন একর) বিস্তীর্ণ মহাসাগরীয় অঞ্চল একটি বেসরকারি গভীর সমুদ্র খনি উত্তোলনকারী

জনপ্রিয় টার্গেট

ডিসেম্বর নিয়ে ফেসবুক পোস্ট, প্রাথমিক শিক্ষকের বিরুদ্ধে তদন্তের নির্দেশ

মালবাহী ট্রেন থেকে নাইকির শতকোটি টাকার জুতা চুরি

প্রকাশ: ১২:১৯:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬