ঢাকা ০৪:১৫ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

গাজায় ইসরায়েলি গণহত্যার পরও অস্ত্র কেনা ও সম্পর্ক বজায় রাখার পক্ষে রাহুল

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৪:০৩:২৫ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
  • ৮ বার পঠিত হয়েছে

রাহুল গান্ধী বলেন, ‘ইসরায়েলের সঙ্গে আমাদের ভালো সম্পর্ক রয়েছে এবং আমরা তাদের কাছ থেকে অস্ত্র কিনি। ইসরায়েলের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখার বিষয়টিকে আমি পুরোপুরি সমর্থন করি।’ ইসরায়েলের সঙ্গে সামরিক সম্পর্ক বজায় রাখার পেছনে ভারতের কৌশলগত স্বার্থ রয়েছে বলে যুক্তি দেন তিনি। তাঁর মতে, ভারতের সশস্ত্র বাহিনীর জন্য কোন অস্ত্র সবচেয়ে ভালো, তা কেনার স্বাধীনতা নয়াদিল্লির থাকা উচিত। অন্য কোনো দেশের অগ্রাধিকার বা স্বার্থের কারণে ভারতের অস্ত্র কেনা কিংবা পররাষ্ট্রনীতি নির্ধারিত হওয়া উচিত নয়।

আলোচনায় রাহুল গান্ধী গাজায় ইসরায়েলের কর্মকাণ্ডের সংক্ষিপ্ত সমালোচনা করেন। তবে ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের নেতৃত্বে চালানো হামলারও সমালোচনা করেন তিনি। তাঁর ভাষায়, বেসামরিক মানুষ হত্যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

তিনি আরও বলেন, ‘আমরা অনেক বড় একটি দেশ। আমাদের জনসংখ্যা ১৫০ কোটি। আমাদের পররাষ্ট্রনীতি নির্ধারিত হওয়া উচিত আমাদের জন্য কোনটি ভালো, তার ভিত্তিতে; অন্যদের জন্য কোনটি ভালো, তার ভিত্তিতে নয়।’

রাহুল গান্ধীর এই বক্তব্যের দিনই ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় ইসরায়েল অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজের (আইএআই) সঙ্গে ২১ কোটি ১০ লাখ ডলারের একটি চুক্তির ঘোষণা দেয়। ভারতীয় নৌবাহিনীর জাহাজে স্থাপিত বারাক আকাশ প্রতিরক্ষাব্যবস্থা আধুনিকায়নের জন্য এ চুক্তি করা হয়েছে।

গত ১৮ নভেম্বর স্বাক্ষরিত চুক্তির আওতায় ব্যবস্থাটির হার্ডওয়্যার ও সফটওয়্যার আধুনিকায়ন এবং অচল হয়ে পড়া যন্ত্রাংশের ব্যবস্থাপনার কাজ করা হবে।

রাহুল গান্ধীর বক্তব্যের সময় এবং একই দিনে প্রতিরক্ষা চুক্তির ঘোষণা ভারতের রাজনৈতিক অঙ্গনে ইসরায়েলের সঙ্গে সামরিক ও নিরাপত্তা সহযোগিতার গভীরতা আবারও সামনে এনেছে। ভারতের রাজনৈতিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে এই সহযোগিতা এখনো দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত।

চলতি মাসের শুরুতে ইন্টারনেট ফ্রিডম ফাউন্ডেশনের এক প্রতিবেদনে বলা হয়, ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জাতীয় তদন্ত সংস্থার (এনআইএ) জন্য ইসরায়েলি নজরদারি প্রযুক্তি প্রতিষ্ঠান সেলিব্রাইটের কাছ থেকে মোবাইল ফোনের লক খোলার একটি প্রযুক্তি কেনার অনুমোদন দিয়েছেন। এ ছাড়া কংগ্রেসশাসিত কয়েকটি রাজ্যের বিরুদ্ধেও ইসরায়েলি ফোন থেকে তথ্য সংগ্রহের প্রযুক্তি কেনার অভিযোগ উঠেছে। এসব প্রযুক্তি কেনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অধিকারকর্মীরা।

প্রতিশোধের আশঙ্কায় নাম প্রকাশ না করার শর্তে এক স্থানীয় অধিকারকর্মী মিডল ইস্ট আইকে বলেন, রাহুল গান্ধী নিজের বক্তব্যের মধ্যেই স্ববিরোধিতা করছেন। তিনি বলেন, ‘একদিকে তিনি বলছেন, ভারতের পররাষ্ট্রনীতি হওয়া উচিত ভারতের স্বার্থের ভিত্তিতে। অন্যদিকে তিনি ইসরায়েলের সঙ্গে কৌশলগত সম্পর্ক বজায় রাখার পক্ষে কথা বলছেন। অথচ গত তিন বছরে ইসরায়েলের কর্মকাণ্ড পুরোপুরি প্রকাশ্যে এসেছে।’

ওই অধিকারকর্মী আরও বলেন, ‘ভারতের সঙ্গে আরও ভালো সম্পর্ক ইসরায়েলেরই প্রয়োজন, ভারতের নয়।’

অন্যদিকে, দিল্লি বিশ্ববিদ্যালয়ের হিন্দি বিভাগের অধ্যাপক অপূর্বানন্দ ঝা মিডল ইস্ট আইকে বলেন, ৭ অক্টোবরের হামলার সঙ্গে গণহত্যার তুলনা করে রাহুল গান্ধী যে বক্তব্য দিয়েছেন, তা অত্যন্ত আপত্তিকর। তিনি বলেন, ‘ইসরায়েলের সঙ্গে ভারতের শক্তিশালী সম্পর্ক রয়েছে এবং ভারত দেশটির কাছ থেকে অস্ত্র কেনে। এগুলো বাস্তব ঘটনা। কিন্তু এ ধরনের অস্ত্র কেনা শান্তির জন্য ক্ষতিকর। রাহুল গান্ধীর এ কথাটিই বলা উচিত ছিল।’

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শাসনামলে ভারত ইসরায়েলের অন্যতম গুরুত্বপূর্ণ অংশীদার হয়ে উঠেছে। ২০২৬ সালের শুরুর দিকে, ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ শুরুর কিছুদিন আগে ইসরায়েল সফর করেন মোদি। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বিভিন্ন সময়ে ভারতের সঙ্গে সম্পর্কের প্রশংসা করেছেন। তিনি বলেছেন, ভারতে ইসরায়েলের প্রতি সমর্থন এখনো অত্যন্ত শক্তিশালী।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেনডেন্টের এক প্রতিবেদনে নেতানিয়াহুর বক্তব্য তুলে ধরে বলা হয়, আন্তর্জাতিক অঙ্গনে ইসরায়েল যখন ক্রমবর্ধমান বিচ্ছিন্নতা এবং তাঁর ভাষায় ‘বৈধতা হারানোর’ পরিস্থিতির মুখে রয়েছে, তখন ভারত থেকে দেশটির প্রতি ‘অবিশ্বাস্য রকমের সমর্থন’ পাওয়া যাচ্ছে। নেতানিয়াহু বলেন, ‘ইসরায়েলের প্রতি ভারতে সমর্থন একেবারেই অবিশ্বাস্য, সত্যিই অবিশ্বাস্য।’

অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের জুলাই মাসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩ সালের অক্টোবর থেকে ২০২৫ সালের নভেম্বর পর্যন্ত ভারত থেকে ইসরায়েলে অন্তত ২ হাজার ৫৯৬টি চালানে অস্ত্র, গোলাবারুদ ও সামরিক সরঞ্জামের বিভিন্ন যন্ত্রাংশ পাঠানো হয়েছে।

এসব চালানের মধ্যে ছিল কামানের গোলা, মেশিনগানের যন্ত্রাংশ, বিস্ফোরক ওয়ারহেড এবং সাঁজোয়া যানের বিভিন্ন যন্ত্রাংশ। প্রতিবেদনে সতর্ক করে বলা হয়, গাজায় আন্তর্জাতিক অপরাধ সংঘটনের ক্রমবর্ধমান প্রমাণ থাকা সত্ত্বেও ভারতের সামরিক সরঞ্জাম সরবরাহ অব্যাহত রাখার কারণে আন্তর্জাতিক আইন লঙ্ঘনে সহযোগিতার দায়ে দেশটি আইনি জবাবদিহির মুখে পড়তে পারে।

গাজায় ইসরায়েলের যুদ্ধ নিয়ে কংগ্রেসের কয়েকজন নেতা মোদি সরকারের প্রতিক্রিয়ার সমালোচনা করলেও দলটি এখনো ইসরায়েলের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞার দাবি জানায়নি। এমনকি আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) ইসরায়েলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার দায়ের করা গণহত্যার মামলায় ভারতের যোগ দেওয়ার দাবিও জানায়নি দলটি।

ভারত ও ইসরায়েলের সম্পর্ক ঘনিষ্ঠ হওয়ার ইতিহাস শুধু নরেন্দ্র মোদির শাসনামলে সীমাবদ্ধ নয়। ১৯৯২ সালের জানুয়ারিতে কংগ্রেস নেতৃত্বাধীন প্রধানমন্ত্রী পি ভি নরসিমা রাওয়ের সরকারের সময় ভারত আনুষ্ঠানিকভাবে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠা করে। তবে দুই দেশের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলার প্রক্রিয়া শুরু হয়েছিল আরও আগে। রাহুল গান্ধীর বাবা রাজীব গান্ধী প্রধানমন্ত্রী থাকাকালে ১৯৮০-এর দশকে ধীরে ধীরে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক উন্নয়নের উদ্যোগ নেন।

অরুণাচলে তীব্র বিরোধিতার মুখে ব্রহ্মপুত্রে ভারতের মেগা বাঁধ প্রকল্প, চীনের প্রকল্প ঘিরে উদ্বেগ

ভারতের অরুণাচল প্রদেশে প্রস্তাবিত ১১ হাজার ২০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ‘সিয়াং আপার মাল্টিপারপাস প্রজেক্ট’ (এসইউএমপি) বা মেগা জলবিদ্যুৎ প্রকল্পের বিরুদ্ধে স্থানীয় আদিবাসী জনগোষ্ঠীর তীব্র বিক্ষোভের মধ্যেই দুই দিনের সফরে রাজ্যটিতে পৌঁছেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

ট্রাকের ধাক্কায় প্রাইভেট কার দ্বিখণ্ডিত, গুজরাটে নিহত সেনাপরিবারের ৭ সদস্য

ভারতের গুজরাট ও রাজস্থান রাজ্যে পৃথক দুটি ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দুটি পরিবারের নারী ও শিশুসহ মোট ১৬ জন প্রাণ হারিয়েছেন। গতকাল শনিবার রাতে গুজরাটের কচ্ছ এবং রাজস্থানের কোটা এলাকায় এই দুর্ঘটনা দুটি ঘটে।

জনপ্রিয় টার্গেট

হামের উপসর্গে এক দিনে ৯ মৃত্যু

গাজায় ইসরায়েলি গণহত্যার পরও অস্ত্র কেনা ও সম্পর্ক বজায় রাখার পক্ষে রাহুল

প্রকাশ: ০৪:০৩:২৫ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬