ঢাকা ০১:২৪ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

পুতিনের ইউক্রেনের ভূখণ্ড দাবি নিয়ে প্রশ্ন তুললেন ঘনিষ্ঠ মিত্র লুকাশেঙ্কো

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১২:২৮:০৭ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
  • ৮ বার পঠিত হয়েছে

শুক্রবার (২৭ নভেম্বর) সিএনএন জানায়, গত বুধবার ফরাসি সাময়িকী ‘লে পয়েন্ট’-এ প্রকাশিত এক সাক্ষাৎকারে লুকাশেঙ্কো এমন প্রশ্ন তোলেন। তিনি বলেন, ইউক্রেনের ভূমি প্রাচীনকাল থেকেই রাশিয়ার ছিল—এমন দাবি করা হলে রাশিয়ার ইতিহাসও গভীরভাবে খতিয়ে দেখতে হবে। কারণ, একসময় রাশিয়ার ভূখণ্ড মঙ্গোল-তাতারদের অধীনে ছিল। তাহলে সেই যুক্তিতে পুরো রাশিয়াই বা কাদের দেওয়া উচিত—মঙ্গোলিয়াকে?

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দাবি, মধ্যযুগীয় রাষ্ট্রকাঠামো ‘অ্যানসিয়েন্ট রুশ’-এর কেন্দ্র ছিল কিয়েভ। সে কারণে ইউক্রেনের রাশিয়ার অংশ হওয়া উচিত। ইতিহাসবিদ ও বিশেষজ্ঞরা দীর্ঘদিন ধরেই এই দাবিকে ইতিহাসের বিকৃত ব্যাখ্যা হিসেবে সমালোচনা করে আসছেন। এবার পুতিনের ঘনিষ্ঠ মিত্র লুকাশেঙ্কোও এর যৌক্তিকতা নিয়ে সংশয় প্রকাশ করলেন।

তবে সাক্ষাৎকারে লুকাশেঙ্কো সামগ্রিকভাবে রাশিয়ার প্রতি সমর্থনই জানিয়েছেন। ইউক্রেন যুদ্ধ শুরুর জন্যও তিনি কিয়েভকে দায়ী করে মস্কোর প্রচারিত ভাষ্য পুনরাবৃত্তি করেছেন। তাঁর দাবি, ইউক্রেনই রুশ জনগণকে হত্যা ও পুড়িয়ে যুদ্ধের সূচনা করেছে।

পুতিনের সঙ্গে দীর্ঘদিনের ঘনিষ্ঠ সম্পর্কের কথাও তুলে ধরেন লুকাশেঙ্কো। ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়ন বিলুপ্তির বিপক্ষে বেলারুশের পার্লামেন্টে একমাত্র তিনিই ভোট দিয়েছিলেন। তাঁর ৩২ বছরের শাসনামলে বেলারুশ কার্যত রাশিয়ার ওপর নির্ভরশীল রাষ্ট্রে পরিণত হয়েছে। ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে পূর্ণমাত্রার আগ্রাসন শুরুর সময় রুশ সেনাদের বেলারুশের ভূখণ্ড ব্যবহারের অনুমতি দিয়েছিলেন তিনি। পরে দেশটিতে রাশিয়ার কৌশলগত পারমাণবিক অস্ত্র রাখতেও সম্মত হন।

সাক্ষাৎকারে লুকাশেঙ্কো জানান, পুতিনের সঙ্গে তাঁর সম্পর্ক অত্যন্ত সহজ ও বন্ধুত্বপূর্ণ। এমনকি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কিকে নিয়ে পুতিনের সঙ্গে বৈঠক করাতে মস্কো যাওয়ার প্রস্তাবও দেন তিনি। তবে জেলেনস্কি প্রস্তাবটিকে ‘গুরুত্বহীন’ বলে প্রত্যাখ্যান করেন। তাঁর বক্তব্য, যুদ্ধ চলাকালে মস্কো বা কিয়েভে বৈঠক করা সম্ভব নয়।

লুকাশেঙ্কো মনে করেন, শেষ পর্যন্ত রাশিয়া পূর্ব ইউক্রেনের পুরো দনবাস অঞ্চল দখল করে নিতে পারে। তবে ন্যাটোর ১৯৯৭ সালের আগের সীমানায় ফিরে যাওয়ার দাবির মতো পুতিনের কিছু কঠোর শর্তের সঙ্গে তিনি একমত নন। তাঁর মতে, সর্বোচ্চ দাবি নিয়ে আলোচনা শুরু হলেও শেষ পর্যন্ত উভয় পক্ষকে আলোচনার টেবিলে বসতে হবে।

ইরানের চেয়ে ফিলিস্তিনে বেশি মনোযোগের কারণে অ্যামনেস্টি ছাড়েন মানবাধিকারকর্মী

ইরান থেকে পালিয়ে যুক্তরাজ্যে আশ্রয় নেওয়ার পর মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনালে যোগ দিয়েছিলেন সারা সাই জওঘান। কিন্তু সংগঠনটির কার্যক্রমে অসন্তুষ্ট হয়ে শেষ পর্যন্ত তিনি পদত্যাগ করেছেন।

ইউরোপে রুশ নাশকতা বেড়েছে, বড় প্রাণহানির শঙ্কা

ইউরোপে রাশিয়ার নাশকতামূলক কর্মকাণ্ড ক্রমেই বাড়ছে। দেশটির গোয়েন্দা সংস্থা ও তাদের সহযোগীরা ইউরোপের গুরুত্বপূর্ণ অবকাঠামোকে লক্ষ্যবস্তু করায় বড় ধরনের প্রাণহানির ঘটনা ঘটার আশঙ্কা তৈরি হয়েছে। এমনকি কোনো হামলার ভুল হিসাব থেকে ইউরোপ…

ফাঁস হওয়া সরকারি নথিতে ‘আত্মহত্যা’ করেছিলেন পুতিনের দেহরক্ষী

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাবেক দেহরক্ষী ও সম্ভাব্য উত্তরসূরি হিসেবে আলোচিত জেনারেল ইয়েভগেনি জিনিচেভের মৃত্যুর ঘটনা নিয়ে নতুন রহস্য তৈরি হয়েছে। ২০২১ সালে সাইবেরিয়ার একটি জলপ্রপাত থেকে পড়ে তাঁর মৃত্যুর ঘটনাকে সে সময় অন্যের জীবন বাঁচাতে গিয়ে আত্মত্যাগ হিসেবে বর্ণনা করা হয়েছিল।

জনপ্রিয় টার্গেট

এপেক সম্মেলনে নৃত্যদলের নেতৃত্বে ১০০০ কোটি ভিউ পাওয়া ৭ বছরের এনছি

পুতিনের ইউক্রেনের ভূখণ্ড দাবি নিয়ে প্রশ্ন তুললেন ঘনিষ্ঠ মিত্র লুকাশেঙ্কো

প্রকাশ: ১২:২৮:০৭ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬