ঢাকা ০১:২৭ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

পঞ্চগড়ে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১২:২৮:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
  • ১২ বার পঠিত হয়েছে

নিহত দুই শিশু হলো রাইসা (৪) ও ফারিহা (৩)। তারা সম্পর্কে খালাতো বোন।

পরিবারের সদস্য ও পুলিশ সূত্রে জানা যায়, রহমত আলীর স্ত্রী ফাতেমা আক্তারের বোন লিপি আক্তার বাবার বাড়িতে বেড়াতে এসেছিলেন। আজ বিকেলে রাইসা ও ফারিহা বাড়ির বাইরে খেলছিল। একপর্যায়ে তারা বাড়ির পাশের পুকুরপাড়ে একটি জলপাইগাছের নিচে জলপাই কুড়াতে যায়। এ সময় পুকুরপাড় পিচ্ছিল থাকায় দুজনই পানিতে পড়ে যায় বলে ধারণা করা হচ্ছে।

দীর্ঘ সময় শিশু দুটি বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে রাইসার মা ফাতেমা আক্তার পুকুরের পানিতে মেয়েকে ভাসতে দেখেন। তাঁর চিৎকারে পরিবারের অন্য সদস্যরা ছুটে এসে প্রথমে রাইসাকে উদ্ধার করেন। পরে একই পুকুর থেকে ফারিহাকেও উদ্ধার করা হয়। দ্রুত তাদের দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুসা মিয়া বলেন, শিশু দুটির মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা করা হয়েছে।

পঞ্চগড়ে বাড়ছে শীত, তাপমাত্রা ১৩.৫

পঞ্চগড়ে বাড়ছে শীত, তাপমাত্রা ১৩.৫

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, রাতের তাপমাত্রা কমে যাওয়ায় শীতের অনুভূতি বাড়ছে। দিনের তাপমাত্রা তুলনামূলক বেশি থাকলেও রাত ও ভোরে ঠান্ডা বেশি অনুভূত হচ্ছে। আগামী দিনগুলোতে তাপমাত্রা আরও কমতে পারে।

সাপের কামড় খেয়ে সেই সাপ নিয়েই হাসপাতালে স্কুলছাত্র

ধানখেতে কাজ করতে গিয়ে সাপের কামড় খায় ১৪ বছরের কিশোর মুরশেদ হাসান। তবে সাপের কামড়ে আতঙ্কিত না হয়ে উল্টো লাঠির আঘাতে সাপটিকে মেরে ফেলে সে। পরে মৃত সাপটি নিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে হাসপাতালে হাজির হয় নবম শ্রেণির এই শিক্ষার্থী।

পঞ্চগড়ে তাপমাত্রা নামল ১৪ ডিগ্রিতে, ঘন কুয়াশা

উত্তরের সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ১৪ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে, আজ মঙ্গলবার দেশে সর্বনিম্ন তাপমাত্রাও এ জেলাতেই। কয়েক দিনের বিরতির পর গতকাল সোমবার রাত থেকে জেলাজুড়ে ঘন কুয়াশা পড়তে শুরু করেছে, যার ফলে ভোর থেকে সকাল পর্যন্ত সড়কে যান চলাচল ও স্বাভাবিক

জনপ্রিয় টার্গেট

এপেক সম্মেলনে নৃত্যদলের নেতৃত্বে ১০০০ কোটি ভিউ পাওয়া ৭ বছরের এনছি

পঞ্চগড়ে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু

প্রকাশ: ১২:২৮:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬