ঢাকা ১২:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

পাকিস্তানের করাচিতে নির্মাণাধীন ভবন ধসে নিহত ১৫

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১২:০১:০৫ পূর্বাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২৬
  • ১২ বার পঠিত হয়েছে

প্রাদেশিক জরুরি সেবা বিভাগের এক মুখপাত্র জানান, গত বুধবার (২৫ নভেম্বর) করাচির বেলুচ কলোনি এলাকায় ওই ভবনটি ধসে পড়ে। এরপর উদ্ধারকারী দল সফলভাবে ১৫ জনকে জীবিত উদ্ধার করে এবং ১৫ জনের মরদেহ উদ্ধার করে।

ওই মুখপাত্র আরও বলেন, এখনো কয়েকজন নিখোঁজ রয়েছেন। তাঁদের সন্ধানে অনুসন্ধান অভিযান এবং ধ্বংসাবশেষ অপসারণের কাজ অব্যাহত রয়েছে।

এদিকে দুর্ঘটনার পর ওই এলাকার আরও কয়েকটি ভবন সিলগালা করে দেওয়া হয়েছে।

২৪ কোটিরও বেশি মানুষের দেশ পাকিস্তান। দেশটিতে অপর্যাপ্ত নিরাপত্তা মান এবং নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের কারণে ভবন ধসের ঘটনা নতুন নয়। এর মধ্যে দুই কোটিরও বেশি মানুষের জনবহুল মহানগরী করাচি নিম্নমানের নির্মাণ, অনুমোদনহীন ভবন সম্প্রসারণ, জরাজীর্ণ অবকাঠামো, মাত্রাতিরিক্ত জনঘনত্ব এবং ভবন নির্মাণ বিধিমালা যথাযথভাবে কার্যকর না হওয়ার মতো নানা সমস্যায় জর্জরিত।

উল্লেখ্য, গত ফেব্রুয়ারিতে করাচিতে গ্যাস বিস্ফোরণের কারণে সৃষ্ট ভবন ধসে ১৬ জন নিহত হন। এ ছাড়া গত বছর জুলাই মাসে শহরটির লিয়ারি এলাকায় পাঁচতলা একটি ভবন ধসে ২৭ জনের প্রাণহানি ঘটে।

সৌদি আরবে সেনা মোতায়েন করল পাকিস্তান

সৌদি আরবে সেনা মোতায়েন করল পাকিস্তান

সৌদি আরবে সেনা মোতায়েন করেছে পাকিস্তান। গতকাল শনিবার দেশটির সেনাবাহিনীর সদস্যদের সৌদি আরবে পাঠানো হয়। এর এক দিন আগে ইসলামাবাদে মক্কা প্রতিরক্ষা জোটের উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়।

মহাশূন্যে প্রথম পাকিস্তানি জিশান আলী, সঙ্গে নিলেন বাটার চিকেন ও কোরমা-নেহারি

চীনের তিয়াংগং মহাকাশ স্টেশনে পৌঁছে ইতিহাস গড়েছেন পাকিস্তানি নভোচারী মুহাম্মদ জিশান আলী। গত বুধবার তিনি প্রথম বিদেশি নভোচারী হিসেবে চীনের এই মহাকাশ স্টেশনে যান। প্রায় এক সপ্তাহের অভিযানে বৈজ্ঞানিক গবেষণার পাশাপাশি তাঁর সঙ্গী হয়েছে পাকিস্তানের পরিচিত খাবার। বাটার চিকেন, ভেড়ার কোরমা ও গরুর মাংসের নেহার

ইসলামাবাদে বসছে মক্কা জোট, অ্যাজেন্ডায় ইরান যুদ্ধ ও ইয়েমেন সংকট

ত্রিপক্ষীয় মক্কা প্রতিরক্ষা জোটের সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণকারী অঙ্গ কৌশলগত, রাজনৈতিক ও প্রতিরক্ষা কমিটির (এসপিডিসি) তৃতীয় বৈঠক আজ শুক্রবার থেকে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে শুরু হচ্ছে। দুই দিনের এই বৈঠকে সৌদি আরব ও ইয়েমেনের হুতি যোদ্ধাদের মধ্যকার সংঘাত ও ইরান যুদ্ধসহ আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি

জনপ্রিয় টার্গেট

নাশকতার আশঙ্কায় বন্ধ ঢাকা-বরিশাল রুটে দূরপাল্লার বাস চলাচল, চরম ভোগান্তি যাত্রীদের

পাকিস্তানের করাচিতে নির্মাণাধীন ভবন ধসে নিহত ১৫

প্রকাশ: ১২:০১:০৫ পূর্বাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২৬