অবৈধ মাদক ব্যবসার বিরুদ্ধে অভিযান চলাকালে পুলিশ ও আবগারি কর্মকর্তারা বিষয়টি টের পান। এ ঘটনায় ৩০ বছর বয়সী এক নারীকে গ্রেপ্তারও করা হয়েছে। মূলত ওই নারীর অভিনব কৌশলেই নলকূপ দিয়ে পানির বদলে মদ বের হচ্ছিল।
অভিযান চলাকালে ওই নলকূপের চেপে মাটির নিচ থেকে প্রায় ৩০ লিটার অবৈধ চোলাই মদ উদ্ধার করা হয়। এ ছাড়া ঘটনাস্থলে পাওয়া আনুমানিক ১ হাজার লিটার চোলাই মদও ধ্বংস করেন কর্মকর্তারা।

দৈনিক টার্গেট 


























