১১:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পাকিস্তানকে সহায়তা দিচ্ছে না যুক্তরাষ্ট্র, সৌদি দিল ৩ বিলিয়ন ডলারের ঋণ নবায়ন

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১১:০৫:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
  • ৩ বার পঠিত হয়েছে

পাকিস্তানের অর্থমন্ত্রী মুহাম্মদ আওরঙ্গজেব জানিয়েছেন, সৌদি আরব গত এপ্রিলে পাকিস্তানকে দেওয়া ৩ বিলিয়ন ডলারের অর্থায়ন সুবিধার মেয়াদ বাড়িয়েছে। সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) ৩ দশমিক ৫ বিলিয়ন ডলার ঋণ পরিশোধের কারণে সৃষ্ট অর্থের ঘাটতি মোকাবিলায় ওই অর্থায়ন নেওয়া হয়েছিল।

গতকাল বুধবার পার্লামেন্ট ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘অর্থায়নের মেয়াদ বাড়ানো হয়েছে এবং যথেষ্ট সময়ের জন্য বাড়ানো হয়েছে। কত দিনের জন্য বাড়ানো হয়েছে, তা নিয়ে উদ্বিগ্ন হওয়ার প্রয়োজন নেই। সৌদি আরবের সঙ্গে আমাদের যে ধরনের কৌশলগত সম্পর্ক রয়েছে, তাতে এ নিয়ে চিন্তার কিছু নেই।’

তিন মাস মেয়াদি ওই অর্থায়ন সুবিধার মেয়াদ গত ৩১ অক্টোবর শেষ হওয়ার কথা ছিল।

আওরঙ্গজেব জানান, সম্প্রতি ব্যাংককে অনুষ্ঠিত বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বৈঠকের ফাঁকে সৌদি আরবের অর্থমন্ত্রী মোহাম্মদ আল-জাদানের সঙ্গে তাঁর অত্যন্ত ফলপ্রসূ বৈঠক হয়েছে। এর আগে সৌদি আরব পাকিস্তানকে দেওয়া ৫ বিলিয়ন ডলারের অর্থায়ন সুবিধার মেয়াদ ২০২৮ সাল পর্যন্ত বাড়িয়েছে।

পাকিস্তান সৌদি আরবের কাছে অতিরিক্ত আর্থিক সহায়তা চেয়েছে কি না, জানতে চাইলে অর্থমন্ত্রী তা নাকচ করেন। তিনি বলেন, অতিরিক্ত সহায়তার প্রয়োজন নেই। কারণ, পাকিস্তানের বৈদেশিক মুদ্রার রিজার্ভ দিয়ে তিন মাসের বেশি সময়ের আমদানি ব্যয় মেটানো সম্ভব। পুঁজিবাজার থেকে অর্থ সংগ্রহের মাধ্যমে চলতি বছরের শেষ নাগাদ এই সক্ষমতা চার মাসের আমদানি ব্যয়ের সমপর্যায়ে উন্নীত করা হবে।

চলতি বছরের জুলাইয়ে যুক্তরাষ্ট্রের কাছে চাওয়া ১০ বিলিয়ন ডলারের ‘এক্সচেঞ্জ স্ট্যাবিলাইজেশন সাপোর্ট ফ্যাসিলিটি’ (ইএসএসএফ) পাওয়ার সম্ভাবনা সম্পর্কে জানতে চাইলে অর্থমন্ত্রী গত কয়েক মাসে এ বিষয়ে তৈরি হওয়া প্রত্যাশা কমিয়ে আনার ইঙ্গিত দেন। তিনি বলেন, ‘জুলাইয়ে আমরা যে সহায়তা চেয়েছিলাম এবং যে বিষয়টির দিকে নজর দিয়েছিলাম, তা ছিল আন্তর্জাতিক বাজারে প্রবেশাধিকার। আমরা সেই প্রবেশাধিকার পেয়েছি।’

এ প্রসঙ্গে গত সেপ্টেম্বরে পাকিস্তানের ইস্যু করা ৩ বিলিয়ন ডলারের বন্ডের কথা উল্লেখ করেন তিনি। ওই বন্ডের বিপরীতে ৬ বিলিয়ন ডলারের ক্রয়াদেশ পাওয়া গিয়েছিল। অর্থমন্ত্রী বলেন, ‘ইএসএসএফ বাস্তবায়িত হলে তা হবে দারুণ বিষয়। এটি তারল্য সহায়তা তহবিল হিসেবে কাজ করবে। তবে তা না হলেও আমাদের বিকল্প পরিকল্পনা রয়েছে। আমরা আরও ইউরোবন্ড ও পাণ্ডা বন্ড ইস্যু করব। পাশাপাশি রুপিভিত্তিক ডলার-পরিশোধযোগ্য বন্ড ছাড়ার পরিকল্পনাও রয়েছে।’

তিনি জানান, ব্যাংককে অনুষ্ঠিত বৈঠকে ৭০ থেকে ৮০টি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর সঙ্গে তাঁর আলোচনা হয়েছে। পাকিস্তান সম্পর্কে এসব বিনিয়োগকারীর ধারণা অত্যন্ত স্পষ্ট। পাঁচ বছর ও ১০ বছর মেয়াদি বন্ডে বিনিয়োগের প্রস্তাবও পাওয়া যাচ্ছে। আওরঙ্গজেব বলেন, ‘আমরা স্পষ্টতই আইএমএফের কর্মসূচির পরবর্তী সময়ের কথা মাথায় রেখে পরিকল্পনা করছি।’

যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতার বিষয়টি পাকিস্তান বৃহত্তর দৃষ্টিকোণ থেকে দেখছে বলেও জানান তিনি। তাঁর মতে, পাকিস্তানে মার্কিন বিনিয়োগকারী ও রপ্তানিকারকদের সহায়তা দিতে যুক্তরাষ্ট্রের এক্সপোর্ট-ইমপোর্ট ব্যাংক (এক্সিম ব্যাংক) এবং ডেভেলপমেন্ট ফাইন্যান্স করপোরেশনের (ডিএফসি) ভূমিকা রাখা প্রয়োজন। তিনি বলেন, ‘এটাই প্রকৃত অর্থায়ন এবং প্রকৃত ঋণ সহায়তা।’

পাকিস্তানের অর্থমন্ত্রী ব্যাখ্যা করেন, ইএসএসএফের জন্য পাকিস্তানের অনুরোধ ছিল মূলত সরকারের তারল্য সংকট মোকাবিলায় সহায়তা দেওয়ার একটি ব্যবস্থা। তিনি বলেন, ‘এটি পাওয়া গেলে ভালো। আর না পেলেও আমরা এগিয়ে যাব। এটি থাকুক বা না থাকুক, আমাদের পরিকল্পনা বাস্তবায়ন চলবে।’

এদিকে পাকিস্তানকে ১ দশমিক ২ বিলিয়ন ডলার ঋণ ছাড়ের অনুমোদন দিতে আইএমএফের নির্বাহী পর্ষদের বৈঠক আগামী ডিসেম্বরে অনুষ্ঠিত হবে বলে জানান অর্থমন্ত্রী।

পাকিস্তানে বসে মার্কিন ডাক বিভাগের ১২৬ মিলিয়ন ডলারের ক্ষতি, গ্রেপ্তার অভিযুক্ত

পাকিস্তানে বসে অনলাইনে ডাকমাশুলের জাল লেবেল বিক্রি করে যুক্তরাষ্ট্রের ডাক বিভাগের (ইউএসপিএস) ১২ কোটি ৬০ লাখ ডলারের বেশি ক্ষতি করার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে।

পাকিস্তানে চাকরিরত অবস্থায়ই আমলাদের দেশ ছাড়ার হিড়িক

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ দেশটির জ্যেষ্ঠ আমলাদের পাকিস্তান রাষ্ট্রের প্রতি আনুগত্য ও অঙ্গীকার নিয়ে প্রশ্ন তুলেছেন। তাঁর অভিযোগ, সরকারি দায়িত্বে থাকা অবস্থায় উল্লেখযোগ্যসংখ্যক সরকারি কর্মকর্তা বিদেশে স্থায়ীভাবে বসবাসের পরিকল্পনা করছেন, অতীতেও করেছেন। পাকিস্তানি সংবাদমাধ্যম…

পাকিস্তানের স্কুলে নিহতের সংখ্যা বেড়ে ৩৪—নিরাপত্তা নিয়ে প্রশ্ন

পাকিস্তানের পেশোয়ারে একটি বেসরকারি স্কুল ভবন ধসে অন্তত ৩৩ শিক্ষার্থী ও এক শিক্ষকের মৃত্যু হয়েছে। নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহার, ভবনের ধারণক্ষমতার চেয়ে অতিরিক্ত চাপ এবং নিরাপত্তাব্যবস্থার ঘাটতিকে এ প্রাণহানির সম্ভাব্য কারণ হিসেবে দেখছে কর্তৃপক্ষ।

জনপ্রিয় টার্গেট

‘এমন ম্যাচ জেতার সামর্থ্য শুধু রিয়ালেরই আছে’

পাকিস্তানকে সহায়তা দিচ্ছে না যুক্তরাষ্ট্র, সৌদি দিল ৩ বিলিয়ন ডলারের ঋণ নবায়ন

প্রকাশ: ১১:০৫:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬