ঢাকা ০২:৩৪ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

আফ্রিকার সোনা পাচারের রুট আরব আমিরাত, দুই বছরে গেছে ৬৫১ টন

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০২:১৮:৫৯ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
  • ৫ বার পঠিত হয়েছে

মধ্যপ্রাচ্যকেন্দ্রিক বিশ্লেষণধর্মী সংবাদমাধ্যম দ্য ক্রেডলের খবরে বলা হয়েছে, গবেষণার সহলেখক মার্ক উমেল বলেন, ‘গবেষণার ফলাফল গভীর উদ্বেগজনক। এতে দেখা যাচ্ছে, চোরাচালানের মাধ্যমে পাচার করা এবং সংঘাতপূর্ণ এলাকা থেকে আসা সোনার অন্যতম প্রধান কেন্দ্র হিসেবে সংযুক্ত আরব আমিরাত এখনো অবস্থান করছে।’

সোনার উৎস শনাক্তকরণ, সরবরাহব্যবস্থায় স্বচ্ছতা এবং নিয়ন্ত্রণ জোরদার করতে ২০২৩ সালের জানুয়ারিতে ‘রেসপনসিবল গোল্ড সোর্সিং ডিউ ডিলিজেন্স রেগুলেশনস’ চালু করে আবুধাবি। তবে ২০২৩ থেকে ২০২৫ সালের মধ্যে পরিচালিত ৫২টি পর্যালোচনার মাত্র দুটিতে আমিরাতের সোনার শোধনাগারগুলোকে ‘সম্পূর্ণ নিয়ম মেনে চলা প্রতিষ্ঠান’ হিসেবে মূল্যায়ন করা হয়েছে। সুইসএইডের মতে, আইন প্রয়োগ ও নজরদারির ক্ষেত্রে বড় ধরনের ব্যর্থতার কারণেই দেশটিতে অবৈধ সোনার প্রবাহ অব্যাহত রয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালে সংযুক্ত আরব আমিরাতে পাচার হওয়া সোনার মধ্যে আফ্রিকার বিভিন্ন দেশ থেকে চোরাচালানের মাধ্যমে আনা হয়েছিল প্রায় ৫০০ টন। এসব সোনার আনুমানিক মূল্য ৫ হাজার ৬৭০ কোটি ডলার। এ ছাড়া আন্তর্জাতিক নিষেধাজ্ঞার আওতায় থাকা রাশিয়া, ইয়েমেন ও সুদান থেকে এসেছে অন্তত ১৯২ টন সোনা।

নতুন বিধিনিষেধ চালু করা হলেও আফ্রিকার বিভিন্ন দেশ থেকে সংযুক্ত আরব আমিরাতে চোরাচালানের মাধ্যমে সোনা প্রবেশের পরিমাণ কমেনি। বরং তা সামান্য বেড়েছে বলে জানিয়েছে সুইসএইড। সংস্থাটির গবেষণায় আরও উঠে এসেছে, আফ্রিকার বিভিন্ন দেশে সংঘাতের সঙ্গে সংশ্লিষ্ট সোনার প্রধান গন্তব্য হিসেবে সংযুক্ত আরব আমিরাত অন্য দেশগুলোর তুলনায় অনেক এগিয়ে। একই সঙ্গে আন্তর্জাতিক নিষেধাজ্ঞার আওতায় থাকা দেশগুলোর সোনা বাজারজাত করার ক্ষেত্রেও দেশটি অন্যতম প্রধান কেন্দ্র।

অর্থপাচার ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে পর্যাপ্ত সুরক্ষাব্যবস্থা না থাকা দেশগুলোর জন্য নির্ধারিত ‘গ্রে লিস্টে’ সংযুক্ত আরব আমিরাতকে পুনরায় অন্তর্ভুক্ত করার আহ্বান জানিয়েছে সুইসএইড। এ জন্য সংস্থাটি ফিন্যান্সিয়াল অ্যাকশন টাস্কফোর্সের (এফএটিএফ) প্রতি আহ্বান জানিয়েছে।

সুইসএইডের পরিসংখ্যান অনুযায়ী, ২০২৪ সালে সংযুক্ত আরব আমিরাতের মাধ্যমে অর্থপাচার হওয়া সোনার মধ্যে ৪০ টনেরও বেশি সুদান থেকে চোরাচালানের মাধ্যমে আনা হয়েছিল।

সুদানের দারফুর অঞ্চলে উত্তোলিত সোনা বিভিন্ন আমিরাতভিত্তিক প্রতিষ্ঠানের নেটওয়ার্কের মাধ্যমে দুবাইয়ে পৌঁছায়। দারফুর বর্তমানে সংযুক্ত আরব আমিরাতের সমর্থনপুষ্ট আধাসামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) নিয়ন্ত্রণে রয়েছে।

এসব প্রতিষ্ঠান সোনার বুলিয়ন বা স্বর্ণখণ্ডকে বৈদেশিক মুদ্রায় রূপান্তর করে আধাসামরিক বাহিনীটিকে অর্থ জোগান দেয়। ২০২৬ সালের জানুয়ারিতে জাতিসংঘের একটি তথ্য অনুসন্ধানী মিশন জানায়, আরএসএফ এমন নৃশংসতা চালিয়েছে, যার মধ্যে ‘গণহত্যার বৈশিষ্ট্য’ স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে।

আরএসএফকে অস্ত্র সরবরাহের অভিযোগে ২০২৫ সালের মে মাসে আবুধাবির সঙ্গে সম্পর্ক ছিন্ন করে খার্তুম। এরপর থেকে সুদান জাতিসংঘের নিরাপত্তা পরিষদের কাছে আধাসামরিক বাহিনীটিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে কালো তালিকাভুক্ত করার দাবি জানিয়ে আসছে। তবে সুদানের সংঘাতে কোনো ধরনের সামরিক ভূমিকা থাকার অভিযোগ অস্বীকার করে আসছে সংযুক্ত আরব আমিরাত।

এদিকে, ২০২৬ সালের জানুয়ারিতে দুবাই কর্তৃপক্ষ ‘গোল্ড ডিস্ট্রিক্ট’ প্রতিষ্ঠার পরিকল্পনা ঘোষণা করে। এই প্রকল্পে বিশ্বের প্রথম ২৪ ক্যারেট সোনার হাঁটার পথ নির্মাণের কথা জানিয়েছে কর্তৃপক্ষ।

কিশোর অবস্থায় আটকের ১৫ বছর পর সৌদিতে শিয়া যুবকের মৃত্যুদণ্ড কার্যকর

কৈশোরে আটক হওয়া জাওয়াদ কুরেইরিসসহ দুই সৌদি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করেছে দেশটির সরকার। গত শনিবার তাঁদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। অপর ব্যক্তি ফাদেল বিন হাসান বিন আবদুল্লাহ আল-সাফওয়ানি। দুজনই সৌদি আরবের শিয়াপ্রধান পূর্বাঞ্চলীয় প্রদেশের বাসিন্দা।

হুতিদের কাছে বাব এল-মান্দেবের নিয়ন্ত্রণ হারাল সৌদি-সমর্থিত ইয়েমেনি বাহিনী

সৌদি আরবের সমর্থনপুষ্ট ইয়েমেনের সরকারপন্থী বাহিনী কৌশলগত গুরুত্বপূর্ণ বাব এল-মান্দেব প্রণালিসংলগ্ন একটি এলাকা থেকে সেনা প্রত্যাহারের ঘোষণা দিয়েছে। এর ফলে এলাকাটি ইরান-সমর্থিত হুতি বিদ্রোহী গোষ্ঠীর নিয়ন্ত্রণে চলে যাচ্ছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

ইরানের ভান্ডারে এখনো ২৫০০ ক্ষেপণাস্ত্র, মধ্যপ্রাচ্যে তৃতীয় মার্কিন রণতরির প্রবেশ

ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক অভিযান চালানোর সম্ভাবনা নিয়ে ওয়াশিংটনে যখন আলোচনা চলছে, তখন মধ্যপ্রাচ্যে আরও একটি বিমানবাহী রণতরি মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। গতকাল রোববার ইউএসএস থিওডোর রুজভেল্ট মধ্যপ্রাচ্যে প্রবেশ করায় অঞ্চলটিতে মার্কিন বিমানবাহী রণতরি স্ট্রাইক গ্রুপের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে তিনটিতে।

জনপ্রিয় টার্গেট

আফ্রিকার সোনা পাচারের রুট আরব আমিরাত, দুই বছরে গেছে ৬৫১ টন

প্রকাশ: ০২:১৮:৫৯ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬