শেষ মুহূর্তের সিদ্ধান্তে নেপালে বেঁচে যান মার্কিন দম্পতি

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১২:১৯:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
  • ৪ বার পঠিত হয়েছে

বুধবার (২৩ সেপ্টেম্বর) যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম দি ইনডিপেনডেন্ট জানিয়েছে, দুর্যোগের দিন হঠাৎ দল থেকে আলাদা হয়ে মাউন্ট এভারেস্ট দেখার সিদ্ধান্ত নেন মিতা ও হেমন্ত। আর সেই সিদ্ধান্তই শেষ পর্যন্ত তাঁদের জীবন বাঁচিয়ে দেয় বলে জানিয়েছেন এই দম্পতি।

মার্কিন সংবাদমাধ্যম সিবিএস আটলান্টাকে হেমন্ত বলেন, এভারেস্ট পৃথিবীর সর্বোচ্চ পর্বত। তিনি পর্বতারোহণ করতে পারবেন না, কিন্তু অন্তত দূর থেকে এভারেস্ট দেখে আসতে চেয়েছিলেন। সাধারণত এমন কোনো অতিরিক্ত ভ্রমণের ক্ষেত্রে বাড়তি খরচ কিংবা অন্যান্য কারণে তাঁরা দুজনই না যাওয়ার সিদ্ধান্ত নিতেন। কিন্তু এবার কোনো এক অজানা কারণে দুজনই যেতে রাজি হয়ে যান।

২৬ আগস্ট নেপাল-তিব্বত সীমান্ত এলাকায় ভয়াবহ আকস্মিক বন্যা আঘাত হানে। ধারণা করা হচ্ছে, একটি হিমবাহ ধসে পড়ার কারণে এই বিপর্যয়ের সূত্রপাত হয়। এর ফলে কোনো ধরনের পূর্ব সতর্কতা ছাড়াই দ্রুতগতিতে পানি, পাথর ও কাদামাটি নেমে এসে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায়। এতে ১ হাজার ৪০০ জনের বেশি মানুষ নিহত ও প্রায় পাঁচ হাজার নিখোঁজ হয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। নিখোঁজ ব্যক্তিদের মধ্যে অন্তত ৮০ জন মার্কিন নাগরিক রয়েছেন।

মিতা ও হেমন্ত যে ৪৭ সদস্যের দলটির সঙ্গে নেপালে গিয়েছিলেন, তাঁদের আর কাউকেই এখন পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। তাঁদের সঙ্গে থাকা সাতজন গাইডও নিখোঁজ রয়েছেন।

দুর্যোগের এক মাস পরও নিজেদের বেঁচে যাওয়ার কারণ নিয়ে বিস্মিত এই দম্পতি। মিতা বলেন, প্রতিদিনই তাঁরা নিজেদের প্রশ্ন করেন—কেন তাঁরা সেদিন অন্য সিদ্ধান্ত নিয়েছিলেন।

কৈলাস পর্বত সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম পবিত্র তীর্থস্থান। ১৫ বছর ধরে পরিকল্পনা করে এই তীর্থযাত্রার প্রস্তুতি নিয়েছিলেন তাঁরা। মিতার ভাষায়, এটি তাঁদের জীবনের এমন একটি ইচ্ছা ছিল, যা তাঁরা নিজেরা বেছে নেননি; বরং যেন সময়ই তাঁদের সেখানে নিয়ে গিয়েছিল।

নেপালের অর্থমন্ত্রী জানিয়েছেন, বন্যায় মৃতের সংখ্যা শেষ পর্যন্ত ২০১৫ সালের ভয়াবহ ভূমিকম্পের কাছাকাছি পৌঁছাতে পারে। ওই ভূমিকম্পে ৯ হাজারের বেশি মানুষ নিহত হয়েছিল।

বন্যায় কৃষিজমি, সেতু, সড়ক, ১২টি জলবিদ্যুৎ প্রকল্প ও পুরোপুরি কিছু গ্রাম ধ্বংস হয়েছে। নেপাল জানিয়েছে, পুনর্গঠনে প্রায় ৫০০ কোটি ডলার প্রয়োজন হতে পারে। জাতিসংঘের হিসাবে শুধু ভবনগুলোর ক্ষয়ক্ষতি মেরামতেই প্রয়োজন হবে প্রায় ১৫ কোটি ৮০ লাখ ডলার।

ইরানের বিরুদ্ধে ব্যবহৃত অস্ত্র পরিবহনের জন্য হরমুজ প্রণালি ব্যবহার করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান। আজ বুধবার (২৩ সেপ্টেম্বর) জাতিসংঘে দেওয়া ভাষণে তিনি বলেন, ইরান প্রণালিটির আশপাশে ‘শক্তিশালী প্রতিবেশী’ দেখতে চায়, তবে যারা ইরানের জনগণের ওপর ‘নিরাপত্তাহীনতা’ চাপিয়ে

ইরান কূটনীতির দরজা খোলা রাখতে প্রস্তুত, তবে কোনো চাপের মুখে মাথা নত করবে না বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। জাতিসংঘ সাধারণ পরিষদে দেওয়া ভাষণে তিনি বলেন, ইরানকে আত্মসমর্পণে বাধ্য করা সম্ভব নয়।

রেকর্ড সৃষ্টিকারী এল নিনোর প্রভাবে বিশ্বজুড়ে অস্বাভাবিক উষ্ণতা বাড়ায় আগামী ফেব্রুয়ারির মধ্যে প্রায় ৪ লাখ ৫০ হাজার মানুষের অতিরিক্ত মৃত্যু হতে পারে। দ্রুত পদক্ষেপ না নিলে তাপপ্রবাহজনিত এই মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে সতর্ক করেছেন জলবায়ুবিজ্ঞানীরা।

জনপ্রিয় টার্গেট

জনবলসংকট: ধুঁকছে সৈয়দপুর রেল কারখানা

শেষ মুহূর্তের সিদ্ধান্তে নেপালে বেঁচে যান মার্কিন দম্পতি

প্রকাশ: ১২:১৯:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬