ডব্লিউডিআর-কে হানা বলেন, ‘আমি তখন পড়াশোনা ও আর্থিক বিষয় নিয়ে প্রচণ্ড চাপের মধ্যে ছিলাম। আমি কেবল একা থাকতে চেয়েছিলাম, যাতে কেউ আমাকে দেখতে না পায়।’
কর্মকর্তাদের এমন আচরণে ক্ষোভ ও হতাশা প্রকাশ করে হানা বলেন, ‘এর মধ্যে মানবিকতা কোথায়? আপনি যদি কাউকে কাঁদতে দেখেন, তবে কি প্রথমে জিজ্ঞেস করতে পারতেন না—“আপনি কি ঠিক আছেন? আপনার কি কোনো সাহায্য লাগবে?” এরপর তাঁরা আমাকে বুঝিয়ে বলতে পারতেন যে শিশু ছাড়া এখানে বসার নিয়ম নেই।’
পৌর কর্মকর্তাদের এই পদক্ষেপে স্থানীয় বাসিন্দারাও বিস্ময় প্রকাশ করেছেন। ডব্লিউডিআর-কে দেওয়া প্রতিক্রিয়ায় এক ব্যক্তি বলেন, ‘একজন নারী যিনি কেবল এক মুহূর্ত বিশ্রাম নিতে চেয়েছিলেন, তাঁকে শাস্তি দেওয়াটা আমার কাছে হাস্যকর মনে হয়েছে।’
৬৪ বছর ধরে ওই এলাকায় বসবাসকারী এক নারী বলেন, ‘আমি সবসময়ই ওই বেঞ্চে বসেছি, কিন্তু কখনো কেউ এসে এভাবে যাচাই করেনি।’ আরেক বাসিন্দা ঘটনাটিকে ‘অত্যন্ত নিন্দনীয়’ বলে অভিহিত করেন।

দৈনিক টার্গেট 



























