ঢাকা ১১:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

নভেম্বরের ২৬ দিনে গাজায় ১৬ স্কুল শিক্ষার্থীকে হত্যা করেছে ইসরায়েল

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১০:৫৫:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
  • ৪ বার পঠিত হয়েছে

স্থানীয় সময় গতকাল বুধবার, ২৬ নভেম্বর গাজার শিক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে তৃতীয়বারের মতো ফিলিস্তিনি শিক্ষার্থীদের লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। নভেম্বরের শুরু থেকে নিহত স্কুলশিক্ষার্থীর সংখ্যা বেড়ে ১৬ জনে দাঁড়িয়েছে।

বুধবার ভোরে গাজা সিটির পশ্চিমাঞ্চলে একটি আবাসিক অ্যাপার্টমেন্টে ইসরায়েলি বিমান হামলায় দুই বোন ইউসরা (১৫) ও জানা মোহাম্মদ আবু আল-ওউফ (১৩) নিহত হয়। ইউসরা কাফর কাসেম স্কুলের এবং জানা আল-মানার প্রাইভেট স্কুলের শিক্ষার্থী ছিল। ওই হামলায় তাদের বাবা মোহাম্মদ মাজেদ আবু আল-ওউফ ও মা নূরা এজ্জাত আবু আল-ওউফও নিহত হন। আহত হন আরও কয়েকজন। নিহত বাবা উত্তর গাজায় হামাসের অভ্যন্তরীণ নিরাপত্তা বিভাগের পরিচালক ছিলেন।

গত ৬ নভেম্বর খান ইউনিসের আল-মাওয়াসির বির ১৯ এলাকায় ইসরায়েলি বাহিনীর গুলিতে ১৫ বছর বয়সী মোহাম্মদ নিদাল বারবাখ নিহত হয়। দশম শ্রেণির এই শিক্ষার্থীর স্বপ্ন ছিল পেশাদার ফুটবলার হওয়ার। তার বাবা নিদাল মোহাম্মদ বারবাখ জানান, স্পোর্টস একাডেমিতে অনুশীলনের সময় কাছের একটি পাহাড়ে অবস্থান নেওয়া ইসরায়েলি ট্যাংক থেকে দুটি গোলা ছোড়া হয়। একটি গোলা ধাতব বস্তুর সঙ্গে আঘাত লেগে দিক পরিবর্তন করে মোহাম্মদের পিঠে বিদ্ধ হয় এবং গলা দিয়ে বেরিয়ে যায়। ঘটনাটি ঘটে এমন একটি এলাকায়, যেটিকে নিরাপদ আশ্রয় হিসেবে চিহ্নিত করা হয়েছিল।

গত ১৩ নভেম্বর মধ্য গাজার দেইর আল-বালাহতে ইসরায়েলি কামানের গোলায় নিহত হয় ১২ বছর বয়সী আহমেদ আবু দাহের, তার বাবা ও এক নারী। আহমেদের স্বপ্ন ছিল দাদার মতো আরবি ভাষার শিক্ষক হওয়ার। তার মা ওয়ালা আবু দাহের জানান, বাবার সঙ্গে একটি শোকসভায় যাওয়ার পর সেখানে গোলাবর্ষণ করা হয়। দ্বিতীয় গোলার স্প্লিন্টারে আহমেদের দুই পা, পেট ও মাথা ক্ষতিগ্রস্ত হয়।

চলতি বছরের শুরুর দিকে জাতিসংঘের একটি স্বাধীন তদন্ত কমিশন জানায়, গাজায় ফিলিস্তিনি শিশুদের ইচ্ছাকৃতভাবে লক্ষ্যবস্তু করে ইসরায়েল গণহত্যা চালিয়ে যাচ্ছে।

এদিকে, বৃহস্পতিবার গাজায় ইসরায়েলি হামলায় অন্তত ৯ জন নিহত হয়েছেন। তাঁদের মধ্যে গাজার শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব খালেদ আবু নাদা ও তাঁর স্ত্রী রয়েছেন। এর আগে শিক্ষা মন্ত্রণালয় শিক্ষার্থী, বেসামরিক নেতা ও শিক্ষকদের ওপর হামলাকে ফিলিস্তিনের শিক্ষাব্যবস্থার বিরুদ্ধে ‘পরিকল্পিত আক্রমণ’ বলে উল্লেখ করে।

ইউনিসেফের তথ্য অনুযায়ী, গাজার ৯৮ শতাংশ স্কুল ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ৯৩ শতাংশের বেশি ভবন বড় ধরনের সংস্কার বা পুনর্নির্মাণের প্রয়োজন। প্রায় ৮১ শতাংশ স্কুলে সরাসরি হামলা হয়েছে। হাজার হাজার শিক্ষার্থী ও কয়েক শ শিক্ষা কর্মী নিহত হওয়ার পাশাপাশি কয়েক দশ হাজার শিশু নিয়মিত শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হয়েছে।

এদিকে, গাজায় চতুর্থ শীত মৌসুমে ঘনবসতিপূর্ণ তাঁবু ও অস্থায়ী আশ্রয়কেন্দ্রে দিন কাটাচ্ছে শিশুরা। বিশুদ্ধ পানির সংকট, পয়োনিষ্কাশন ব্যবস্থা ধ্বংস ও মানবিক সহায়তা প্রবেশে বাধার কারণে মেনিনজাইটিস সংক্রমণও বাড়ছে। মঙ্গলবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ রোগের প্রাদুর্ভাব নিয়ে সতর্কতা জারি করে। অক্টোবরে নতুন করে ২৭০ টির বেশি সংক্রমণের ঘটনা শনাক্ত হয়েছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, গত তিন বছরে ইসরায়েলি যুদ্ধে অন্তত ৭৪ হাজার ৭৪৬ ফিলিস্তিনি নিহত হয়েছেন। তাঁদের মধ্যে ২০ হাজারের বেশি শিশু।

আহমেদ ও মোহাম্মদের মৃত্যুর ঘটনা নিয়ে মন্তব্য করার মতো পর্যাপ্ত তথ্য নেই বলে জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। তবে তাদের দাবি, আহমেদের মৃত্যুর দিন পরিচালিত অভিযানে ১০ জন ‘সন্ত্রাসী’ নিহত হয় এবং হামলার আগে বেসামরিক মানুষের ক্ষয়ক্ষতি কমাতে ব্যবস্থা নেওয়া হয়েছিল।

কুয়েতে ইরানের ড্রোন হামলায় দুই ইতালিয়ান নিহত

কুয়েতে ইরানের ড্রোন হামলায় দুই ইতালীয় নাগরিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে। নিহত দুজনই জার্মান অস্ত্র প্রস্তুতকারক প্রতিষ্ঠান রাইনমেটালের (Rheinmetall) কর্মী ছিলেন বলে জানিয়েছে ইতালির বার্তা সংস্থা আনসা।

যুক্তরাষ্ট্র ছাড়াই যেকোনো মুহূর্তে ইরানে হামলা চালাতে প্রস্তুত ইসরায়েল

ইরানে যেকোনো মুহূর্তে পূর্ণ শক্তি নিয়ে সামরিক হামলা চালাতে প্রস্তুত রয়েছে ইসরায়েল। প্রয়োজনে যুক্তরাষ্ট্রের সহায়তা বা অংশগ্রহণ ছাড়া এককভাবেও এই অভিযান চালানো সম্ভব বলে জানিয়েছেন ইসরায়েলি সামরিক বাহিনীর (আইডিএফ) মুখপাত্র এফি ডেফরিন…

যুক্তরাষ্ট্র-ইরান সর্বাত্মক যুদ্ধের শঙ্কায় আরব কূটনীতিকেরা

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আবারও সর্বাত্মক সামরিক সংঘাত শুরু হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন আরব বিশ্বের কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তা ও কূটনীতিক। তাঁদের মতে, নতুন করে যুদ্ধ শুরু হলে এর প্রভাব শুধু উপসাগরীয় দেশগুলোতে সীমাবদ্ধ থাকবে না; লেবানন ও গাজা এবং পুরো

জনপ্রিয় টার্গেট

শীতে ঠান্ডা কমিয়ে পা গরম রাখতে যা করবেন

নভেম্বরের ২৬ দিনে গাজায় ১৬ স্কুল শিক্ষার্থীকে হত্যা করেছে ইসরায়েল

প্রকাশ: ১০:৫৫:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬