তবে ট্রাম্পের এমন আশাবাদের পরও মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃত করে জানিয়েছে, ট্রাম্পের শীর্ষ উপদেষ্টারা ব্যক্তিগতভাবে সতর্ক করছেন যে, যুদ্ধ তাঁর প্রেসিডেন্টের মেয়াদের বাকি দুই বছর পর্যন্তও চলতে পারে।
ইরানের অর্থনীতিকে চাপে ফেলার চেষ্টা চালিয়ে যাচ্ছে ওয়াশিংটন। এর মধ্যেই গতকাল বুধবার আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) পরিচালনা পর্ষদ ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে ‘অমান্য করার’ অভিযোগে দেশটিকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে পাঠানোর পক্ষে ভোট দিয়েছে। কূটনৈতিক এই পদক্ষেপের ফলে তেহরানের ওপর আরও চাপ বাড়ল।
এএফপির দেখা প্রস্তাবটি ২৩-৩ ভোটে পাস হয়। আটটি দেশ ভোটদানে বিরত ছিল। রাশিয়া, চীন ও নাইজার প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছে। জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষণ সংস্থায় ইরানের প্রতিনিধি বলেছেন, যুক্তরাষ্ট্রের চাপের কারণে প্রস্তাবটি পাস হয়েছে। তিনি বলেন, এর ‘কোনো ভিত্তি নেই এবং এটি কোনো ফল বয়ে আনবে না।’
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আবারও দাবি করেছেন, ইরান পতনের দ্বারপ্রান্তে রয়েছে। গতকাল বুধবার দক্ষিণ সিরিয়ায় ইসরায়েলি সেনাদের সঙ্গে সাক্ষাতের সময় তিনি বলেন, ‘মূল কাজ হলো ইরানের সন্ত্রাসী শাসনব্যবস্থাকে উৎখাত করা। আমরা এর খুব কাছাকাছি পৌঁছে গেছি।’ দক্ষিণ সিরিয়ার ওই এলাকায় ইসরায়েল তাদের ভাষায় একটি ‘নিরাপত্তা অঞ্চল’ দখল করে রেখেছে।
মঙ্গলবার কলম্বিয়া সফরের সময় সাংবাদিকদের মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, ‘ইরান মার্কিন নৌযানগুলোতে হামলার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তারা যতবার এটি করবে বা করার চেষ্টা করবে, ততবারই তাদের ট্যাংকার হারাতে হবে। আর আমি মনে করি, আজও আপনারা এরকম ঘটনা দেখতে পাবেন।’
ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই হরমুজ প্রণালির ওপর নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার দাবি করে আসছে তেহরান। এর ফলে গুরুত্বপূর্ণ এই জলপথ দিয়ে জাহাজ চলাচল কার্যত অচল হয়ে পড়েছে। হরমুজ প্রণালি ব্যবহার করার আগে জাহাজগুলোকে ইরানের কাছ থেকে অনুমতি নিতে এবং ট্রানজিট ফি বা পারাপারের ফি দিতে হচ্ছে।
সৌদি আরবের আনুষ্ঠানিক অনুরোধের ভিত্তিতে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ওপর সরাসরি বিমান হামলার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে পাকিস্তান। তুর্কি সংবাদমাধ্যম তুর্কিয়ে টুডেকে পাকিস্তানের একাধিক সামরিক ও কূটনৈতিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। সিদ্ধান্ত চূড়ান্ত হলে শিগগির এই সামরিক অভিযান…
যুক্তরাষ্ট্রে ২৪৫ মিলিয়ন ডলারের বিটকয়েন চুরি ও অর্থ পাচারের ঘটনায় নিজের অপরাধ স্বীকার করেছেন সিঙ্গাপুরের নাগরিক ম্যালোন ল্যাম। মার্কিন বিচার বিভাগের (ডিওজে) দাবি, এটি এখন পর্যন্ত সবচেয়ে বড় ক্রিপ্টোকারেন্সি চুরির ঘটনাগুলোর একটি।
উত্তর কোরিয়া নতুন একটি দোতলা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থাপনা নির্মাণ করেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ)। সংস্থাটির মহাপরিচালক রাফায়েল গ্রোসি এ ঘটনাকে ‘গভীর উদ্বেগের’ কারণ হিসেবে উল্লেখ করেছেন।
দৈনিক টার্গেট 
























