বার্তা এএফপি বসনিয়ার সীমান্ত পুলিশের বরাত দিয়ে জানিয়েছে, গতকাল বৃহস্পতিবার উত্তর বসনিয়ার বিস্তরিকা এলাকার সীমান্ত পয়েন্টে দুটি পরিচালিত পৃথক অভিযান থেকে তাঁদের আটক করা হয়।
বিবৃতিতে বলা হয়, একটি অভিযানে ৪০ জন পাকিস্তানি ও ২৩ জন বাংলাদেশি নাগরিকের একটি দলকে সীমান্ত অতিক্রমের সময় আটক করে পুলিশ। এ ছাড়া একই এলাকা থেকে পরিচালিত অন্য একটি অভিযানে আফগানিস্তান, বাংলাদেশ ও পাকিস্তানের আরও ৩৩ জন অভিবাসীকে আটক করা হয়।
অভিযানকালে সীমান্ত অতিক্রমের জন্য অভিবাসীদের ব্যবহৃত দুটি নৌকা জব্দ করেছে পুলিশ। পাশাপাশি এই মানব পাচার প্রক্রিয়ার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুজনকে সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করা হয়েছে।
আফগানিস্তান, পাকিস্তান ও বাংলাদেশের অধিবাসীরা ইইউ দেশগুলোতে পৌঁছানোর জন্য যেসব অনিয়মিত পথ ব্যবহার করেন, তার মধ্যে তথাকথিত ‘বলকান রুট’ অন্যতম জনপ্রিয়। বসনিয়া মূলত এই বলকান রুটের অন্যতম প্রধান কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়ে আসছে।
ইউরোপীয় সীমান্ত ও উপকূলরক্ষী সংস্থা ফ্রন্টেক্স-এর তথ্যমতে, চলতি বছরের প্রথম সাত মাসে এই বালকান রুটে ৪ হাজার ৯০০টিরও বেশি অবৈধ সীমান্ত অতিক্রমের ঘটনা রেকর্ড করা হয়েছে। যা আগের বছরের একই সময়ের তুলনায় ২৬ শতাংশ কম।
দীর্ঘ সাড়ে ১২ বছর দায়িত্ব পালনের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অন্যতম ঘনিষ্ঠ রাজনৈতিক অনুসারী ও প্রবীণ উপস্থাপিকা মারিয়া বার্টিরোমোকে হঠাৎ করেই বরখাস্ত করেছে ফক্স নিউজ। প্রতিষ্ঠানটির এই আকস্মিক সিদ্ধান্তে ব্যাপক সমালোচনা ও জল্পনা তৈরি হয়েছে…
আফগানিস্তানে সব ধরনের বিক্ষোভ নিষিদ্ধ করার সিদ্ধান্তের পক্ষে সাফাই দিয়েছে তালেবান সরকার। গত বুধবার দেশটির সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, বিক্ষোভ নিষিদ্ধের এই বিধান ইসলামি আইনের সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ।
কেনিয়ার স্থানীয় অর্থনীতিতে প্রত্যাশিত অবদান রাখতে না পারা এবং দশকের পর দশক ধরে চুক্তির সুফল ভোগ করেও অবকাঠামো না গড়ার অভিযোগে ভারতীয় শিল্পগোষ্ঠী টাটা কেমিক্যালসকে সমস্ত কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট উইলিয়াম রুটো।
দৈনিক টার্গেট 
























