০১:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পোলিশ সীমান্তে ইউক্রেনের ট্রেনে রুশ হামলা, অল্পের জন্য রক্ষা পেলেন বরিস জনসন

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১১:০৬:০৯ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
  • ৮২ বার পঠিত হয়েছে

বাংলাদেশ সময় সোমবার (১৩ সেপ্টেম্বর) রাতে বিবিসি জানায়, পশ্চিম ইউক্রেনের একটি রেল অবকাঠামোয় হামলার কথা স্বীকার করেছে রাশিয়া। রুশ হামলায় ট্রেনটির ইঞ্জিন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।

কিয়েভে অনুষ্ঠিত একটি সম্মেলনে অংশ নেওয়া বরিস জনসন এবং ইউরোপের কয়েকজন জ্যেষ্ঠ নিরাপত্তা উপদেষ্টা একই রেলপথ ব্যবহার করে ফিরছিলেন। তাঁদের মধ্যে যুক্তরাজ্যের নিরাপত্তা উপদেষ্টা জোনাথন পাওয়েলও ছিলেন।

পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক জানিয়েছেন, একটি রুশ ড্রোন পোল্যান্ডের সীমান্ত থেকে মাত্র ৮০০ মিটার দূরে আঘাত হেনেছে।

চলতি মাসের শুরুতেই কিয়েভে একটি রেল ডিপোতে হামলায় রাষ্ট্রীয় রেলওয়ে কোম্পানি ইউক্রজালিজনিতসিয়ার ছয় কর্মী নিহত হন। এর আগে চলতি সপ্তাহে দক্ষিণ ইউক্রেনে যাত্রীবাহী একটি ট্রেনে রুশ ড্রোন হামলায় এক নারী ট্রেনকর্মী নিহত হন।

গত জানুয়ারিতেও উত্তর-পূর্বাঞ্চলীয় খারকিভ এলাকায় একটি যাত্রীবাহী ট্রেনে রুশ হামলার তীব্র নিন্দা জানিয়েছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কি। ওই হামলায় পাঁচজন নিহত হন। ঘটনাটিকে তিনি ‘সন্ত্রাসবাদ’ হিসেবে আখ্যায়িত করেছিলেন।

রাশিয়ার ধারাবাহিক হামলায় ইউক্রেনের বিশাল রেল নেটওয়ার্ক ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ২০২২ সালে রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসন শুরুর পর থেকে দেশটির সব ধরনের বিমান চলাচল বন্ধ রয়েছে। ফলে লাখ লাখ ইউক্রেনীয়র জন্য রেলপথই এখন দেশের ভেতরে যাতায়াতের প্রধান মাধ্যম।

সীমান্তের এত কাছে রেলপথে হামলার ঘটনায় ইউক্রেনের পরিবহন অবকাঠামোর নিরাপত্তা এবং দেশটির জন্য আরও শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার প্রয়োজনীয়তা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

ড্রোন হামলার পর সৌদি আরবের গুরুত্বপূর্ণ ইস্ট-ওয়েস্ট তেল পাইপলাইন বন্ধ হয়ে যাওয়ায় বিশ্ববাজারে তেল সরবরাহ আরও সংকটে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। কয়েক দিনের মধ্যে পাইপলাইনটি চালু করা না গেলে সৌদি আরবের রপ্তানির জন্য মজুত তেল ফুরিয়ে যেতে পারে বলে আশঙ্কা করছেন দেশটির তেল ক্রেতা ও ব্যবসায়ীরা।

উগান্ডার তোওরো রাজ্যের রাজা ওয়ো নিম্বা কাবাম্বা ইগুরু রুকিদি চতুর্থের মৃত্যুর পর তাঁর উত্তরাধিকার নিয়ে তীব্র বিরোধ দেখা দিয়েছে। মাত্র ৩৪ বছর বয়সে মারা যাওয়া এই রাজার সমাধির আনুষ্ঠানিকতার মধ্যেই সামনে এসেছে এক ‘রহস্যময় পুত্রের’ দাবি।

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে বাংলা মার্কেটখ্যাত কোতারায়া এলাকায় অভিযান চালিয়ে ৩৬৪ বাংলাদেশিসহ ৪৭২ অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। আটক ব্যক্তিদের মধ্যে ৪৩৯ জন পুরুষ ও ৩৩ জন নারী…

জনপ্রিয় টার্গেট

পোলিশ সীমান্তে ইউক্রেনের ট্রেনে রুশ হামলা, অল্পের জন্য রক্ষা পেলেন বরিস জনসন

প্রকাশ: ১১:০৬:০৯ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬