হরমুজ প্রণালির নাম বদলে ‘ট্রাম্প প্রণালি’ রাখার প্রস্তাব ট্রাম্পের

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৯:৩৫:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
  • ২২ বার পঠিত হয়েছে

২০২৫ সালের জানুয়ারিতে দ্বিতীয়বার হোয়াইট হাউসে ওঠার প্রথম দিনেই মেক্সিকো উপসাগরের নাম পরিবর্তন করে ‘গালফ অব আমেরিকা’ রাখেন ট্রাম্প।

এর আগে ভৌগোলিক স্থানের নাম পরিবর্তনের অনেক উদ্যোগই ৮০ বছর বয়সী এই মার্কিন প্রেসিডেন্টের আপাতদৃষ্টিতে হাস্যরসাত্মক মন্তব্য দিয়ে শুরু হয়েছিল। পরে তিনি সেগুলো বাস্তবায়নেও উদ্যোগ নিয়েছেন।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে হরমুজ প্রণালির ওপর সার্বভৌমত্ব দাবি করার হুমকি বারবার দিয়েছেন ট্রাম্প। এমনকি তিনি একটি মানচিত্রও পোস্ট করেছেন, যেখানে এই জলপথকে যুক্তরাষ্ট্রের ‘নতুন ভূখণ্ড’ হিসেবে দেখানো হয়েছে।

তবে ফেব্রুয়ারির শেষ দিকে ইসরায়েলের সঙ্গে মিলে ট্রাম্প যে যুদ্ধ শুরু করেছিলেন, তার প্রতিক্রিয়ায় বিশ্বের মোট তেল সরবরাহের পাঁচ ভাগের এক ভাগ যে গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে যায়, সেই হরমুজ প্রণালি কার্যত বন্ধ করে দিয়েছে ইরান।

ইরান নতুন করে মাইন পেতে রাখার চেষ্টা করছে বলে ট্রাম্প দাবি করার পর মঙ্গলবার হরমুজ প্রণালির কাছে নতুন করে হামলা চালায় মার্কিন বাহিনী। এরপর আবারও বাড়তে শুরু করেছে তেলের দাম।

এর আগে স্থানীয় সময় গত সোমবার ইরানকে কঠোরভাবে আঘাতের হুমকি দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ইরান একটি ‘ব্যর্থ’ ও ‘মৃত’ দেশ। একই সঙ্গে তিনি দাবি করেন, ওয়াশিংটনের সহায়তায় প্রতি রাতে প্রায় ৩০টি জাহাজ হরমুজ প্রণালি পার হচ্ছে।

হরমুজ প্রণালী বর্তমানে ‘অত্যন্ত ভালো অবস্থায়’ রয়েছে দাবি করে ট্রাম্প বলেন, ‘আমরা নিয়ন্ত্রণ নিয়ে নিচ্ছি। গত রাতে অনেক, অনেক জাহাজ পার হয়েছে। আপনারা জানেন, নৌবাহিনীর সহায়তায়। আর আমরা গড়ে প্রতি রাতে ৩০টি জাহাজ পার করাচ্ছি।’

চীন-নেপাল সীমান্তের হিমালয় অঞ্চলে আকস্মিক ও ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়েই চলেছে। বিপর্যয়ের এক সপ্তাহ পর আজ বুধবার নেপালের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, এতে ১ হাজার ২০৪ জন প্রাণ হারিয়েছেন এবং আরও ৪ হাজার ২১৬ জন এখনো নিখোঁজ রয়েছেন…

নেপালে ভয়াবহ আকস্মিক বন্যার এক সপ্তাহ পরও নিখোঁজ স্বজনদের খোঁজে হাহাকার চলছে। মর্গগুলোতে মরদেহ রাখার জায়গা ফুরিয়ে যাওয়ায় অনেক মরদেহ দাফন করা হচ্ছে। এমন পরিস্থিতিতে নিখোঁজ ও নিহতদের পরিচয় শনাক্ত করতে স্বজনদের ডিএনএ নমুনা সংগ্রহ শুরু করেছে কর্তৃপক্ষ।

রাশিয়ার আকাশসীমা ব্যবহারকারী এয়ারলাইনসগুলোকে সতর্ক করে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ইউক্রেন ড্রোন হামলা আরও বাড়ালে রুশ আকাশসীমা কার্যত বন্ধ হয়ে পড়তে পারে।

জনপ্রিয় টার্গেট

হরমুজ প্রণালির নাম বদলে ‘ট্রাম্প প্রণালি’ রাখার প্রস্তাব ট্রাম্পের

প্রকাশ: ০৯:৩৫:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬