১২:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সোনম ওয়াংচুকের স্কুল বন্ধের নোটিশ লাদাখ সরকারের

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১০:৫৮:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬
  • ২২ বার পঠিত হয়েছে

লেহর তহসিলদার জারি করা নোটিশটি পাঠানো হয়েছে ওয়াংচুকের স্ত্রী এবং এইচআইএএলের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) চিকিৎসক গীতাঞ্জলি জে অ্যাংমোর কাছে। নোটিশে তাঁকে ‘স্থিতাবস্থা কঠোরভাবে বজায় রাখতে’ বলা হয়েছে। পাশাপাশি জম্মু ও কাশ্মীর এবং লাদাখ হাইকোর্টে বিচারাধীন মামলাটির ওপর বিরূপ প্রভাব ফেলতে পারে, এমন কোনো কাজ না করার নির্দেশ দেওয়া হয়েছে।

প্রশাসন জানিয়েছে, এইচআইএএলের কার্যক্রমের আওতায় ফিয়াংয়ে ডেজার্ট ফ্লাওয়ার স্কুলের প্রস্তাবিত পরিচালনা কমিটির সদস্যদের জন্য অনাপত্তিপত্র (এনওসি) বা অনুমোদন চেয়ে গত ২২ সেপ্টেম্বর লেহর ডেপুটি কমিশনারের কাছে চিঠি দিয়েছিলেন অ্যাংমো।

তবে প্রশাসনের দাবি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রয়োজনীয় সম্মতি বা অনুমোদন ছাড়াই স্কুলটিতে ইতিমধ্যে ক্লাস ও অন্যান্য কার্যক্রম শুরু হয়েছে।

নোটিশে বলা হয়েছে, আদালত মামলাটির বিষয়ে সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত বা পরবর্তী কোনো নির্দেশ না দেওয়া পর্যন্ত স্কুলের কার্যক্রম পরিচালনা কিংবা শুরু করার বিষয়ে কোনো পদক্ষেপ না নিতে অ্যাংমোকে পরামর্শ দেওয়া হয়েছে।

এইচআইএএলকে বরাদ্দ দেওয়া জমি নিয়ে চলমান আইনি বিরোধের সঙ্গে স্কুলটির বিষয়ে দেওয়া সতর্কবার্তাকে যুক্ত করেছে প্রশাসন। আদালতে বিচারাধীন বিষয়টির ওপর যাতে প্রতিষ্ঠানের কোনো পদক্ষেপ প্রভাব না ফেলে, তা নিশ্চিত করতে নির্দেশ দেওয়া হয়েছে।

এই বিরোধের সূত্রপাত ২০১৮ সালের মে মাসে। সে সময় হিমালয় অঞ্চলে টেকসই উন্নয়নবিষয়ক একটি বিকল্প বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য ফিয়াং থাং এলাকায় এইচআইএএলকে ১ হাজার ৭৬ কানাল ও ১ মারলা জমি বরাদ্দ দেওয়া হয়েছিল।

কিছু শর্ত সাপেক্ষে ৪০ বছরের জন্য জমিটি ইজারা দেওয়ার প্রস্তাব ছিল। তবে ২০২৫ সালের ২১ আগস্ট লাদাখ সরকার জমি বরাদ্দ বাতিল করে। প্রশাসনের অভিযোগ, প্রতিষ্ঠানটি ইজারার আনুষ্ঠানিকতা সম্পন্ন করেনি এবং যে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য জমি বরাদ্দ দেওয়া হয়েছিল, সেটিও গড়ে তোলেনি।

গত অক্টোবর মাসে ১৩৬ পৃষ্ঠার একটি হলফনামা দিয়ে জমি বরাদ্দ বাতিলের সিদ্ধান্তের পক্ষে যুক্তি তুলে ধরে প্রশাসন। এতে দাবি করা হয়, ইজারার দলিল সম্পাদন না করা এবং এক বছরের মধ্যে বাধ্যতামূলক জমির প্রিমিয়াম জমা না দেওয়ায় ২০১৯ সালের মে মাসেই এইচআইএএলের জমি বরাদ্দের মেয়াদ স্বয়ংক্রিয়ভাবে শেষ হয়ে গিয়েছিল।

এ ছাড়া লাদাখের উচ্চশিক্ষা দপ্তরের ২০২৬ সালের অক্টোবরের একটি প্রত্যয়নপত্রের কথাও উল্লেখ করে প্রশাসন। ওই প্রত্যয়নপত্রে বলা হয়েছে, এইচআইএএল স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় নয় এবং প্রতিষ্ঠানটির কোর্সগুলোরও আইনগত অনুমোদন বা অধিভুক্তি নেই।

ওয়াংচুকও প্রশাসনের বিরুদ্ধে প্রক্রিয়াটি বিলম্বিত করার অভিযোগ তুলেছেন। তাঁর দাবি, ইজারার দলিল সম্পাদনের জন্য তিনি পাঁচবার লিখিত আবেদন করেছেন, ১৫ বার সংশ্লিষ্ট দপ্তরে গিয়েছেন এবং ৩০ বার ফোন করেছেন।

এ ছাড়া ২০২১ সালের ফেব্রুয়ারিতে দেওয়া একটি সরকারি চিঠির কথাও উল্লেখ করেছেন তিনি। ওয়াংচুকের ভাষ্য অনুযায়ী, ওই চিঠিতে লাদাখের কেন্দ্রশাসিত অঞ্চলে রূপান্তরের সময়কার প্রশাসনিক জটিলতা এবং করোনাভাইরাস মহামারির কারণে সৃষ্ট বিলম্বের বিষয়টি স্বীকার করা হয়েছিল। একই সঙ্গে ইজারার আনুষ্ঠানিকতা চলমান থাকলেও নির্মাণকাজ অব্যাহত রাখার অনুমতি দেওয়া হয়েছিল।

ওয়াংচুকের অভিযোগ, লাদাখে তাঁর আন্দোলন ও সক্রিয়তার কারণে তাঁকে লক্ষ্যবস্তু করতে জমি নিয়ে এই বিরোধকে ব্যবহার করা হচ্ছে। তবে প্রশাসনের বক্তব্য, জমি বরাদ্দের সময় যে শর্তগুলো দেওয়া হয়েছিল, সেগুলো পূরণ করেনি এইচআইএএল।

‘তোমাদের কৃষ্ণ বাঁকা, আমাদের রাম সোজা’— মন্তব্যে তোপের মুখে বাগেশ্বর বাবা

ভগবান রামচন্দ্র ও ভগবান কৃষ্ণের তুলনা করতে গিয়ে বিতর্কিত মন্তব্যের মুখে পড়েছেন মধ্যপ্রদেশের ‘বাগেশ্বর ধাম’-এর প্রধান পুরোহিত ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রী। তিনি ‘বাগেশ্বর বাবা’ নামেই অধিক পরিচিত। ভগবান কৃষ্ণকে ‘বাঁকা’ এবং রামচন্দ্রকে ‘সোজা’ বলে বর্ণনা করে তাঁর দেওয়া একটি বক্তব্য…

রাহুল গান্ধী কোনো দিন প্রধানমন্ত্রী হতে পারবেন না: অমিত শাহ

ভারতের বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী কখনোই প্রধানমন্ত্রী হতে পারবেন না বলে মন্তব্য করেছেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সোমবার (২ নভেম্বর) হায়দরাবাদে এক সমাবেশে বক্তব্য দেওয়ার সময় তিনি এই মন্তব্য করেন।

দিল্লিতে দূষণ নিয়ন্ত্রণে বাইরে থেকে গাড়ি প্রবেশ নিষেধ, এক দিনেই জরিমানা ৬৮ লাখ রুপি

বায়ুদূষণ নিয়ন্ত্রণে শীতকালীন কর্মপরিকল্পনা (উইন্টার অ্যাকশন প্ল্যান) বাস্তবায়নের প্রথম দিনেই ভারতের রাজধানী দিল্লিতে প্রায় ১ হাজার ৫০০ গাড়িকে প্রবেশ করতে দেওয়া হয়নি। এদিন বিভিন্ন নিয়ম লঙ্ঘনের দায়ে জরিমানা ও পরিবেশগত ক্ষতিপূরণ বাবদ মোট ৬৮ লাখ ৪০ হাজার রুপি আদায় করেছে কর্তৃপক্ষ।

জনপ্রিয় টার্গেট

মুন্সিগঞ্জে মাজারের ভেতরে আ.লীগ কর্মীকে ছুরিকাঘাত, পরে মৃত্যু

সোনম ওয়াংচুকের স্কুল বন্ধের নোটিশ লাদাখ সরকারের

প্রকাশ: ১০:৫৮:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬