ঢাকা ০৯:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

রাশিয়া-এস্তোনিয়া উত্তেজনা চরমে, প্রকাশ্য যুদ্ধের হুঁশিয়ারি মস্কোর

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৮:৫৬:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
  • ১৪ বার পঠিত হয়েছে

রাশিয়ার সঙ্গে সীমান্ত বন্ধের এস্তোনীয় ঘোষণা এবং বাল্টিক সাগরে রুশ জাহাজে ইউক্রেনের হামলার পর দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে। এস্তোনিয়ার সীমান্ত বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদ জানাতে সোমবার মস্কোয় নিযুক্ত দেশটির চার্জ দ্য অ্যাফেয়ার্স মারেক উহতেগিকে তলব করে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়। এ সময় তাঁকে আনুষ্ঠানিক প্রতিবাদ জানানো হয়।

বিবৃতিতে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ‘এস্তোনীয় কূটনীতিককে আবারও বলা হয়েছে, এ ধরনের উসকানিমূলক ও অত্যন্ত বিপজ্জনক কর্মকাণ্ড রাশিয়ার সঙ্গে প্রকাশ্য যুদ্ধের পরিস্থিতি তৈরির দ্বারপ্রান্তে নিয়ে যাচ্ছে।’ একই সঙ্গে এস্তোনিয়ার বিরুদ্ধে ‘রুশবিদ্বেষী’ মনোভাব প্রদর্শনের অভিযোগ তোলা হয়।

মস্কোর অভিযোগ, উত্তর-পশ্চিম রাশিয়ায় হামলা চালানোর জন্য ইউক্রেনীয় ড্রোনগুলোকে নীরবে নিজেদের আকাশসীমা ব্যবহারের সুযোগ দিচ্ছে এস্তোনিয়া। তবে এ অভিযোগ দ্রুত প্রত্যাখ্যান করেছে তাল্লিন। এ ছাড়া বাল্টিক সাগরে রাশিয়ার পণ্যবাহী জাহাজ চলাচলে বাধা দেওয়ার চেষ্টা, রাশিয়া ও বেলারুশের শস্য পরিবহনে নিষেধাজ্ঞা, রুশ ভাষা নিষিদ্ধ করার উদ্যোগ এবং রুশ অর্থোডক্স চার্চ বন্ধের হুমকি দেওয়ার অভিযোগও তুলেছে রাশিয়া।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ‘রাশিয়ার জাতীয় স্বার্থ এবং দেশটির নাগরিকদের বৈধ অধিকার সুরক্ষায় প্রয়োজনীয় সব ধরনের রাজনৈতিক ও কূটনৈতিক পদক্ষেপ নেওয়ার অধিকার রাশিয়া সংরক্ষণ করে।’

এস্তোনিয়ায় উল্লেখযোগ্যসংখ্যক জাতিগত রুশ জনগোষ্ঠীর বসবাস রয়েছে। মস্কো দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে, দেশটিতে এই জনগোষ্ঠী বৈষম্যের শিকার হচ্ছে। ২০১৪ সালে পূর্ব ইউক্রেনে রাশিয়ার সামরিক অনুপ্রবেশের ক্ষেত্রেও ওই অঞ্চলে রুশভাষীদের অধিকার দমনের অভিযোগকে যুক্তি হিসেবে তুলে ধরেছিল মস্কো।

চলতি মাসের শুরুতে এস্তোনিয়া ঘোষণা দেয়, আগামী ১ ডিসেম্বর থেকে রাশিয়ার সঙ্গে সীমান্তের প্রবেশপথগুলো বন্ধ করে দেওয়া হবে। অন্তত ছয় মাস এ সিদ্ধান্ত কার্যকর থাকবে। দেশটির অভিযোগ, একটি এস্তোনীয় প্রতিরক্ষা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগের চেষ্টার পেছনে ক্রেমলিনের নিরাপত্তা সংস্থাগুলোর হাত ছিল।

এ ঘটনায় রাশিয়ার সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করেছে মস্কো। সীমান্ত বন্ধের সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এর নেতিবাচক পরিণতি শুধু এস্তোনিয়াকে নয়, ইউরোপীয় ইউনিয়ন ও ন্যাটোর মিত্রদেরও ভোগ করতে হবে।

ইউক্রেনের মিত্র এস্তোনিয়ার দৃষ্টিতে, ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে মস্কোর সঙ্গে সংশ্লিষ্ট বৃহত্তর শত্রুতামূলক তৎপরতার অংশ এসব ঘটনা।

এদিকে, ইউক্রেনের সামরিক অভিযানে নিজেদের ভূখণ্ড ব্যবহারের সুযোগ দেওয়ার অভিযোগ প্রত্যাখ্যান করেছে এস্তোনিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। এক বিবৃতিতে তারা বলেছে, ‘আমরা সাধারণত রুশ প্রচারণার বয়ান নিয়ে মন্তব্য করি না কিংবা তাতে জড়াই না। তবে এ ক্ষেত্রে আবারও স্পষ্ট করে বলতে চাই, অন্য কোনো দেশের সামরিক অভিযানের জন্য এস্তোনিয়া কখনোই নিজেদের ভূখণ্ড ব্যবহারের অনুমতি দেয়নি এবং ভবিষ্যতেও দেবে না।’

বিবৃতিতে আরও বলা হয়, এ অঞ্চলের অন্যান্য দেশও একই অবস্থান স্পষ্ট করেছে।

ন্যাটো সদস্য দেশগুলো বারবার জানিয়েছে, তারা ইচ্ছাকৃতভাবে কোনো ড্রোনকে নিজেদের আকাশসীমা ব্যবহারের অনুমতি দেয়নি। এসব অনুপ্রবেশের জন্য তারা রাশিয়াকে দায়ী করেছে।

এদিকে, জার্মানির বার্লিনে বক্তব্য দেওয়ার সময় ন্যাটোর মহাসচিব মার্ক রুটে জানান, এস্তোনিয়ার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে সামরিক জোটটি। গত সপ্তাহে রাশিয়ার ক্ষেপণাস্ত্র পোল্যান্ডের আকাশসীমায় প্রবেশের ঘটনাও নজরে রাখা হচ্ছে। এসব পরিস্থিতিতে জবাব দেওয়ার জন্য ন্যাটোর হাতে বিভিন্ন বিকল্প রয়েছে বলে জানান তিনি।

রুটে বলেন, ‘আমরা পোল্যান্ড ও এস্তোনিয়াসহ বিভিন্ন জায়গার পরিস্থিতি পর্যবেক্ষণ করছি।’ তিনি আরও বলেন, ‘সামরিক ক্ষেত্রে আমরা সব সময় আমাদের প্রতিরোধ ও প্রতিরক্ষাব্যবস্থা মূল্যায়ন করব এবং প্রয়োজন অনুযায়ী সেগুলো হালনাগাদ করব।’

লিবিয়ার বন্দরে রুশ যুদ্ধজাহাজ ডোবানোর দায় স্বীকার ইউক্রেনের, ৭ নৌ ড্রোন ব্যবহার

লিবিয়ার একটি বন্দরে সাতটি নৌ ড্রোন ব্যবহার করে রাশিয়ার করভেট যুদ্ধজাহাজ ‘মেরকুরি’ ডুবিয়ে দেওয়ার দাবি করেছে ইউক্রেন। আজ সোমবার দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এ তথ্য জানান। এর কিছুক্ষণ আগেই ফিনল্যান্ড উপসাগরে রাশিয়ার সামরিক বাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট একটি কার্গো জাহাজে ড্রোন হামলার ঘটনা ঘটে।

মস্কোই ‘তৃতীয় রোম’, খ্রিষ্টানদের ত্রাতা হয়ে উঠতে পারে রাশিয়া: পুতিন

রাশিয়ার সভ্যতা বিশ্বের খ্রিষ্টান বিশ্বাসীদের জন্য আশ্রয়স্থল বা ‘তরী’ বা ত্রাতা হয়ে উঠতে পারে বলে মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। একই সঙ্গে তিনি বলেছেন, ‘মস্কোই তৃতীয় রোম, আর চতুর্থ কোনো রোম হবে না।’

জনপ্রিয় টার্গেট

শৈলকুপায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫, ভাঙচুর ২৮ বাড়ি-দোকান

রাশিয়া-এস্তোনিয়া উত্তেজনা চরমে, প্রকাশ্য যুদ্ধের হুঁশিয়ারি মস্কোর

প্রকাশ: ০৮:৫৬:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬