বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ২০০১ সালের ১১ সেপ্টেম্বর টুইন টাওয়ারে সন্ত্রাসী হামলার পর এ নিয়ে দ্বিতীয়বার যুক্তরাষ্ট্রের পুরো আকাশসীমায় সব ধরনের ফ্লাইট উড্ডয়ন বন্ধ রাখা হলো। ২০২৩ সালের জানুয়ারিতেও সিস্টেম ত্রুটির কারণে অভ্যন্তরীণ ফ্লাইট কিছু সময়ের জন্য স্থগিত করা হয়েছিল।
ফ্লাইট পর্যবেক্ষণকারী সংস্থা ‘ফ্লাইটঅ্যাওয়ার’ বলছে, এফএএর নির্দেশ অনুযায়ী, আকাশে থাকা উড়োজাহাজগুলো নিরাপদে গন্তব্যে অবতরণ করতে পাবরে। তবে নতুন কোনো ফ্লাইট বিমানবন্দর ছাড়তে পারছে না।
এফএএ জানিয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব উড়োজাহাজের উড্ডয়ন বন্ধ রাখতে হবে। আন্তর্জাতিক ফ্লাইটের বিষয়ে প্রতিটি ক্ষেত্রে আলাদাভাবে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানায় তারা।
ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের তথ্য মতে, যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিমানবন্দরে হাজার হাজার যাত্রী আটকা পড়েছেন। এতে তারা চরম ভোগান্তির শিকার হয়েছেন। ফ্লাইট চাল হতে কত সময় লাগবে এখনও সুনির্দিষ্টভাবে জানাতে পারেনি কর্তৃপক্ষ। স্থগিতাদেশ তুলে নেওয়ার পর ফ্লাইট চলাচল স্বাভাবিক হতে কত সময় লাগতে পারে সে বিষয়েও পরিষ্কার কোনো ধারণা দিতে পারেনি সংশ্লিষ্ট সংস্থাগুলো।
এদিকে যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি মার্কওয়েন মুলিন বলেছেন, এই ঘটনার পেছনে কোনো হামলার সুনির্দিষ্ট ইঙ্গিত পাওয়া যায়নি। আকাশে থাকা সব উড়োজাহাজ নিরাপদে রয়েছে।
আমেরিকান এয়ারলাইন্স জানিয়েছে, এই অচলাবস্থা পুরো দিন ধরে চলতে পারে। অন্যদিকে ইউনাইটেড এয়ারলাইন্স জানিয়েছে, গ্রাউন্ডস্টপ বলবৎ থাকা অবস্থায় কোনো অভ্যন্তরীণ ফ্লাইট উড্ডয়ন করবে না।

দৈনিক টার্গেট 

























