ঢাকা ১২:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতে পাকিস্তানি টিভি সিরিজ ‘দার-ই-নিজাতের’ দুটি প্রদর্শনী বাতিল

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১২:০২:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
  • ১০ বার পঠিত হয়েছে

অন্যদিকে, ‘দ্য স্টার ক্লাব’ আগামী ৫ ডিসেম্বর শহরের একটি ব্যক্তিগত প্রেক্ষাগৃহে দ্বিতীয় প্রদর্শনীর আয়োজন করেছিল।

তবে ভারতীয় সংবাদমাধ্যম সংবাদমাধ্যম দ্য হিন্দুকে দুই অনুষ্ঠানের আয়োজকই নিশ্চিত করেছেন, প্রদর্শনী দুটি বাতিল করা হয়েছে।

ফ্রেজার টাউনের অনুষ্ঠানের আয়োজক জানান, অনুষ্ঠানটি ঘিরে সমালোচনা ও বিতর্কের জেরে ধারাবাহিক প্রদর্শনীর পাশাপাশি পারস্য ও আরবীয় খাবারের যে বিশেষ নৈশভোজের আয়োজন করা হয়েছিল, সেটিও বাতিল করা হয়েছে। তবে এ বিষয়ে তিনি আর কোনো মন্তব্য করতে রাজি হননি।

অন্যদিকে, ৫ ডিসেম্বরের প্রদর্শনীর আয়োজক জানান, শুরুতে অনুষ্ঠানটি ঘনিষ্ঠ পরিচিতদের নিয়ে একটি ব্যক্তিগত সমাবেশ হিসেবে আয়োজনের পরিকল্পনা করা হয়েছিল। সেখানে মেহেদি অনুষ্ঠানের কথা ছিল, যা একটি বিষয়ভিত্তিক কর্মশালার অংশ হিসেবে আয়োজনের পরিকল্পনা ছিল। কিন্তু বিষয়টি প্রকাশ্যে আসার পর পরিস্থিতি ভিন্ন দিকে মোড় নেয়। আয়োজক বলেন, ‘বিষয়টি যেহেতু অন্য পর্যায়ে চলে গেছে, তাই ৫ ডিসেম্বরের নির্ধারিত অনুষ্ঠানটি বাতিল করা হয়েছে।’

জনপ্রিয়তা পাওয়া পাকিস্তানি এই টেলিভিশন ধারাবাহিকটি সাম্প্রতিক সময়ে বিভিন্ন ব্যক্তি ও ব্যবসাপ্রতিষ্ঠান নিজেদের প্রচারণার কাজে ব্যবহার করছে। তবে বেঙ্গালুরুতে প্রদর্শনীর আয়োজন নিয়ে বিতর্কের সূত্রপাত হয়, যখন অভিযোগ ওঠে, আয়োজকদের একজন অতিথিদের পাকিস্তানি পোশাকবিধি অনুসরণের অনুরোধ জানিয়েছিলেন।

এই ঘটনাকে কেন্দ্র করে সমালোচনা বাড়তে থাকে। একপর্যায়ে বিষয়টি পুলিশের নজরেও আসে। শেষ পর্যন্ত বিতর্ক, বিভিন্ন মহলের আপত্তি ও পুলিশের অনুসন্ধানের মধ্যে ধারাবাহিকটির প্রদর্শনী ঘিরে পরিকল্পিত দুটি অনুষ্ঠানই বাতিল করা হয়।

শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনা আর প্রত্যর্পণের অনুরোধ ভিন্ন বিষয়: জয়সওয়াল

ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে আনার ক্ষেত্রে বাংলাদেশ সরকারের প্রত্যর্পণ অনুরোধ এবং তাঁর স্বেচ্ছায় দেশে ফেরার পরিকল্পনা সম্পূর্ণ ভিন্ন বিষয় বলে মন্তব্য করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। আজ বুধবার (২৫ নভেম্বর) নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সাপ্তাহিক

১৬ ডিসেম্বরের মধ্যে ‘বাংলাদেশ নিয়ে নেওয়ার’ হুমকি বিজেপি মন্ত্রীর

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্ভাব্য দেশে ফেরা নিয়ে চলমান আলোচনার মধ্যেই আগামী ১৬ ডিসেম্বরের মধ্যে ‘বাংলাদেশ নিয়ে নেওয়ার’ হুমকি দিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের পরিবহণ মন্ত্রী অর্জুন সিং।

জনপ্রিয় টার্গেট

ভারতে পাকিস্তানি টিভি সিরিজ ‘দার-ই-নিজাতের’ দুটি প্রদর্শনী বাতিল

প্রকাশ: ১২:০২:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬