ঢাকা ১২:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, নিখোঁজ ১

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১২:১৭:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
  • ৩ বার পঠিত হয়েছে

আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের চরডুমুরিয়া গ্রামে ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি আওলাদ মোল্লা ও ফ্রান্সপ্রবাসী বিএনপি কর্মী রহিম মোল্লার সমর্থকদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহত মো. সেলিম চরডুমুরিয়া গ্রামের আমিনুল ইসলামের ছেলে। তাঁর মরদেহ মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে। অন্যদিকে, সংঘর্ষের পর থেকে নিখোঁজ থাকা আলমগীর দালালের সন্ধানে স্থানীয় একটি খালে উদ্ধার অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস। আহত ব্যক্তিদের মধ্যে গুলিবিদ্ধ সজিবকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। মিজানসহ আহত অন্যদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আসন্ন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হওয়া এবং এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে আওলাদ মোল্লা ও রহিম মোল্লার মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জেরে আজ সকালে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ ও গোলাগুলিতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। সংঘর্ষের এক পর্যায়ে গুরুতর আহত অবস্থায় সেলিমকে উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তছলিম উদ্দিন জানান, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এসএসসির ফরম পূরণে চার গুণ টাকা আদায়, প্রধান শিক্ষককে শোকজ

মুন্সিগঞ্জ সদর উপজেলার রামপাল এনবিএম উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার ফরম পূরণে বোর্ড নির্ধারিত ফির চেয়ে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগে প্রধান শিক্ষক সমীর বসুকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে। একই সঙ্গে শিক্ষার্থীদের কাছ থেকে নেওয়া অতিরিক্ত টাকা দ্রুত অভিভাবকদের ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছেন জেলা

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় আহত বিএনপি নেতার মৃত্যু

মুন্সিগঞ্জের সিরাজদিখানে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন খোরশেদ আলম সোনামিয়া দেওয়ান (৬৫) নামের এক বিএনপি নেতা। আজ মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়।

এসএসসি ফরম পূরণে ১০ হাজার টাকা আদায়, ক্ষুব্ধ অভিভাবক

মুন্সিগঞ্জ সদর উপজেলায় রামপাল এনবিএম উচ্চবিদ্যালয়ে এসএসসি পরীক্ষার ফরম পূরণে শিক্ষার্থীদের কাছ থেকে জনপ্রতি ১০ হাজার টাকা নেওয়ার অভিযোগ উঠেছে। অথচ সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড নির্ধারিত ফরম পূরণের ফি ২ হাজার ৪৩৫ টাকা।

জনপ্রিয় টার্গেট

মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, নিখোঁজ ১

প্রকাশ: ১২:১৭:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬