১১:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পশ্চিমবঙ্গে পুলিশ ‘এনকাউন্টারে’ ধর্ষণ-হত্যা মামলার আসামি নিহত, চার মাসে ৪ মৃত্যু

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১০:৫১:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
  • ১০ বার পঠিত হয়েছে

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে বলা হয়েছে, গত ৩ নভেম্বর উত্তর দিনাজপুরের ১২ বছর বয়সী এক শিশু নিখোঁজ হয়। সাইকেল নিয়ে বাড়ি থেকে বের হওয়ার পর সে আর ফিরে আসেনি। দুই দিন পর কুলিক নদীর কাছের একটি বনাঞ্চল থেকে তার বিবস্ত্র মরদেহ উদ্ধার করা হয়।

শিশুটির পরিবারের পক্ষ থেকে পুলিশের কাছে অভিযোগ করা হয়, তাকে সংঘবদ্ধভাবে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। এ ঘটনায় দিলীপ রায় নামে এক ব্যক্তিকে আসামি করা হয়। চার দিন ধরে অভিযান চালিয়ে পুলিশ তাঁর সন্ধান পায়।

পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানান, সোমবার রাত ৩টার দিকে বিহারে পালিয়ে যাওয়ার চেষ্টা করার সময় দিলীপ রায়কে ঘিরে ফেলে পুলিশের কয়েকটি দল। এ সময় তিনি পুলিশ সদস্যদের লক্ষ্য করে গুলি চালান বলে অভিযোগ পুলিশের। এক পুলিশ কর্মকর্তা বলেন, ‘পুলিশের পাল্টা গুলিতে তিনি গুরুতর আহত হন। পরে তাঁকে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।’

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর ধর্ষণ কিংবা হত্যার মামলায় অভিযুক্ত ব্যক্তির পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হওয়ার এটি চতুর্থ ঘটনা। গত ৮ জুলাই দক্ষিণ ২৪ পরগনা জেলার বারুইপুরে ১৩ বছর বয়সী এক শিশুকে ধর্ষণ ও হত্যার মামলার আসামি প্রভাস মণ্ডল পুলিশের গুলিতে নিহত হন। পুলিশের দাবি, তিনি এক পুলিশ কর্মকর্তার আগ্নেয়াস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছিলেন। এ সময় পুলিশের পাল্টা গুলিতে তিনি নিহত হন।

এরপর গত ২৭ অক্টোবর উত্তর ২৪ পরগনার গাইঘাটায় ১৩ বছর বয়সী এক শিশুকে ধর্ষণ ও হত্যার মামলার আসামি ২৩ বছর বয়সী প্রহ্লাদ দাস পুলিশের গুলিতে নিহত হন। পুলিশ জানায়, ঘটনা কীভাবে ঘটেছে সেটি রিক্রিয়েট বা পুনরায় দেখানোর জন্য মধ্যরাতের পর তাঁকে অপরাধস্থলে নিয়ে যাওয়া হয়। এ সময় তিনি এক পুলিশ কর্মকর্তার সার্ভিস রিভলবার ছিনিয়ে নেন। পরে পুলিশের দলকে লক্ষ্য করে গুলি চালালে পাল্টা গুলিতে তিনি নিহত হন বলে দাবি পুলিশের।

একই দিন মুর্শিদাবাদের সমশেরগঞ্জে বিজেপি কর্মী সুজিত মণ্ডলকে হত্যার মামলার আসামি ৪৬ বছর বয়সী সামিউল শেখ পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হন। পুলিশের দাবি, তিনি এক পুলিশ সদস্যের অস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে তাঁকে গুলি করে হত্যা করা হয়।

বিজেপি সরকারের সমালোচনা করে তৃণমূল কংগ্রেসের সংসদ সদস্য কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছেন, পশ্চিমবঙ্গে আগে ‘বন্দুকযুদ্ধের সংস্কৃতি’ ছিল না। ভারতীয় সংবাদমাধ্যম এএনআইকে তিনি বলেন, ‘বিজেপি যেখানে ক্ষমতায় রয়েছে, সেখানেই বন্দুকযুদ্ধের সংস্কৃতি দেখা যায়। পশ্চিমবঙ্গ একটি সাংস্কৃতিকভাবে সমৃদ্ধ রাজ্য এবং আইনের শাসনে বিশ্বাস করে। কিন্তু এখন এখানে এই বন্দুকযুদ্ধের সংস্কৃতি নিয়ে আসা হয়েছে। এটি আইনসম্মত নয়। যারা অপরাধী, তাদের বিচার আইনি ব্যবস্থার মাধ্যমেই হওয়া উচিত। কিন্তু বন্দুকযুদ্ধ ঘটানো সঠিক নয়।’

বাজি ফাটালে বহু রোগের উপশম হয়—দাবি বিজেপি বিধায়কের

বাজি ফাটালে একাধিক রোগ সেরে যায় বলে দাবি করেছেন বিজেপির টালিগঞ্জের বিধায়ক পাপিয়া অধিকারী। কালীপূজা ও দীপাবলি উদ্‌যাপনে উচ্চ শব্দে বাজি ফাটানো নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বিশেষ বার্তা দেওয়ার কয়েক দিনের মধ্যেই এই দাবি করলেন তিনি।

ভারতের টেক্সটাইল রিসাইক্লিং ইন্ডাস্ট্রির নির্মম বাস্তবতা: প্রতিদিনই অঙ্গ হারাচ্ছেন শ্রমিকেরা

ভারতের হরিয়ানা রাজ্যের পানিপথে টেক্সটাইল রিসাইক্লিং ইন্ডাস্ট্রি বা টেক্সটাইল পণ্য পুনর্ব্যবহার শিল্পে কর্মরত শ্রমিকদের জন্য কর্মক্ষেত্র ক্রমেই বিপজ্জনক হয়ে উঠেছে। প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থার অভাব, ঝুঁকিপূর্ণ যন্ত্রপাতি এবং দুর্বল সরকারি তদারকির কারণে সেখানে নিয়মিত ঘটছে ভয়াবহ দুর্ঘটনা।

জনপ্রিয় টার্গেট

শীত আসার আগেই শুষ্ক হয়ে উঠছে হাতের পাতা? যা করবেন ও যা করবেন না

পশ্চিমবঙ্গে পুলিশ ‘এনকাউন্টারে’ ধর্ষণ-হত্যা মামলার আসামি নিহত, চার মাসে ৪ মৃত্যু

প্রকাশ: ১০:৫১:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬