ঢাকা ১২:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

একসঙ্গে নয়, একজন-একজন করে সি-পুতিনের সঙ্গে বৈঠক করবেন ট্রাম্প

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১২:০১:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
  • ১০ বার পঠিত হয়েছে

সিএনএন জানিয়েছে, চীনের শেনজেনে আগামীকাল বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে একান্ত বৈঠকে বসছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।

আজ বুধবার রাতে এশিয়া-প্যাসিফিক অর্থনৈতিক সহযোগিতা (এপেক) সম্মেলনের পারিবারিক ছবি তোলার আগে পুতিনকে করমর্দন করে স্বাগত জানান ট্রাম্প। এ সময় তাঁদের শুভেচ্ছা বিনিময়ের দৃশ্য ভিডিওতে ধারণ করা হয়।

এর আগে আজ সকালে ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় দিন শুরু করেন ট্রাম্প। সেখানে দেশটির প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়রের সঙ্গে বৈঠক করেন তিনি। পারমাণবিক জ্বালানি খাতে দুই দেশ ‘বড় কিছু’ করতে পারে বলে মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট।

পরে চীনের শেনজেনে পৌঁছালে বিমানবন্দরে ট্রাম্পকে স্বাগত জানান চীনের প্রেসিডেন্ট সি চিন পিং। সাম্প্রতিক বছরগুলোতে চীনের কূটনৈতিক প্রটোকল অনুযায়ী, বিদেশি রাষ্ট্রপ্রধানদের স্বাগত জানাতে সাধারণত বিমানবন্দরে যান না দেশটির প্রেসিডেন্ট। ফলে সি চিন পিংয়ের এই উপস্থিতিকে বিরল ঘটনা হিসেবে দেখা হচ্ছে।

শেনজেনে পৌঁছে মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেইনবম ও কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির সঙ্গেও আলাদা বৈঠক করেন ট্রাম্প। বৈঠক শেষে শেইনবম একে ‘খুব ভালো বৈঠক’ বলে অভিহিত করেন।

এদিকে সম্মেলনে দেওয়া ভাষণে সি চিন পিং শেনজেনের অসাধারণ রূপান্তরের কথা তুলে ধরেন। কয়েক দশক আগের ছোট্ট একটি মাছ ধরা গ্রাম থেকে শহরটি এখন উদ্ভাবনের কেন্দ্রে পরিণত হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

রুশ বার্তা সংস্থা তাস জানিয়েছে, ট্রাম্প ও সি চিন পিংয়ের সঙ্গে নির্ধারিত বৈঠক থেকে ‘উল্লেখযোগ্য সম্ভাব্য সুফল’ পাওয়ার আশা প্রকাশ করেছেন পুতিন।

ঐতিহাসিক ত্রিপক্ষীয় বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও সি, আলোচনায় যা থাকছে

আগামী সপ্তাহে চীনে অনুষ্ঠিত হতে যাওয়া এশীয়-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা (অ্যাপেক) শীর্ষ সম্মেলনের ফাঁকে এক ঐতিহাসিক ত্রিপক্ষীয় বৈঠকে বসতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনের প্রেসিডেন্ট সি চিনপিং।

চীনের সঙ্গে তাইওয়ানের পুনরেকত্রীকরণ ঠেকানো যাবে না: সি

ইতিহাসের গতিধারা থামানো সম্ভব নয় বলে মন্তব্য করেছেন চীনের প্রেসিডেন্ট সি চিনপিং। আজ বৃহস্পতিবার তাইওয়ানের সঙ্গে শান্তিপূর্ণ ‘পুনরেকত্রীকরণের’ আহ্বান জানিয়ে তিনি এ মন্তব্য করে। তবে বক্তব্যে সামরিক শক্তি প্রয়োগের কোনো উল্লেখ করেননি তিনি। তা সত্ত্বেও সির বক্তব্যের কঠোর প্রতিবাদ জানিয়েছে তাইওয়ান সরকার।

জনপ্রিয় টার্গেট

বরিশালে পার্কিং করা বাসে আগুন-ট্রাকে পেট্রলবোমা, মহাসড়কে গাছ ফেলে অবরোধের চেষ্টা

একসঙ্গে নয়, একজন-একজন করে সি-পুতিনের সঙ্গে বৈঠক করবেন ট্রাম্প

প্রকাশ: ১২:০১:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬