০৯:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ইউক্রেনকে দুই ভাগে বিচ্ছিন্ন করতে ‘নতুন কৌশলে হামলা’র পরিকল্পনা রাশিয়ার

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৯:২০:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
  • ৯ বার পঠিত হয়েছে

সম্প্রতি ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেয়নের সঙ্গে এক ফোনালাপে এ আশঙ্কার কথা জানান তিনি। আলোচনা সম্পর্কে অবহিত ব্যক্তিদের বরাত দিয়ে এফটি জানিয়েছে, রাশিয়ার লক্ষ্য ইউক্রেনের পূর্বাঞ্চলকে বিচ্ছিন্ন করা। পূর্বাঞ্চল রাশিয়ার সীমান্তবর্তী এবং পশ্চিমাঞ্চল ইউরোপীয় ইউনিয়নের সীমান্তবর্তী।

গতকাল সোমবার পৃথক বিবৃতিতে জেলেনস্কি ও ভন ডার লেয়ন জানান, মঙ্গলবার ও বুধবার সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে ইউক্রেন, রাশিয়া, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের কর্মকর্তাদের মধ্যে অনুষ্ঠেয় শান্তি আলোচনার আগে তাঁরা নিজেদের অবস্থান সমন্বয় করেছেন।

দিনিপ্রো নদী উত্তর থেকে দক্ষিণে ইউক্রেনের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। নদীটি রাজধানী কিয়েভ, দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর দিনিপ্রো, জাপোরিঝঝিয়া ও খেরসনের মধ্য দিয়ে গিয়ে কৃষ্ণসাগরে মিশেছে। দেশটির দক্ষিণাঞ্চলে নদীটি ইউক্রেনীয় ও রুশ বাহিনীর মধ্যে প্রাকৃতিক যুদ্ধরেখা হিসেবে কাজ করছে।

জেলেনস্কির এই সতর্কবার্তা এমন সময়ে এসেছে, যখন কিয়েভের বিভিন্ন এলাকায় ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎবিচ্ছিন্ন অবস্থা এবং তীব্র যানজট দেখা দিয়েছে। এতে দেশটির জ্বালানি, পরিবহন ও গুরুত্বপূর্ণ অবকাঠামোর ওপর ক্রমবর্ধমান চাপের বিষয়টি স্পষ্ট হয়েছে। রাশিয়া ইউক্রেনের বেসামরিক ও সামরিক সরবরাহব্যবস্থাকে লক্ষ্য করে হামলা আরও জোরদার করেছে।

সোমবার এক বিবৃতিতে জেলেনস্কি বলেন, ‘আমি উরসুলাকে আমাদের চ্যালেঞ্জগুলোর কথা জানিয়েছি। আমরা একমত হয়েছি যে ইউরোপীয় ইউনিয়ন একটি বিশেষ জরুরি ব্যবস্থা সক্রিয় করবে, যাতে এই মুহূর্তে সবচেয়ে বেশি প্রয়োজনীয় খাতে ইউক্রেনকে দ্রুত অর্থায়ন করা যায়।’ তিনি বলেন, ‘রাশিয়ার হামলার কারণে আমাদের অনেক শহর ও জনপদে বিদ্যুৎ, পানি ও উত্তাপ সরবরাহের ক্ষেত্রে অত্যন্ত কঠিন পরিস্থিতি তৈরি হয়েছে।’ জেলেনস্কি জানান, কিয়েভ, দিনিপ্রো, সুমি ও দোনেৎস্ক অঞ্চল এবং খেরসনে পরিস্থিতি সবচেয়ে বেশি সংকটাপন্ন।

ইউক্রেনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, রাশিয়ার পরিকল্পনার উদ্দেশ্য শুধু দেশটিকে দুই ভাগে বিচ্ছিন্ন করা নয়। একই সঙ্গে পশ্চিমাঞ্চল থেকে পূর্বাঞ্চলে বিদ্যুৎ সরবরাহব্যবস্থা বিচ্ছিন্ন করাও এর লক্ষ্য। এর ফলে শীতের তীব্রতার মধ্যে লাখ লাখ মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়তে পারেন।

সোমবার ভন ডার লেয়ন বলেন, আবুধাবিতে মঙ্গলবার থেকে ইউক্রেন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে প্রথম দফার ত্রিপক্ষীয় শান্তি আলোচনা শুরুর আগে তিনি জেলেনস্কির যুদ্ধবিরতির আহ্বানের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছেন। এই যুদ্ধবিরতির আওতায় খাদ্য ও জ্বালানি অবকাঠামোকে হামলার বাইরে রাখার আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট।

গত ফেব্রুয়ারির শেষ দিকে ট্রাম্প প্রশাসন ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করার পর থেকে শান্তি আলোচনা স্থগিত ছিল।

গত অক্টোবর থেকে শীতকাল সামনে রেখে ইউক্রেনের গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে বিমান হামলা জোরদার করেছে রাশিয়া। এর অংশ হিসেবে দিনিপ্রো নদীর ওপর থাকা সেতুগুলোকে ক্রমবর্ধমানভাবে লক্ষ্যবস্তু করা হচ্ছে। শীতের মধ্যে ইউক্রেনের প্রতিরোধের মনোবল ভেঙে দিয়ে কিয়েভকে আত্মসমর্পণে বাধ্য করাই মস্কোর উদ্দেশ্য বলে মনে করা হচ্ছে।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এসব হামলাকে রাশিয়ার জ্বালানি ও সরবরাহ অবকাঠামোর ওপর ইউক্রেনের নিজস্ব হামলার পাল্টা পদক্ষেপ হিসেবে দেখছেন বলে তাঁর চিন্তাভাবনা সম্পর্কে অবহিত ব্যক্তিরা জানিয়েছেন। রাশিয়ার বেশ কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও জেটচালিত ড্রোন কিয়েভের উত্তর ও দক্ষিণ সেতুতে আঘাত হেনেছে। এতে সেতুগুলোর স্তম্ভ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সড়কের পিচঢালা অংশে বড় বড় গর্ত তৈরি হয়েছে।

একটি সেতুও ক্ষতিগ্রস্ত হলে বেসামরিক ও সামরিক সরবরাহব্যবস্থা ব্যাহত হতে পারে। পাশাপাশি জরুরি সেবাদানকারী যানবাহনের চলাচলও জটিল হয়ে পড়বে। শনিবারের একটি হামলায় ইউক্রেনের রাজধানীর বড় একটি অংশ কার্যত অচল হয়ে পড়ে। তীব্র যানজটের সৃষ্টি হয় এবং অনেক মানুষকে গাড়ির পরিবর্তে হেঁটে চলাচল করতে বাধ্য হতে হয়।

রাজধানীর উত্তরে দিনিপ্রো নদীর ওপর পরবর্তী পারাপারের ব্যবস্থা হলো কিয়েভ জলবিদ্যুৎকেন্দ্র। এটি একই সঙ্গে সেতু হিসেবেও ব্যবহৃত হয়। নর্থ ব্রিজ থেকে এর দূরত্ব প্রায় ১৬ কিলোমিটার।

অন্যদিকে, দক্ষিণে সাউথ ব্রিজ থেকে সবচেয়ে কাছের পারাপারের ব্যবস্থা হলো কানিভ জলবিদ্যুৎকেন্দ্র। এর দূরত্ব প্রায় ১৩০ কিলোমিটার। এর বাইরে ইউক্রেনের পূর্ব ও পশ্চিমাঞ্চলকে সংযুক্ত করার মতো চলাচলের উপযোগী সেতুর সংখ্যা খুবই সীমিত।

বিশ্লেষকদের মতে, রাশিয়ার হামলায় সেতুগুলো চলাচলের অনুপযোগী হয়ে পড়লে ইউক্রেনের সামরিক সরবরাহ ও রসদ পরিবহনব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হবে। কারণ, দেশটির যুদ্ধক্ষেত্র মূলত পূর্বাঞ্চলেই সীমাবদ্ধ। ভিয়েনাভিত্তিক সামরিক বিশ্লেষক ফ্রানৎস-স্টেফান গ্যাডি বলেন, ‘দিনিপ্রো নদীর সেতুগুলোতে ধারাবাহিক হামলা হলে পশ্চিম থেকে পূর্বাঞ্চলে গোলাবারুদ, জ্বালানি ও অতিরিক্ত সেনাসদস্য পাঠানোর প্রবাহ ক্ষতিগ্রস্ত হবে। এসব সরবরাহ তখন হাতে গোনা কয়েকটি পারাপারের পথের ওপর নির্ভরশীল হয়ে পড়বে।’

তিনি আরও বলেন, ‘ভারী সামরিক সরঞ্জাম ও বিপুল পরিমাণ গোলাবারুদের বেশির ভাগই রেলপথে পরিবহন করা হয়। ফলে রেলসেতু ধ্বংস হয়ে গেলে যুদ্ধের সম্মুখসারির যেসব এলাকায় হুমকি তৈরি হবে, সেখানে দ্রুত রিজার্ভ সেনা ও সামরিক সরঞ্জাম সরিয়ে নেওয়া ইউক্রেনের জন্য কঠিন হয়ে পড়বে।’

মার্কিন থিংক ট্যাংক কার্নেগি এনডাউমেন্ট ফর ইন্টারন্যাশনাল পিসের জ্যেষ্ঠ ফেলো মাইকেল কফম্যান বলেন, অতীতে সেতুগুলোতে রাশিয়ার হামলা বিক্ষিপ্তভাবে হয়েছে। দিনিপ্রো নদীর ওপর সেতুগুলোর যান চলাচল ব্যাহত করতে হলে সমন্বিত ও ধারাবাহিক হামলা প্রয়োজন হবে। তিনি বলেন, ‘এরপরও ইউক্রেন পন্টুন সেতু স্থাপন করতে পারে।’

বেসামরিক যান চলাচলের চাপ কমাতে পন্টুন সেতু স্থাপনের ধারণা ইতিমধ্যে সামনে এনেছে কিয়েভ কর্তৃপক্ষ। তবে এখন পর্যন্ত কোনো পন্টুন সেতু স্থাপন করা হয়নি।

প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরোধী ব্যবস্থার জন্য পর্যাপ্ত ইন্টারসেপ্টর বা শত্রুপক্ষের ক্ষেপণাস্ত্র ধ্বংসকারী ক্ষেপণাস্ত্র না থাকায় ইউক্রেন তার সেতু ও অন্যান্য গুরুত্বপূর্ণ অবকাঠামো রক্ষায় হিমশিম খাচ্ছে। যুক্তরাষ্ট্রের তৈরি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রই ইউক্রেনের অস্ত্রভান্ডারে থাকা একমাত্র ব্যবস্থা, যা নির্ভরযোগ্যভাবে রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে সক্ষম। ইরানে যুক্তরাষ্ট্রের যুদ্ধের কারণে বিশ্বজুড়ে এসব ক্ষেপণাস্ত্রের সংকট তৈরি হয়েছে। ফলে ওয়াশিংটন ও ইউক্রেনের ইউরোপীয় মিত্ররা নিজেদের মজুত থেকে ক্ষেপণাস্ত্র সরবরাহের বিষয়ে সতর্ক অবস্থান নিয়েছে।

পরিস্থিতি আরও জটিল করে তুলেছে রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের লক্ষ্যবস্তুতে আঘাত হানার ক্রমবর্ধমান নির্ভুলতা। জেলেনস্কির উপদেষ্টা সেরহি বেস্করেস্তনভ জানিয়েছেন, নতুন করে তৈরি করা একটি অত্যাধুনিক দিকনির্দেশনা ব্যবস্থার কারণে রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলো এখন আরও নিখুঁতভাবে সেতুগুলোতে আঘাত হানতে পারছে। এই প্রযুক্তি ক্ষেপণাস্ত্রগুলোকে ইউক্রেনের নেভিগেশন জ্যামার বা দিকনির্দেশনা সংকেত বাধাগ্রস্ত করার যন্ত্র এড়িয়ে চলতে সহায়তা করছে।

টেলিগ্রামে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, ‘ক্ষেপণাস্ত্রের ওয়ারহেড নিচের দিকে নামার সময় কয়েক সেকেন্ড ধরে ভূখণ্ডের রাডার স্ক্যান করে। এরপর সেই স্ক্যানের তথ্যের ভিত্তিতে সংশোধনী সংকেত ক্ষেপণাস্ত্রের দিকনির্দেশনা ব্যবস্থায় পাঠানো হয়।’

এর ফলে ক্ষেপণাস্ত্রের ওয়ারহেড লক্ষ্যবস্তুর দিকে নামার সময় আশপাশের ভূখণ্ডের তথ্য সংগ্রহ করে নিজের গতিপথ সংশোধন করতে পারছে। ইউক্রেনের নেভিগেশন জ্যামার এড়িয়ে সেতুর মতো গুরুত্বপূর্ণ স্থাপনায় আরও নির্ভুলভাবে আঘাত হানতে রাশিয়ার এই প্রযুক্তি সহায়তা করছে।

ইউক্রেন যুদ্ধে ৪ লাখের বেশি রুশ সেনা নিহত হওয়ার তথ্য ফাঁস

রাশিয়ার রাষ্ট্রীয় পরিসংখ্যান সংস্থা রসস্ট্যাটের (Rosstat) ফাঁস হওয়া তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, ইউক্রেনে পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরুর পর থেকে ৪ লাখ ১২ হাজারের বেশি রুশ সেনা নিহত হয়েছেন। তবে প্রকৃত নিহত সেনার সংখ্যা পাঁচ লাখের কাছাকাছি হতে পারে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা।

ধর্ষণ ও যৌন নিপীড়নের দায়ে রাসেল ব্র্যান্ডের সাড়ে ১০ বছরের কারাদণ্ড

ব্রিটিশ কমেডিয়ান ও অভিনেতা রাসেল ব্র্যান্ডকে ধর্ষণ ও যৌন নিপীড়নের দায়ে ১০ বছর ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন যুক্তরাজ্যের একটি আদালত। সোমবার (৯ নভেম্বর) প্রায় দুই দশক আগে চার নারীর ওপর যৌন নিপীড়নের ঘটনায় দোষী সাব্যস্ত হওয়ার পর লন্ডনের সাউথওয়ার্ক ক্রাউন কোর্ট এই রায় দেন।

শিশু-কিশোরদের দিয়ে খুন করাচ্ছে ফ্রান্সের মাদক চক্রগুলো

ফ্রান্সের মার্সেই শহরে মাদক কারবার বিস্তার ঘটাতে শিশু-কিশোরদের নিয়োগ করছে ভয়ংকর অপরাধী চক্রগুলো। প্রথমে সহজে অর্থ উপার্জনের প্রলোভন দেখিয়ে তাদের মাদক বিক্রিতে যুক্ত করা হচ্ছে। পরে অপহরণ, নির্যাতন এমনকি হত্যাকাণ্ডেও ব্যবহার করা হচ্ছে তাদের।

জনপ্রিয় টার্গেট

কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরিকাঘাতের ঘটনায় অভিযুক্ত কিশোর গ্রেপ্তার

ইউক্রেনকে দুই ভাগে বিচ্ছিন্ন করতে ‘নতুন কৌশলে হামলা’র পরিকল্পনা রাশিয়ার

প্রকাশ: ০৯:২০:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬