ঢাকা ০৮:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বজুড়ে মাইক্রোসফটের বিপর্যয়ে কী ক্ষতি হলো, সমাধানে সময় লাগছে কেন

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৮:০৭:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
  • ০ বার পঠিত হয়েছে

শুক্রবার (১৩ নভেম্বর)) বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, মাইক্রোসফটের সেবাগুলোতে সংযোগজনিত সমস্যার কারণে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সমস্যার সমাধানে প্রতিষ্ঠানটির একাধিক উদ্যোগ এখন পর্যন্ত প্রত্যাশিত ফল দেয়নি।

মাইক্রোসফট ৩৬৫-এর আওতাধীন বিভিন্ন সেবা এ বিপর্যয়ের কবলে পড়েছে। অনেক ব্যবহারকারী আউটলুকের মাধ্যমে ই-মেইল পাঠাতে বা গ্রহণ করতে পারছেন না। কেউ কেউ প্রয়োজনীয় ফাইল দেখতে পারছেন না, আবার অনেকে ক্যালেন্ডার অ্যাপের বিভিন্ন তথ্য ব্যবহারে সমস্যায় পড়েছেন।

তবে সবার ক্ষেত্রে পরিস্থিতি এক রকম নয়। কিছু ব্যবহারকারী মাইক্রোসফট টিমসের মেসেজ আদান-প্রদান ও অনলাইন বৈঠকের সুবিধা স্বাভাবিকভাবে ব্যবহার করতে পারছেন।

মাইক্রোসফটের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, বিশ্বজুড়ে ৪৩ কোটির বেশি মানুষ প্রতিষ্ঠানটির মাইক্রোসফট ৩৬৫ অ্যাপ ব্যবহার করেন। তবে চলমান বিপর্যয়ে ঠিক কতজন ক্ষতিগ্রস্ত হয়েছেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

বৃহস্পতিবার সন্ধ্যায় প্রযুক্তিগত সমস্যা পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ডাউনডিটেক্টরে ৭৪টি দেশের প্রায় ১ লাখ ৪০ হাজার মানুষ আউটলুক ব্যবহারে সমস্যার কথা জানিয়েছেন। তবে প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে। কারণ, এ ওয়েবসাইটে মূলত ব্যবহারকারীদের স্বেচ্ছায় অভিযোগ জানানোর ভিত্তিতে তথ্য সংগ্রহ করা হয়।

মাইক্রোসফটের সেবার ওপর নির্ভরশীল অন্যান্য প্রতিষ্ঠানও বিপর্যয়ের মুখে পড়েছে। চ্যাটজিপিটির নির্মাতা ওপেনএআই এবং এআই প্রতিষ্ঠান অ্যানথ্রপিকও সমস্যার কথা জানিয়েছে। ওপেনএআই বলেছে, মাইক্রোসফটের পরিষেবার সঙ্গে তাদের সংযোগে সমস্যা দেখা দিয়েছে। ফলে চ্যাটজিপিটির কিছু টুল প্রত্যাশামতো কাজ করছে না।

মাইক্রোসফট জানিয়েছে, তাদের অবকাঠামোর ওপর অস্বাভাবিক মাত্রায় চাপ তৈরি হওয়ায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বিপুলসংখ্যক সার্ভার অপ্রত্যাশিতভাবে অকার্যকর হয়ে পড়ায় অবশিষ্ট সার্ভারগুলোর ওপর অতিরিক্ত চাপ তৈরি হয়। ফলে সেগুলোও স্বাভাবিকভাবে কাজ করতে পারছে না।

শুক্রবার বিকেলে প্রতিষ্ঠানটি জানায়, ইউরোপে পরিস্থিতির উন্নতির লক্ষণ দেখা যাচ্ছে। উত্তর আমেরিকাতেও কিছুটা অগ্রগতি হয়েছে। তবে কিছু ব্যবহারকারী এখনো মাঝেমধ্যে সমস্যার মুখে পড়তে পারেন বলে সতর্ক করেছে তারা।

বিপর্যয় শুরুর ২০ ঘণ্টারও বেশি সময় পরও সব সেবা স্বাভাবিক না হওয়ায় প্রশ্ন উঠেছে, সমস্যার সমাধানে এত সময় লাগছে কেন।

যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব রিডিংয়ের কম্পিউটারবিজ্ঞান বিভাগের অধ্যাপক জেমস ফেরিম্যান বলেন, সার্ভারের নিরাপদ সংযোগ তৈরির ব্যবস্থার ওপর অতিরিক্ত চাপ পড়ছে। একটি সার্ভার অকার্যকর হলে তার কাজ অন্য সার্ভারে চলে যায়। এতে পরবর্তী সার্ভারগুলোর ওপরও চাপ বাড়ে। পাশাপাশি বিপুলসংখ্যক মোবাইল ফোন ও কম্পিউটার বারবার সংযোগ স্থাপনের চেষ্টা করতে থাকে। ফলে ধাপে ধাপে সেবা পুনরুদ্ধার করতে হয়।

প্রযুক্তি প্রতিষ্ঠান স্কাইপ ও উবারের সাবেক জ্যেষ্ঠ সফটওয়্যার প্রকৌশলী গেরগেলি ওরোস মনে করেন, এটি ইতিহাসের সবচেয়ে বড় ব্যবসায়িক ই-মেইল বিপর্যয়গুলোর একটি হতে পারে।

অস্ট্রেলীয় সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ ট্রয় হান্ট বলেন, ইন্টারনেটের অবকাঠামোয় মাইক্রোসফটের গুরুত্বপূর্ণ ভূমিকার কারণে এ বিপর্যয়ের প্রভাব সুদূরপ্রসারী হতে পারে। কাজের পাশাপাশি চিকিৎসকের সাক্ষাৎ, কেনাকাটার যাচাইকরণ এবং বিভিন্ন অনলাইন অ্যাকাউন্টে প্রবেশের ক্ষেত্রেও ই-মেইলের ওপর নির্ভর করতে হয়। ফলে এ ধরনের বিপর্যয় বিশ্বজুড়ে দৈনন্দিন জীবন ও ব্যবসায় বড় ধরনের বিঘ্ন ঘটাতে পারে।

‘বসকে ফিরিয়ে আনুন’—জেনসেনের পক্ষে ১৬০০ এনভিডিয়া কর্মীর পিটিশন

একাধিক বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগ ও আকস্মিক পদত্যাগের পরও চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার সহপ্রতিষ্ঠাতা জেনসেন হুয়াংকে প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পদে ফিরিয়ে আনার দাবি তুলেছেন প্রতিষ্ঠানটির একদল কর্মী। মার্কিন প্রযুক্তি সাময়িকী ওয়্যার্ডের হাতে আসা অভ্যন্তরীণ নথিপত্র ও চিঠিপত্রে

এনভিডিয়ার জেনসেনকে নিজের কোম্পানিতে চাকরি দিতে চান মাস্ক

পরকীয়া ও গুপ্তচরবৃত্তির বিতর্কে জড়িয়ে চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়া ছাড়ার প্রেক্ষাপটে প্রতিষ্ঠানটির সহ-প্রতিষ্ঠাতা জেনসেন হুয়াংকে নিজের কোম্পানিতে নিয়োগ দেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন টেসলা ও স্পেসএক্স প্রধান ইলন মাস্ক।

টয়লেট ক্লিনার থেকে ট্রিলিয়ন ডলারের সাম্রাজ্যের অধিপতি: জেনসেনের অবিশ্বাস্য উত্থান ও নাটকীয় প্রস্থান

শৈশবে যুক্তরাষ্ট্রে এসে ভাঙা ইংরেজি বলার কারণে সহপাঠীদের বুলিংয়ের শিকার হয়েছিলেন তিনি। বোর্ডিং স্কুলে শৌচাগার পরিষ্কার করা থেকে শুরু করে কৈশোরে রেস্তোরাঁয় ওয়েটারের কাজ—জীবনের শুরুটা ছিল অত্যন্ত সাধারণ।

জনপ্রিয় টার্গেট

বিএনপি নেতা জাকির হত্যা: এখনো হয়নি মামলা, দুটি কারণ সামনে রেখে তদন্ত

বিশ্বজুড়ে মাইক্রোসফটের বিপর্যয়ে কী ক্ষতি হলো, সমাধানে সময় লাগছে কেন

প্রকাশ: ০৮:০৭:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬