ঢাকা ১২:৩০ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

১১৫ দিনে ফিফা সভাপতির দেড় লাখ কিলোমিটার বিমানভ্রমণের রহস্য কী

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১২:১৭:২১ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
  • ৬ বার পঠিত হয়েছে

১৯ জুলাই নিউজার্সিতে আর্জেন্টিনা-স্পেন ফাইনাল দিয়ে বিশ্বকাপ শেষ হওয়ার পরপরই আলোচনায় আসে বিশ্বকাপের আংশিক মালিকানা বিক্রির কথাবার্তা। মালিকানা বিক্রি নিয়ে বেশ সমালোচনায় পড়েন তিনি। পরবর্তীতে তাঁকে এক দেশ থেকে আরেক দেশে ভ্রমণ করতে দেখা গেছে। বিভিন্ন ফেডারেশনের কর্মকর্তাদের সঙ্গে সভা করেছেন তিনি। বিবিসি স্পোর্টস গতকাল ফিফা সভাপতির ঘন ঘন বিদেশ সফর নিয়ে একটা অনুসন্ধানমূলক প্রতিবেদন প্রকাশ করেছে। সেখানে জানা গেছে, ১০২৮০০ এয়ার মাইল (১৬৫৪৪০ কিলোমিটার) বিদেশ ভ্রমণ করেছেন বিশ্বকাপের আংশিক মালিকানা বিক্রির খবর প্রকাশ্যে আসার পর।

দেড় লাখ কিলোমিটারেরও বেশি পথ ইনফান্তিনো ১১৫ দিনে আকাশপথে পাড়ি দিয়েছেন বিবিসির প্রতিবেদন থেকে জানা গেছে। এ সময় তিনি ৩২ দেশ সফর করেছেন। বিমানে কাটিয়েছেন প্রায় ৯ দিন। সমালোচকদের অভিযোগ, আগামী মার্চে পুনর্নির্বাচিত হওয়ার প্রচারণায় ফিফা সভাপতি হিসেবে নিজের হাতে থাকা ক্ষমতা ও সুযোগ-সুবিধা ব্যবহার করছেন তিনি।

বিশ্বজুড়ে সমর্থন সুসংহত করতে পেরেছেন ইনফান্তিনো—তাঁর দীর্ঘ বিমানভ্রমণ নিয়ে এমন ধারণাও তৈরি হয়েছে। সমালোচকদের মতে, তাঁর ব্যাপক বিদেশ সফর এই কৌশলের গুরুত্বপূর্ণ অংশ ছিল। এ ছাড়া তাঁর বিপুলসংখ্যক ভ্রমণের পরিবেশগত প্রভাব নিয়েও উদ্বেগ দেখা দিয়েছে। তাঁরা প্রশ্ন তুলেছেন, বিভিন্ন দেশ সফরের সময় দেওয়া প্রতিশ্রুতি কিংবা সমর্থন আদায়ের প্রচেষ্টার পেছনে তাঁর পুনর্নির্বাচনের আকাঙ্ক্ষা আংশিকভাবে কাজ করেছে কি না। ফিফার পক্ষ থেকে জানানো হয়েছে, ইনফান্তিনোর ওপর ‘ফিফা, ছয় কনফেডারেশন, ২১১ সদস্যদেশের ফুটবল অ্যাসোসিয়েশন, রাজনৈতিক সংস্থা এবং আন্তর্জাতিক সংগঠনগুলোর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা ও তা উন্নয়নের দায়িত্ব’ রয়েছে।

ইনফান্তিনোর বিশ্বকাপের অংশীদারত্ব বিক্রির পরিকল্পনা নিয়ে দ্য টাইমসের প্রথম প্রতিবেদন প্রকাশের পর বিশ্বজুড়ে সমালোচনার ঝড় ওঠে।

কিন্তু বিবিসি স্পোর্টসের অনুসন্ধানে উঠে এসেছে, আগামী বছর অনুষ্ঠেয় নির্বাচনে ইনফান্তিনোই এখন পুনরায় নির্বাচিত হওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে রয়েছেন বলে মনে করছেন অনেক পর্যবেক্ষক। শেষ মুহূর্ত পর্যন্ত তাঁর বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করার মতো প্রার্থী খুঁজে পেতে হিমশিম খাচ্ছেন তাঁর প্রতিদ্বন্দ্বীরা।

ফিফার গভর্ন্যান্স কমিটির সাবেক প্রধান মিগেল মাদুরোর মতে ইনফান্তিনোর এই ভ্রমণ ‘তাঁর নির্বাচনী প্রচারণারই অংশ’। বিবিসি স্পোর্টসকে মাদুরো বলেন, ‘এখানে মূল সমস্যা হলো, নির্বাচনী প্রচারণার অর্থায়ন নিয়ে ফিফার কোনো নিয়মনীতি নেই। ফলে সভাপতি দাবি করতে পারেন যে তিনি সরকারি বা দাপ্তরিক কাজে কোথাও যাচ্ছেন। অথচ পরোক্ষভাবে সেই সফরকে নির্বাচনী প্রচারণার কাজে ব্যবহার করছেন।

২০১৫ সালে ফিফা সভাপতির পদ থেকে পদত্যাগ করেছিলেন সেপ ব্ল্যাটার। পরবর্তীতে ২০১৬ সালের ফেব্রুয়ারি থেকে ফিফা প্রধানের চেয়ারে বসেন ইনফান্তিনো। তাঁর বিরুদ্ধে অসংখ্য দুর্নীতির অভিযোগ রয়েছে। আর জুন-জুলাইয়ে অনুষ্ঠিত ফুটবল বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফোন কলে ইনফান্তিনো তুলে নিয়েছেন মার্কিন ফরোয়ার্ড ফোলারিন বালোগানের লাল কার্ড। ইনফান্তিনোর বিপক্ষে আগামী বছর ফিফা সভাপতি নির্বাচনে দাঁড়িয়েছেন ফিলিপ দিয়ালো ও কোজো তাশিমা। মাদুরো বলেন, ‘তাঁর (ইনফান্তিনো) বিপক্ষে নির্বাচনে অংশ নেওয়া অন্য কোনো প্রার্থীর পক্ষে প্রায় অসম্ভব। তাঁর বিপুল অর্থনৈতির সামর্থ্যের সঙ্গে পাল্লা দেওয়া প্রায় অসম্ভব।’

বাংলাদেশে যেভাবে ফুটবলার তৈরি করবে আর্জেন্টিনা

আর্জেন্টিনার প্রতি বাংলাদেশের সমর্থকদের বিপুল সমর্থন নতুন কিছু নয়। বাংলাদেশের এই ভালোবাসাকে স্বীকৃতি দিচ্ছে আর্জেন্টিনাও। বিষয়টি শুধু ভালোবাসাতে সীমাবদ্ধ নেই, আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (আফা) চাইছে, তাদের দর্শন বাংলাদেশেও ছড়িয়ে দিতে। সেটির অংশ হিসেবে সম্প্রতি বাংলাদেশ সফরে এসেছেন আর্জেন্টিনা ফু

জানা গেল ২০২৮ কোপা আমেরিকার আয়োজক দেশের নাম

কোপা আমেরিকার পরবর্তী আসরও বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্রে। দক্ষিণ আমেরিকার সর্বোচ্চ মর্যাদার এই ফুটবল প্রতিযোগিতার ২০২৮ সালের আসর আয়োজনের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে মহাদেশীয় ফুটবল সংস্থা কনমেবল। আগামী ৯ জুন শুরু হয়ে ৯ জুলাই শেষ হবে টুর্নামেন্ট। গত আসরের মতো এবারও অংশ নেবে ১৬টি দল।

শীতকালীন দলবদলে পিএসজির পরিকল্পনা কী

শীতকালীন দলবদলে পিএসজির পরিকল্পনা কী

দলের আক্রমণভাগে একের পর এক চোটের ধাক্কা। দেজিরে দুয়ে ও খভিচা কাভারাসখেলিয়া–দুজনেরই হাঁটুর চোটে মাঠের বাইরে থাকতে হবে কয়েক মাসের জন্য। এমন পরিস্থিতিতেও জানুয়ারির দলবদলে নতুন খেলোয়াড় নেওয়ার প্রয়োজন দেখছে না প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। বিষয়টি স্পষ্ট করেছেন পিএসজি কোচ লুইস এনরিকে।

জনপ্রিয় টার্গেট

১১৫ দিনে ফিফা সভাপতির দেড় লাখ কিলোমিটার বিমানভ্রমণের রহস্য কী

১১৫ দিনে ফিফা সভাপতির দেড় লাখ কিলোমিটার বিমানভ্রমণের রহস্য কী

প্রকাশ: ১২:১৭:২১ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬