‘হাসান আমাদের এক্স ফ্যাক্টর’

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১০:৩২:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
  • ২৯ বার পঠিত হয়েছে

ক্যান্টারবুরিতে ম্যাচের দ্বিতীয় দিন শেষে হাসানের ভূয়সী প্রশংসা করেছেন কেন্টের পেসার ম্যাট মিলনেস। বাংলাদেশের পেসারকে দলের ‘এক্স ফ্যাক্টর’ উল্লেখ করে তিনি বলেন, ‘হাসান অসাধারণ একজন বোলার এবং আমাদের আক্রমণে সে এক্স ফ্যাক্টর যোগ করে। তাকে দলে পেয়ে আমরা সত্যিই খুব ভাগ্যবান।’

উস্টারশায়ারের বিপক্ষে প্রথম ইনিংসে ৬৮ রান দিয়ে চার উইকেট নেন হাসান। নতুন বলে জেইক লিবির দুই স্টাম্প উপড়ে দিয়ে শুরু করেন তিনি। পরের বলেই আউট করেন রেহান এডাভালাথকে। এরপর ম্যাথু ওয়েট ও শেষ ব্যাটসম্যান অ্যাডাম ফিঞ্চকে ফিরিয়ে উস্টারশায়ারের ইনিংস ২১৭ রানে গুটিয়ে দিতে বড় ভূমিকা রাখেন এই পেসার। ২৩৮ রানে প্রথম ইনিংস শেষ করা কেন্ট ২১ রানের লিড পায়।

হাসানের বোলিংয়ের বিশেষত্ব আলাদা করে চোখে পড়েছে মিলনেসেরও। তাঁর মতে, ভিন্নধর্মী বোলিং অ্যাকশনের কারণে ব্যাটারদের জন্য হাসানকে পড়া কঠিন। কেন্টের এই পেসার বলেন, ‘হাসান আমাদের বোলিং আক্রমণে অবশ্যই বিশেষ কিছু যোগ করে। সে ভালো গতিতে বল করতে পারে, তার বোলিং অ্যাকশনও কিছুটা ভিন্ন, ফলে ব্যাটসম্যানদের জন্য তাকে বুঝে ওঠা কঠিন।’

কাউন্টিতে হাসানের দারুণ ফর্ম অবশ্য নতুন নয়। গত জুনে কেন্টের হয়ে কাউন্টি চ্যাম্পিয়নশিপে প্রথম দুই ম্যাচেই ১২ উইকেট নিয়েছিলেন তিনি। অভিষেক ম্যাচে ছয় উইকেট শিকারের পর দ্বিতীয় ম্যাচেও নেন ছয় উইকেট। এরপর টি-টোয়েন্টি ব্লাস্টেও কেন্টের হয়ে তিনটি ম্যাচ খেলেন।

অস্ট্রেলিয়া সফর শেষে কাউন্টিতে ফিরেও সেই ধারাবাহিকতা ধরে রেখেছেন হাসান। তাঁর চার উইকেটের নৈপুণ্যে গুরুত্বপূর্ণ ম্যাচে উস্টারশায়ারকে কম রানে আটকে দিয়ে লিড পেয়েছে কেন্ট। ডিভিশন টু থেকে ডিভিশন ওয়ানে ওঠার লড়াইয়ে পয়েন্ট তালিকার দুইয়ে থাকা দলটির জন্য ম্যাচটি তাই বেশ গুরুত্বপূর্ণ।

ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ টেস্টের আগে দলে বড় ধরনের পরিবর্তন এনেছে পাকিস্তান। প্রথম দুই টেস্টে শোচনীয় হারের পর বাদ পড়েছেন সাতজন, নতুন করে দলে ডাক পেয়েছেন আরও সাত ক্রিকেটার। এর মধ্যেই অন্তর্বর্তীকালীন প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন মাইক হেসন।

কূটনৈতিক সম্পর্কের ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে নিজেদের মধ্যে ক্রিকেট ম্যাচ খেলবে ভারত ও জাপান। আগামী ২২ সেপ্টেম্বর জাপানের সানো আন্তর্জাতিক ক্রিকেট গ্রাউন্ডে একমাত্র টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে এই দুই দেশ। দুই দেশের পুরুষ ক্রিকেট দলের এটিই হতে যাচ্ছে প্রথম আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ।

জনপ্রিয় টার্গেট

ট্রফি নিতে চেয়েছিল ভারত, তবে…

‘হাসান আমাদের এক্স ফ্যাক্টর’

প্রকাশ: ১০:৩২:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬