০৪:১৪ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সিমন্স যেন ক্রিকেটের ডুলি, স্পিনারকে বানালেন ওপেনার

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০১:৫০:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
  • ৮ বার পঠিত হয়েছে

সাফ চ্যাম্পিয়নশিপে গতকাল ভুটানের বিপক্ষে ম্যাচে ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষকে স্ট্রাইকার হিসেবে খেলিয়েছেন ডুলি। আজ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে স্পিনার নাঈম হাসানকে ওপেনিংয়ে নামিয়ে দিলেন সিমন্স।

সিলেট টেস্টের প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজকে ৩৫৬ রানে অলআউট করে ব্যাটিংয়ে নেমেছে বাংলাদেশ। তানজিদ হাসান তামিমের সঙ্গে ইনিংস শুরু করতে দেখা গেল নাঈমকে। যিনি একজন স্বীকৃত স্পিনার। মূলত নিয়মিত ওপেনার সাদমান ইসলাম চোট পাওয়ায় এই সিদ্ধান্ত নিয়েছেন সিমন্স। আজ দিনের শুরুতে বাউন্ডারি সীমানায় ফিল্ডিং করতে গিয়ে গোড়ালিতে চোট পান সাদমান।

চোটের অবস্থা এতটাই গুরুতর ছিল যে, শেষ পর্যন্ত স্ট্রেচারে করে মাঠ ছাড়তে হয়েছে সাদমানকে। এক ওপেনারের কমতি থেকে তাই তামিমের সঙ্গে নাঈমকে দিয়ে ইনিংস শুরু করান সিমন্স। যদিও ওপেনিংয়ে নেমে কোচের আস্থার প্রতিদান দিতে পারেননি নাঈম। জেডন সিলসের করা ইনিংসের পঞ্চম ওভারের দ্বিতীয় বলে ব্র্যান্ডন কিংয়ের হাতে ধরা পড়েন তিনি। মাত্র ৫ রানের বেশি করতে পারেননি নাঈম।

নাঈম দ্রুত ফেরায় বাংলাদেশের শুরুটাও ভালো হয়নি। দলীয় ১৩ রানেই প্রথম উইকেট হারায় স্বাগতিকেরা। এমন শুরুর পর ওয়েস্ট ইন্ডিজের ৩৫৬ রান টপকে লিড নিতে বেশ কঠিন পরীক্ষাই দিতে হবে নাজমুল হোসেন শান্তর দলকে।

ব্যাটিংয়ে নামার আগেই বাংলাদেশের ধাক্কা

ব্যাটিংয়ে নামার আগেই বাংলাদেশের ধাক্কা

দিনের শুরুতেই সাদমান ইসলামকে নিয়ে অস্বস্তি বাংলাদেশ দলে। চোট পেয়ে স্ট্রেচারে করে মাঠ ছাড়েন এই বাঁহাতি ওপেনার। তাঁর চোট নিয়ে কথা বলেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ফিজিও বায়েজিদুল ইসলাম।

ওয়েস্ট ইন্ডিজকে অলআউটের অপেক্ষায় লাঞ্চে বাংলাদেশ

মেহেদী হাসান মিরাজের লাইনের সামান্য বাইরে পড়া বল শামার জোসেফের প্যাডে লাগলেই আবেদন হলো। সাড়া দিয়ে আম্পায়ার আঙুল তুললেন। তবে রিভিউ নিয়ে বেঁচে যান জোসেফ। এই উইকেট না পেলেও দিনের পথম সেশনটা দারুণ পার করল বাংলাদেশ।

স্ট্রেচারে করে মাঠ ছাড়লেন সাদমান

স্ট্রেচারে করে মাঠ ছাড়লেন সাদমান

সিলেট টেস্টের দ্বিতীয় দিনেই অনাকাঙ্ক্ষিত ঘটনার সাক্ষী হলো বাংলাদেশঅ বাউন্ডারি লাইনে ফিল্ডিং করতে গিয়ে চোট পান সাদমান ইসলাম। শেষ পর্যন্ত স্ট্রেচারে করে মাঠ ছাড়তে হয়েছে এই ওপেনারকে।

জনপ্রিয় টার্গেট

মধুর সংকটে মার্শাল আর্টে বিশ্বসেরা, সঙ্গী জুটছে না চীনা চ্যাম্পিয়ন ঝাংয়ের

সিমন্স যেন ক্রিকেটের ডুলি, স্পিনারকে বানালেন ওপেনার

প্রকাশ: ০১:৫০:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬