ঢাকা ১১:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সাফের ব্যর্থতা ভুলে বাংলাদেশকে নিয়ে ডুলির নতুন পরিকল্পনা

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১১:১৯:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
  • ৪ বার পঠিত হয়েছে

সাফে দলের পারফরম্যান্সের পর্যালোচনা করতে আগামী শনিবার সভায় বসবে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) জাতীয় দল কমিটি। সেখানে টুর্নামেন্টে দলের পারফরম্যান্স, প্রস্তুতি ও ব্যর্থতার কারণ নিয়ে নিজের মূল্যায়ন তুলে ধরবেন ডুলি। এই সভার মধ্য দিয়ে আগামী বছরের শুরুতে জাতীয় দলের পরিকল্পনা ও প্রস্তুতির রূপরেখা চূড়ান্ত হওয়ার কথা।

পর্যালোচনা শেষে ছুটিতে যাওয়ার পরিকল্পনা আছে কোচের। ১ ডিসেম্বর বাংলাদেশ ছাড়তে চান তিনি। ছুটিতে পরিবারের সঙ্গে সময় কাটাবেন ফিলিপাইন ও জার্মানিতে। নিজের পরিকল্পনা জানিয়ে ডুলি আজকের পত্রিকাকে বলেন, ‘আমার পরিকল্পনা আছে ১ ডিসেম্বর চলে যাওয়ার। ক্রিসমাসের সময়টা ফিলিপাইন ও জার্মানিতে গিয়ে পরিবারের সঙ্গে কাটাতে চাই। তবে টুর্নামেন্ট শেষ হওয়ার পর স্বাভাবিকভাবেই একটা প্রক্রিয়া আছে। বাফুফে আমার সঙ্গে বসবে, সাফের রিভিউ করবে। তারপর সভাপতির গ্রিন সিগন্যাল পেলেই ছুটিতে যাব।’

আলোচনায় এসেছে, সাফে প্রতিটি ম্যাচের ৮-১০ ঘণ্টা আগেই দলীয় কৌশল ফাঁস হওয়ার বিষয়টি নিয়েও। ভারত-পাকিস্তান সাফ ফাইনাল শেষে গত পরশু বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের কাছে দলের কৌশলের খবর ফাঁস হওয়ার ব্যাপারে জিজ্ঞেস করেন সংবাদমাধ্যমকর্মীরা। তাবিথ প্রশ্ন একরকম এড়িয়েই যেতে চাইলেন, ‘দলের ব্যাপারে আমাদের ন্যাশনাল টিমস কমিটির সভার পরে আপনাদের সঙ্গে আমি খোলাখুলি কথা বলব।’

আগামী কয়েক মাসের পরিকল্পনা নিয়ে ডুলি সবিস্তারেই তুলে ধরেছেন, ‘আমরা কিছু প্রতিভাবান তরুণ খেলোয়াড় খুঁজে বের করার চেষ্টা করছি। পাশাপাশি, তাদের পরবর্তী ধাপে এগিয়ে যাওয়ার জন্য যেসব বিষয়ে শেখা ও উন্নতি করা প্রয়োজন, সেসব নিয়ে সেশন তৈরি করছি। প্রতিটি খেলোয়াড়ের আলাদা মূল্যায়ন করা হচ্ছে। সেই মূল্যায়নের ভিত্তিতে তাদের ব্যক্তিগত প্রশিক্ষণ সেশন তৈরি করা হচ্ছে, যাতে প্রত্যেক খেলোয়াড় বুঝতে পারে, কোন কোন জায়গায় তার আরও কাজ করা প্রয়োজন।’

মার্চের প্রস্তুতিতে প্রবাসী ফুটবলারদেরও যুক্ত করতে চান ডুলি। তাঁদের নিয়ে আলাদা ক্যাম্প করার পরিকল্পনা আছে তাঁর। তবে ঘরোয়া ফুটবলের সূচি ও প্রস্তুতির সময় বিবেচনায় জানুয়ারিতে সেই ক্যাম্প আয়োজন করতে চান না বাংলাদেশ কোচ। এ প্রসঙ্গে ডুলির বক্তব্য, ‘প্রবাসী ফুটবলারদের নিয়ে অবশ্যই ক্যাম্প করব। সেটা নিয়ে আমার পরিকল্পনা আছে। তবে তা জানুয়ারিতে করব না।’

মার্চে এশিয়ান অঞ্চলের ২০৩০ বিশ্বকাপ বাছাইয়ের প্রাথমিক পর্বের প্লে-অফ খেলতে হবে দলকে। আগামী ১৫ ডিসেম্বর হবে বাছাইয়ের ড্র। এশিয়ান র‍্যাঙ্কিংয়ে শীর্ষ ২৬ দলের বাইরে থাকায় সরাসরি মূল বাছাইপর্বে জায়গা পায়নি বাংলাদেশ। মূল পর্বে উঠতে হলে হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে প্লে-অফে জিততে হবে। এই লড়াইয়ে হামজা চৌধুরীকে পাওয়ার আশাও করছে বাংলাদেশ। মার্চে তাঁর উপস্থিতি দলের শক্তি বাড়াতে পারে। গত বিশ্বকাপ বাছাইয়ের প্লে-অফে মালদ্বীপকে হারিয়ে মূল বাছাইপর্বে উঠেছিল বাংলাদেশ; এবারও একই পথ পাড়ি দিতে হবে।

নতুন এক রেকর্ডে নাম লেখালেন আর্জেন্টিনার গোলরক্ষক

আর্জেন্টিনার গোলপোস্টের সামনে এমিলিয়ানো মার্তিনেস অতন্দ্র প্রহরী। দুর্দান্ত গোলকিপিংয়ের কারণে পেয়ে গেছেন ‘বাজপাখি’ উপাধি। কখনো ঝাঁপিয়ে, কখনো উড়ে প্রতিপক্ষের নিশ্চিত গোল প্রতিহত করতে তাঁর জুড়ি মেলা ভার। আজ সকালে তিনি নাম লেখালেন নতুন এক রেকর্ডে।

ইতিহাসের সবচেয়ে বড় হারের পর ক্ষমা চাইলেন জাভি

নেদারল্যান্ডস তো নয়ই, খোদ জার্মানরাও হয়তো ভাবেনি—ডাচদের বিপক্ষে এত বড় জয় পাবে তারা। ঘরের মাঠ বার্লিনে উয়েফা নেশনস কাপে পরশু স্বাগতিকেরা জিতেছে ৫-০ গোলে। দুই প্রতিবেশীর লড়াইয়ে এটাই ৬৫ বছরের মধ্যে সবচেয়ে বড় জয় জার্মানির। এর আগে ১৯৫৯ সালে ডাচদের ৭-০ গোলে হারিয়েছিল জার্মানি। তবে এটি ডাচদের ফুটবল ইতিহাসে

বাংলাদেশ দলের কৌশল ফাঁস হয়েছে কীভাবে

বাংলাদেশ দলের কৌশল ফাঁস হয়েছে কীভাবে

হামজা চৌধুরী-শমিত সোম-ফারহান আলী ওয়াহিদদের নিয়ে গড়া বাংলাদেশ ফুটবল দলকে নিয়ে ভক্ত-সমর্থকদের আশা-আকাঙ্ক্ষা কম ছিল না। কিন্তু সেমিফাইনালেই থেমে যায় টমাস ডুলির দলের জয়যাত্রা। হারের কারণ অনুসন্ধানে জানা গেল দলের কৌশলের খবর আগেই ফাঁস হয়েছে সামাজিক মাধ্যমে।

জনপ্রিয় টার্গেট

লালমনিরহাটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সাফের ব্যর্থতা ভুলে বাংলাদেশকে নিয়ে ডুলির নতুন পরিকল্পনা

প্রকাশ: ১১:১৯:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬