ঢাকা ১২:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

রং হারানো মঞ্চে ভারত-পাকিস্তান ফাইনাল

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১১:২৩:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
  • ৯ বার পঠিত হয়েছে

২৩ বছরের শিরোপা-খরা কাটানোর স্বপ্ন নিয়ে এবারের আসর আয়োজন করেছিল বাংলাদেশ। কিন্তু সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে ১-০ গোলের হারে স্বাগতিকদের বিদায়ের সঙ্গে সঙ্গেই নিভে গেছে সব উন্মাদনা। গতকাল ফাইনাল-পূর্ব সংবাদ সম্মেলনের চিত্রটাও ছিল সেই নিরুত্তাপ আবহেরই প্রতিচ্ছবি। ভারত-পাকিস্তান মহারণের আগে রাজধানীর এক পাঁচতারকা হোটেলে সংবাদ সম্মেলন কক্ষে দুই দেশের সাংবাদিকদের দেখা মিলল হাতে গোনা; পুরো কক্ষে ভিড় ছিল শুধু বাংলাদেশি সংবাদকর্মীদেরই।

গ্যালারি কিংবা সংবাদ সম্মেলনে উত্তাপ যতই কম থাকুক, মাঠের লড়াইয়ে কিন্তু রোমাঞ্চের কমতি নেই। একদিকে সাফের রেকর্ড ৯ বারের চ্যাম্পিয়ন ভারত, যাদের চোখ ১০ম শিরোপায়। অন্যদিকে প্রথমবারের মতো সাফের ফাইনালে উঠে ইতিহাস গড়া পাকিস্তান দাঁড়িয়ে প্রথম ট্রফি ছোঁয়ার হাতছানিতে।

গ্রুপ পর্বের উদ্বোধনী ম্যাচে পাকিস্তানকে ৩-২ গোলে হারিয়েছিল ভারত। তবে ফিফা উইন্ডোর কারণে দেরিতে আসা চার প্রবাসী ফুটবলার দলের সঙ্গে যোগ দেওয়ায় বদলে গেছে পাকিস্তানের চেহারা। সেমিফাইনালে বাংলাদেশকে হারানো দলকে অনেকে তাই ফাইনালে এগিয়ে রাখছেন। তবে ভারতের প্রধান কোচ নওশাদ মুসা পাকিস্তানকে ফেবারিট মানতে নারাজ, ‘তারা যদি আমাদের হারাতে পারে, তবেই এগিয়ে থাকবে। প্রথম ম্যাচের আগেই আমি বলেছিলাম তারা ভালো দল এবং আমি তা সম্মান করি।’

দ্বিতীয় সারির দল নিয়ে ফাইনালে ওঠায় ভারতকে অনেকে ‘বি’ দল বলছেন। এ নিয়ে কিছুটা বিরক্ত মুসা, ‘আমার কাছে এটি কোনো “বি” দল নয়। আমার ছেলেরা যখন ইতিমধ্যেই প্রমাণ করেছে যে তারা সেরা, তখন একে “বি” দল বলব কেন?’ পাকিস্তানের শারীরিক সক্ষমতার বিপরীতে নিজেদের গতিকেই বড় অস্ত্র মানছেন তিনি, ‘আমার খেলোয়াড়েরা আরও বেশি দ্রুতগতির এবং চটপটে, যা আমার জন্য বাড়তি সুবিধা হবে। বিষয়টি নিয়ে বরং তাদেরই চিন্তিত হওয়া উচিত।’

প্রথমবার ফাইনালে উঠে আত্মবিশ্বাসের তুঙ্গে পাকিস্তান। ম্যাচকে ‘ডার্বি’ আখ্যা দিয়ে প্রতিপক্ষকে প্রচ্ছন্ন সতর্কবার্তাই দিয়ে রাখলেন দলটির কোচ নলবার্তো সোলানো, ‘আমরা আমাদের শক্তি সম্পর্কে জানি, আমরা কী করতে পারি এবং কীভাবে ভারতকে বিপদে ফেলতে পারি, তা আমরা জানি। সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। জানি এটি একটি বিশেষ ম্যাচ, এটি একটি ডার্বি, আমরা তা বুঝি।’

আর্জেন্টাইন কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনার সাবেক এই সতীর্থ ফাইনালের লড়াইকে দেখছেন সমানে সমান হিসেবে, ‘মানুষ যেন মনে রাখে সে জন্য ফাইনাল সব সময় জিততে হয়… ম্যাচের আগেই আমরা টুর্নামেন্ট জিতে গেছি, এমনটা ভাবা হবে চরম ভুল। দুই দলেরই সমান সুযোগ রয়েছে, ৫০-৫০।’ সেই সঙ্গে বদলে যাওয়ার ঘোষণাও দিয়ে রাখলেন সোলানো, ‘আমরা চাই পাকিস্তান সেই ধারণাটা বদলে দিক, যা অনেক বছর আগে সবার ছিল—পাকিস্তান মানেই খুব সহজ প্রতিপক্ষ। না, এখন থেকে ভবিষ্যতে পাকিস্তানকে হারানো যেকোনো দলের জন্যই খুব কঠিন হবে।’

স্বাগতিকদের বিদায়ের বিষাদ আর ফাঁকা গ্যালারির শঙ্কা ছাপিয়ে আজ ঢাকার সবুজ গালিচায় শেষ হাসি কারা হাসে, সেটিই দেখার।

ভারতকে নিয়ে মন্তব্য করায় শ্রীলঙ্কা কোচের শাস্তি

শৃঙ্খলা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৩০ দিনের মধ্যে জরিমানার এই অর্থ পরিশোধ করতে হবে মুতাইরিকে। নির্ধারিত সময়ে তিনি টাকা দিতে ব্যর্থ হলে দায়ভার বর্তাবে শ্রীলঙ্কা ফুটবল ফেডারেশনের ওপর।

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন বেলজিয়ামের সেরা গোলদাতা লুকাকু

বেলজিয়ামের ‘গোল্ডেন জেনারেশন’-এর অন্যতম প্রধান খেলোয়াড় ছিলেন লুকাকু। তাঁর বিদায়ের মধ্য দিয়ে জাতীয় দলের ইতিহাসে একটি সোনালী অধ্যায়ের সমাপ্তি ঘটল।

ইউরোপের অপ্রতিরোধ্য স্পেনকে কীভাবে থামাল ইংল্যান্ড

মেত্রোপলিতানো স্টেডিয়ামে উয়েফা নেশনস লিগের ম্যাচটিতে ৪৫ থেকে ৫৭, এই ১২ মিনিটের ব্যবধানে ইংল্যান্ডের কাছে তিন গোল হজম করে স্পেন। মিকেল ওইয়ারসাবাল ও নিকো উইলিয়ামসের গোলে ব্যবধান কমালেও শেষ পর্যন্ত আর হার ঠেকাতে পারেনি স্প্যানিশরা।

জনপ্রিয় টার্গেট

ফ্যাসিবাদী শক্তি মাথাচাড়া দিয়ে উঠছে, এর দায় সরকারের: নাহিদ ইসলাম

রং হারানো মঞ্চে ভারত-পাকিস্তান ফাইনাল

প্রকাশ: ১১:২৩:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬