তেভেজের বিদায়ী ম্যাচ হবে ২০ ডিসেম্বর লা বোম্বোনেরায়। এই ম্যাচে মেসির উপস্থিতি নিশ্চিত করেছে আয়োজক কর্তৃপক্ষ। ক্যাপশনে লেখা হয়েছে, ‘লিওনেল মেসি। লা বোম্বোনেরা আপনার অপেক্ষায়।’ আর্জেন্টিনা দলে তেভেজের সতীর্থ ছিলেন মেসি। দেড় মাস আগে আর্জেন্টিনার জার্সিতে বিদায়ী ম্যাচ খেলে ফেলেছেন মেসি। আর তেভেজ ২০২১ সালে শেষবার মাঠে নেমেছেন। আর্জেন্টিনার পাশাপাশি বোকা জুনিয়র্স, ওয়েস্ট হাম, ম্যানচেস্টার ইউনাইটেড, ম্যানচেস্টার সিটি ও জুভেন্টাসের জার্সিতে খেলেছেন তেভেজ। তাঁর ম্যানচেস্টার সিটির সাবেক সতীর্থ সার্জিও আগুয়েরো থাকবেন বিদায়ী ম্যাচে।
মনে রাখার মতো অনেক মুহূর্ত উপহার দিয়েছেন তেভেজ-আগুয়েরো। যাঁর মধ্যে অন্যতম ছিল ২০১১-১২ মৌসুমে ম্যানচেস্টার সিটির প্রিমিয়ার লিগের ঐতিহাসিক সেই শিরোপা জয়। পুরো মৌসুমজুড়েই দুজন গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন। বিশেষ করে ইন্দিপেন্দিয়েন্তের যুব একাডেমি থেকে উঠে আসা আগুয়েরো কুইন্স পার্ক রেঞ্জার্সের বিপক্ষে শেষ মুহূর্তে গোল করে ম্যানচেস্টার সিটিকে অবিস্মরণীয় শিরোপা এনে দেন। আর পালের্মো বোকা জুনিয়র্সে তেভেজের সাবেক সতীর্থ। আর আন্তর্জাতিক ফুটবল কিংবদন্তিদের মধ্যে প্রথম অতিথি হিসেবে নিশ্চিত করা হয় জিয়ানলুইগি বুফন ও রিও ফার্দিনান্দের নাম।
জুভেন্টাসের কিংবদন্তি গোলরক্ষক জিয়ানলুইজি বুফন ২০ ডিসেম্বর তেভেজের বিদায়ী ম্যাচের গোলরক্ষক। ২০১৩ থেকে ২০১৫ সাল পর্যন্ত তিনি তেভেজের সতীর্থ ছিলেন। এই সময়ে তাঁরা একসঙ্গে দুটি সিরি আ শিরোপা, একটি কোপা ইতালিয়া এবং একটি ইতালিয়ান সুপার কাপ জিতেছিলেন। পাশাপাশি ২০১৪-১৫ মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালেও পৌঁছেছিলেন তাঁরা। যদিও ফাইনালে বার্সেলোনার কাছে হেরে গিয়েছিল জুভেন্টাস।
ফার্দিনান্দ ছিলেন ম্যানচেস্টার ইউনাইটেডে তেভেজের সতীর্থ। ২০০৭ থেকে ২০০৯ সাল পর্যন্ত মাত্র দুই মৌসুমে তাঁরা একসঙ্গে দুটি প্রিমিয়ার লিগ শিরোপা এবং ২০০৮ সালের চ্যাম্পিয়ন্স লিগসহ বেশ কয়েকটি শিরোপা জিতেছিলেন। আর ফ্রাঙ্কো কোলাপিন্তো আর্জেন্টিনার ফর্মুলা ওয়ান রেসিং তারকা।
কার্লোস তেভেজের বিদায়ী অনুষ্ঠানে নিশ্চিত হওয়া অতিথিদের তালিকা

দৈনিক টার্গেট 























