ভারতের কাছে হারের কারণ ব্যাখ্যা করলেন জ্যোতি

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১২:৩২:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
  • ১৬ বার পঠিত হয়েছে

ভারতের করা ১৪৯ রানের জবাবে বাংলাদেশের ইনিংস থামে ১০৯ রানে। তাদের হারিয়ে সবার আগে ফাইনালের টিকিট কেটেছে হারমানপ্রীত কৌরের দল। পাকিস্তান-শ্রীলঙ্কার দ্বিতীয় সেমিফাইনালের জয়ী দলের বিপক্ষে ফাইনাল খেলতে নামবে ভারত।

সংবাদ সম্মলনে হারের দায়টা ব্যাটারদের কাঁধেই চাপালেন জ্যোতি। তিনি বলেন, ‘এটা (ব্যাটিং ব্যর্থতা) দীর্ঘদিন ধরেই আমাদের বড় এক সমস্যা হয়ে দাঁড়িয়েছে। গত ২ ম্যাচে যারা রান করেছে এবার তারা রান পায়নি। রানের এই অধারাবাহিকতাই আমাদের ভোগাচ্ছে। বোলাররা গত ৩ ম্যাচে ভালো করেছে। আমরা ভুগছি ব্যাটিং ব্যর্থতার কারণে। উইকেট অবশ্য একটু ধীর গতির ছিল। ব্যাট করার জন্য এত সহজ ছিল না।’

বোলারদের পারফরম্যান্সে খুশি হলেও কিছু রান যে বেশি হয়েছে, সেটা লুকিয়ে রাখলেন না জ্যোতি, ‘আমরা ওদের ১৩০ রানের মধ্যে আটকে রাখার কথা ভেবেছিলাম। গত কয়েক ম্যাচে যেভাবে বোলিং-ফিল্ডিং করেছি সেটা হয়নি। আমরা উইকেটও বিলিয়ে এসেছি। এতে রান তাড়া কঠিন হয়ে যায়। মাঝখানে আমরা ঠিকই নিয়ন্ত্রণ রেখেছিলাম। স্পিনাররা পরিকল্পনা অনুযায়ী বল করেছে। ১৩০-১৩৫ রানেই ওদের আটকে রাখা যেত, তাহলে ব্যাটিং ইউনিটের সামনে ভিন্ন দৃশ্যপট থাকত।’

ভারতের ইনিংসে চারটি ক্যাচ ছেড়েছে বাংলাদেশের ফিল্ডাররা। এরপরও ফিল্ডারদের প্রশংসা করেছেন জ্যোতি, ‘আমরা ভালো ফিল্ডিংই করেছি। এই বিভাগেই বাকি দুই বিভাগের চেয়ে ভালো করেছি। বোলাররা ভালোই তো করছে। ভারত অনেক ভালো ব্যাটিংও করছিল। শেষদিকে অনেক রান তুলেছে।’

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) থেকে সরাসরি ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে ডাকা হয়েছে সাইম আইয়ুবকে। এই সিদ্ধান্তে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) তীব্র সমালোচনা করেছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক নাসের হুসাইন।

চ্যাম্পিয়ন্স লিগে রোমার বিপক্ষে ১-১ গোলে ড্রয়ের পরই পদত্যাগের ঘোষণা দিয়েছিলেন ফেনেরবাচের কোচ ইসমাইল কারতাল। কিন্তু তাঁর সেই সিদ্ধান্ত টিকল মাত্র কয়েক মিনিট। কারতাল সিদ্ধান্ত বদলে দেন ক্লাব সভাপতি আজিজ ইলদিরিম।

প্রথম দল হিসেবে নারী এশিয়া কাপের ফাইনালে জায়গা করে নিয়েছে ভারত। সেমিফাইনালে গতকাল বাংলাদেশকে ৪০ রানে হারিয়েছে হারমানপ্রীত কৌরের দল। শেষ চারের দ্বিতীয় ম্যাচে আজ পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে শ্রীলঙ্কা। সে ম্যাচের জয়ী দলের বিপক্ষে আগামী ১৩ সেপ্টেম্বর শিরোপার লড়াইয়ে নামবে ভারত। এ ছাড়া আজ টিভিতে আছে আর

জনপ্রিয় টার্গেট

ভারতের কাছে হারের কারণ ব্যাখ্যা করলেন জ্যোতি

প্রকাশ: ১২:৩২:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬