ঢাকা ১২:১৪ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ভারত-নিউজিল্যান্ড ড্রয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের টেবিলে বড় পরিবর্তন

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১১:৫২:১০ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
  • ১৪ বার পঠিত হয়েছে

শেষ দিনে ইনিংস ব্যবধানে জিততে ভারতের প্রয়োজন ছিল নিউজিল্যান্ডের ৮ উইকেট। দিনের শুরুতে দুই উইকেট তুলে নিয়ে জয়ের সম্ভাবনাও জাগিয়েছিল তারা। তবে ড্যারেল মিচেল ও গ্লেন ফিলিপসের প্রতিরোধে শেষ পর্যন্ত ম্যাচ ড্র করে নিউজিল্যান্ড।

এই ড্রয়ের ফলে নিউজিল্যান্ডের পয়েন্ট জয়ের হার (পিসিটি) ৭২.২২ থেকে কমে হয়েছে ৬৬.৬৭। দুইয়ে উঠে আসা অস্ট্রেলিয়ার দলটির পিসিটি ৬৯.২৩। ৭৫.০০ পিসিটি নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে দক্ষিণ আফ্রিকা। ভারত আছে চতুর্থ স্থানে। তবে তাদের পিসিটিও ৫১.৫২ থেকে কমে হয়েছে ৫০.০০।

পয়েন্ট টেবিলে পঞ্চম স্থানে রয়েছে বাংলাদেশ। এরপর ইংল্যান্ড ষষ্ঠ, ওয়েস্ট ইন্ডিজ সপ্তম, শ্রীলঙ্কা অষ্টম ও পাকিস্তান নবম স্থানে আছে।

শেষ দিনের শুরুতে ২ উইকেটে ১১৯ রান নিয়ে ব্যাট করতে নামে নিউজিল্যান্ড। প্রথম ইনিংসে ভারতের ৭০২ রানের জবাবে তখনও ২৩৩ রান পিছিয়ে ছিল স্বাগতিকরা। দিনের প্রথম সেশনে ওয়াশিংটন সুন্দর ও প্রসিদ্ধ কৃষ্ণ ফিরিয়ে দেন ডেভন কনওয়ে ও রাচিন রবীন্দ্রকে। কনওয়ে করেন ৬৫ রান, রবীন্দ্র ৩৭।

দ্বিতীয় সেশনে টম ব্লান্ডেলকে ফিরিয়ে দেন অনশুল কম্বোজ। ৫৪ বল খেলে ১৫ রান করেন ব্লান্ডেল। এরপর আর কোনো উইকেট নিতে পারেনি ভারত। ফিল্ডিংয়ে আকাশ দীপের ভুলের মাশুল দিতে হলো ভারতকে। বল ঠিকমতো ধরতে না পারায় মিচেলকে রানআউট করার সুযোগ হাতছাড়া করেন তিনি।

সেই সুযোগ কাজে লাগিয়ে ভারতকে হতাশ করেন মিচেল ও ফিলিপস। মিচেল ১৮৬ বল খেলে ৪৯ রান নিয়ে অপরাজিত থাকেন। প্রথম ইনিংসে সেঞ্চুরি করা ফিলিপস অপরাজিত ছিলেন ১২৬ বলে ২৬ রান নিয়ে।

দুজন মিলে ২৫৯ বল মোকাবিলা করে ভারতের জয়ের সম্ভাবনা শেষ করে দেন। ১২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৩৯ রান করে ম্যাচ ড্র করে নিউজিল্যান্ড।

এর আগে প্রথম ইনিংসে নিউজিল্যান্ডকে ৩৬৮ রানে অলআউট করে ভারত। এরপর ৯ উইকেটে ৭০২ রান তুলে ইনিংস ঘোষণা করে তারা। কিন্তু শেষ দিনে নিউজিল্যান্ডের প্রতিরোধে জয় হাতছাড়া হয় ভারতের।

পেস-স্বর্গে কতটা জবাব দিতে পারবেন শান্তরা

জোহানেসবার্গে সিরিজের প্রথম টেস্টে ৪০০ রান করেও বাংলাদেশ শেষ পর্যন্ত বাজেভাবে হেরেছে। ‘মড়ার উপর খাঁড়ার ঘা’ হিসেবে এসেছে দুই খেলোয়াড়ের চোট। দক্ষিণ আফ্রিকায় সিরিজে পিছিয়ে পড়ার ঘটনাই শেষ নয়, বাংলাদেশ জয়ের দেখা পাচ্ছে না নিজেদের শেষ ৯ ম্যাচে

হৃদয়-লিটনকে আটকাতে দক্ষিণ আফ্রিকার ‘বিশেষ পরিকল্পনা’

দক্ষিণ আফ্রিকার মাঠ যেন তাওহীদ হৃদয়ের কাছে হাতের তালুর মতো চেনা। ২০২০ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতেছেন এই দক্ষিণ আফ্রিকাতেই। এমনকি প্রথম শ্রেণির ক্রিকেটে বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ রানের ইনিংসও খেলেছেন এখানেই। যেটার রেশ টেনে নিয়েছেন সদ্য শেষ হওয়া জোহানেসবার্গের বিপক্ষে প্রথম টেস্টে সেঞ্চুরি

চাকরি হারানোর ভয় নেই বাংলাদেশ কোচের

চাকরি হারানোর ভয় নেই বাংলাদেশ কোচের

বাজে চক্রের মধ্যে ঘুরপাক খাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। ডারউইনে আগস্টে ঐতিহাসিক ম্যাচ জয়ের পর তিন মাস জয়ের দেখা পায়নি ফিল সিমন্সের বাংলাদেশ। নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, হাসান মাহমুদদের নিয়ে সমালোচনা তো চলছেই, এমনকি দলের ভরাডুবিতে কোচের চাকরিও পড়ে গেছে টানাটানির মধ্যে।

জনপ্রিয় টার্গেট

২৭ বছর কারাগারে থাকার পর মুক্তি, এবার বিদেশ যাওয়ার পথে গ্রেপ্তার সুইডেন আসলাম

ভারত-নিউজিল্যান্ড ড্রয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের টেবিলে বড় পরিবর্তন

প্রকাশ: ১১:৫২:১০ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬