ঢাকা ১২:১৬ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরে ফের মহাসড়ক অবরোধের চেষ্টা শ্রমিকদের, সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেলে ছত্রভঙ্গ

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১২:০৭:১৬ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
  • ৯ বার পঠিত হয়েছে

আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের শ্রীপুরের গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ, শ্রমিক ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, সকালে যথারীতি কাজে যোগ দিতে শ্রীপুরের বিভিন্ন কারখানায় যান শ্রমিকেরা। তবে তাঁরা কাজে যোগ না দিয়ে কারখানার ভেতরে কর্মবিরতি পালন করেন। পরিস্থিতি বিবেচনায় ৮ থেকে ১০টি কারখানায় ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। ছুটি পেয়ে বেশির ভাগ শ্রমিক বাড়ি ফিরে যান।

বেলা সাড়ে ১০টার দিকে শ্রীপুর-গড়গড়িয়া মাস্টারবাড়ি সড়ক থেকে কয়েক শ শ্রমিক লাঠিসোঁটা নিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় অবস্থান নেন। তাঁরা সড়কে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেন।

এ সময় দায়িত্বে থাকা আনসার ব্যাটালিয়ন, গাজীপুর শিল্প পুলিশ ও জেলা পুলিশের সদস্যরা শ্রমিকদের মহাসড়ক ছেড়ে দেওয়ার অনুরোধ করেন। তবে সেই অনুরোধ উপেক্ষা করে শ্রমিকেরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। পরে পুলিশ তাঁদের ধাওয়া দিয়ে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে মহাসড়ক থেকে সরিয়ে দেয়।

শ্রমিকেরা আশপাশের গলিতে অবস্থান নিয়ে ফের পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে থাকেন। একপর্যায়ে পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করে তাঁদের ছত্রভঙ্গ করে।

এরপর শ্রমিকেরা মহাসড়কের বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকেন। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাঁদের সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে মহাসড়কের বিভিন্ন পয়েন্টে বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন রয়েছেন।

হত্যা মামলায় কারাগারে বৈশাখী টিভির ডিএমডি

বৈশাখী টেলিভিশনের অফিস থেকে পুলিশের হেফাজতে নেওয়ার পর প্রতিষ্ঠানটির উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক টিপু আলম মিলনকে গাজীপুরের কালিয়াকৈরে বৈষম্যবিরোধী আন্দোলন-সংক্রান্ত একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ রোববার দুপুরে কালিয়াকৈর থানা-পুলিশ তাঁকে গাজীপুর কারাগারে পাঠিয়েছে।

বাড়ির ফটকের সামনে কাফন পরানো পুতুল, কী উদ্দেশ্যে রাখল দুর্বৃত্তরা

বাড়ির প্রধান ফটকের সামনে সাদা রঙে আঁকা বৃত্ত। বৃত্তের ভেতরে যোগ চিহ্নের মতো আঁকিবুঁকি। ঠিক মাঝখানে পড়ে আছে কাফন পরানো একটি পুতুল। পুতুলটির বুকে গাঁথা তারকাঁটা। পাশে রাখা গোলাপজলের বোতল ও মোমবাতি। পুতুলটির শরীরে মাখানো লাল রং। একই রং ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে আশপাশেও। সকালে ঘুম থেকে উঠে বাড়ির ফটকে এমন

শ্রীপুরে পোশাকশ্রমিকদের সঙ্গে বিএনপি নেতা-কর্মীদের সংঘর্ষ, পাল্টাপাল্টি ধাওয়া

গাজীপুরের শ্রীপুর পৌর শহরে আন্দোলনরত পোশাকশ্রমিকদের সঙ্গে বিএনপি নেতা-কর্মীদের সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় লাঠিপেটার ঘটনাও ঘটে। সংঘর্ষের পর পৌর শহরে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং যান চলাচল বন্ধ হয়ে যায়। আজ রোববার (২২ নভেম্বর) দুপুর ১২টার দিকে পৌর শহরের চৌরাস্তায় এ ঘটনা ঘটে।

জনপ্রিয় টার্গেট

২৭ বছর কারাগারে থাকার পর মুক্তি, এবার বিদেশ যাওয়ার পথে গ্রেপ্তার সুইডেন আসলাম

গাজীপুরে ফের মহাসড়ক অবরোধের চেষ্টা শ্রমিকদের, সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেলে ছত্রভঙ্গ

প্রকাশ: ১২:০৭:১৬ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬