বিশ্বকাপে এবারই প্রথম হতে যাচ্ছে তিনটি ভারত-পাকিস্তান ম্যাচ, যদি…

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০১:৫৮:০১ পূর্বাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬
  • ৭ বার পঠিত হয়েছে

আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) গত রাতে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের সূচি ঘোষণা করেছে। দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তানকে রাখা হয়েছে ‘বি’ গ্রুপে। ১৪ দলের এই বিশ্বকাপ ভিন্ন ফরম্যাটে হওয়ার কারণে কমপক্ষে দুইবার, এমনকি দুই দল মুখোমুখি হতে পারে তিনবারও। সুপার সেভেনে ভারত-পাকিস্তান ম্যাচ হতে পারে। যদি দুই দল পারফরম্যান্সের ধারাবাহিকতা ধরে রাখে, সেক্ষেত্রে সেমিফাইনাল কিংবা ফাইনালেও তাদের মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে।

২০২৭ ওয়ানডে বিশ্বকাপে সব সমীকরণ যদি সঠিকভাবে মিলে যায়, তাহলে বিশ্বকাপ ইতিহাসে এক আসরে এবারই তিনটি ভারত-পাকিস্তান ম্যাচ হতে পারে। যা আগে কখনোই হয়নি। যদি বিশ্বকাপ বিবেচনা করা হয়, সেক্ষেত্রে এক বিশ্বকাপে দুইবার ভারত-পাকিস্তান ম্যাচ হয়েছে। ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্বের পর ফাইনালেও মুখোমুখি হয়েছিল দুই চিরপ্রতিদ্বন্দ্বী। পাকিস্তানকে ৫ রানে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম আসরেই চ্যাম্পিয়ন হয়েছিল ভারত।

‘এ’ গ্রুপে ভারত-পাকিস্তানের সঙ্গে পড়েছে আফগানিস্তান, অস্ট্রেলিয়া, জিম্বাবুয়ে ও কোয়ালিফায়ার ‘এ’। ‘বি’ গ্রুপের বাংলাদেশের প্রতিপক্ষ ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা ও কোয়ালিফায়ার ‘বি’। গ্রুপ পর্ব পেরিয়ে সুপার সেভেন শেষে হবে সেমিফাইনাল। ১৭, ১৮ নভেম্বর কেপটাউন, সোয়ানে স্টেডিয়ামে হবে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের দুই সেমিফাইনাল। ২১ নভেম্বর জোহানেসবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়ামে হচ্ছে ফাইনাল। শিরোপা নির্ধারণী ফাইনালের আগে ১০ অক্টোবর এই মাঠেই মুখোমুখি হবে ভারত-পাকিস্তান।

ভারত-পাকিস্তান এখন যেমন নিয়মিত মুখোমুখি হয় না, তেমনি মাঠের পারফরম্যান্সেও জমে না খুব একটা। মাঠে ভারতের একচ্ছত্র আধিপত্য দেখা যায়। ২০২৫ সালে টি-টোয়েন্টি সংস্করণে অনুষ্ঠিত এশিয়া কাপে তিনবারের মুখোমুখি দেখায় তিনবারই ভারত জিতেছে। চ্যাম্পিয়ন হয়েছে ভারতই। ২০২৭ এশিয়া কাপেও যদি তিনবার মুখোমুখি হয় ভারত-পাকিস্তান, সেক্ষেত্রে এশিয়া কাপ-বিশ্বকাপ মিলিয়ে আগামী বছর ছয়বার দুই চিরপ্রতিদ্বন্দ্বী মুখোমুখি হতে পারে।

বিশ্বকাপের পর নতুন পথচলায় একের পর এক খেলোয়াড়কে পরখ করছেন লিওনেল স্কালোনি। বলিভিয়াকে ৪-০ গোলে হারানোর পর এবার বুরকিনা ফাসোর বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। আগামী ৪ অক্টোবর ভোর ৬টায় এস্তাদিও মনুমেন্তালে তিনবারের চ্যাম্পিয়নদের আতিথেয়তা নেবে আফ্রিকার প্রতিনিধিরা।

ক্রিস্টিয়ানো রোনালদোকে ঘিরে তৈরি হওয়া সংকট দ্রুত মেটাতে উদ্যোগ নিয়েছে পর্তুগিজ ফুটবল ফেডারেশন। জাতীয় দলের ক্যাম্প ছেড়ে চলে যাওয়ার পর সিআরসেভেনের আন্তর্জাতিক ক্যারিয়ার নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। পরিস্থিতি স্বাভাবিক করতে আগামী সপ্তাহে তারকা ফুটবলারের সঙ্গে বৈঠকে বসতে চান ফেডারেশনের কর্মকর্তারা।

আর্থিক অনিয়মের অভিযোগ প্রমাণিত হলে উপযুক্ত শাস্তি পেতে হবে ম্যানচেস্টার সিটিকে। এমনটাই জানিয়েছে ব্রিটিশ প্রধানমন্ত্রীর দপ্তর। একই সঙ্গে ক্লাবটির বিরুদ্ধে চলমান প্রক্রিয়াকে স্বাধীনভাবে শেষ করার ওপরও জোর দিয়েছে তারা।

জনপ্রিয় টার্গেট

জীবন নিয়ে জটিলভাবে ভাবার দরকার নেই, প্রতি মুহূর্তে বাঁচো, নিজের ভালোটা দেখো

বিশ্বকাপে এবারই প্রথম হতে যাচ্ছে তিনটি ভারত-পাকিস্তান ম্যাচ, যদি…

প্রকাশ: ০১:৫৮:০১ পূর্বাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬