তবু বাংলাদেশকে নিয়ে সতর্ক শ্রীলঙ্কা

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১১:৩৬:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
  • ২৯ বার পঠিত হয়েছে

সংযুক্ত আরব আমিরাতকে ৯ উইকেটে হারানো শ্রীলঙ্কা গতকাল ৭৫ রানের আয়েশি জয় পেয়েছে ইন্দোনেশিয়ার বিপক্ষে। শ্রীলঙ্কার নিয়ন্ত্রিত বোলিংয়ে মাত্র ৪৯ রানেই শেষ ইন্দোনেশিয়ার ইনিংস। তবে টস হেরে আগে ব্যাটিং পেয়ে লঙ্কানরা ১২.৩ ওভারে ৬২ রানে ৬ উইকেটে পরিণত হয়। স্কোরবোর্ডে তখন ১০০ হওয়া নিয়েও সংশয় তৈরি হয়েছিল। তবে মিডল অর্ডার ব্যাটারদের দৃঢ়তায় শ্রীলঙ্কা ৭ উইকেটে করে ১২৪ রান। যেটা শেষ পর্যন্ত তাদের জয়ের জন্য যথেষ্ট হয়েছে।

দুই ম্যাচের দুটিতেই জয় পাওয়া শ্রীলঙ্কার পরবর্তী প্রতিপক্ষ বাংলাদেশ। ৬ সেপ্টেম্বর দুবাইয়ে হবে বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ। ইন্দোনেশিয়ার বিপক্ষে গতকাল ৭৫ রানে জয়ের পর আতাপাত্তু বলেন, ‘এই পরিস্থিতির সঙ্গে আমাদের মানিয়ে নেওয়া দরকার ছিল। কিন্তু আমরা তা করতে পারিনি এবং কয়েকটি উইকেট হারিয়েছি। পরের ম্যাচের জন্য এটা আমাদের শিক্ষণীয় বিষয়।বাংলাদেশ ম্যাচে ব্যাটিং ইউনিট হিসেবে আমাদের ভালোভাবে প্রস্তুতি নিতে হবে। নিজেদের কাজ করতে হবে।’

২৯ আগস্ট আমিরাতের দেওয়া ৮০ রানের লক্ষ্য তাড়া করে ৭৩ বল হাতে রেখে ৯ উইকেটের সহজ জয় পেয়েছিল শ্রীলঙ্কা। কিন্তু গতকাল ইন্দোনেশিয়ার বিপক্ষে আগে ব্যাটিং পেয়ে লঙ্কানদের ইনিংসে নামে ধস। সপ্তম উইকেটে কাওয়া কাভিন্দি ও নিলাক্ষীকা ডি সিলভার ৫০ রানের জুটিতে উদ্ধার হয় শ্রীলঙ্কা। নিলাক্ষীকা ৩৫ বলে ৩ চার ও ১ ছক্কায় করেন ৫০ রান।

আতাপাত্তুর চোখে ম্যাচসেরা নিলাক্ষীকা হলেও শেষ পর্যন্ত লঙ্কান অধিনায়কই পেয়েছেন ম্যাচসেরার পুরস্কার। কারণ, আতাপাত্তু ৫ রানে নিয়েছেন ৭ উইকেট। করেছেন হ্যাটট্রিকও। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে লঙ্কান অধিনায়ক বলেন, ‘আমি নীলাক্ষীর দুর্দান্ত ইনিংসের প্রশংসা করতে চাই। এই পুরস্কারটি (ম্যাচসেরার পুরস্কার) তার সঙ্গে ভাগ করে নিতে চাচ্ছি।’

দুই ম্যাচের দুটি জিতে পূর্ণ ৪ পয়েন্ট নিয়ে বি গ্রুপ থেকে সেমিফাইনাল এক রকম নিশ্চিত করে ফেলেছে শ্রীলঙ্কা। পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা লঙ্কানদের নেট রানরেট ‍+৪.১২৯। দুইয়ে থাকা বাংলাদেশের নেট রানরেট ‍+৩.৫৫। নিগার সুলতানা জ্যোতির দল ইন্দোনেশিয়াকে হারিয়েছে ৭১ রানে। বাংলাদেশের পরের দুই প্রতিপক্ষ শ্রীলঙ্কা ও আমিরাত। তিন ও চারে থাকা ইন্দোনেশিয়া, আমিরাত এখনো পর্যন্ত কোনো পয়েন্ট পায়নি।

শেষ পর্যন্ত শ্রীলঙ্কা থেকে সরেই গেল মেয়েদের চ্যাম্পিয়নস ট্রফি। ২০২৭ সালে হতে যাওয়া এই টুর্নামেন্টের আয়োজক হবে ভারত। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে এই তথ্য। একই সঙ্গে টুর্নামেন্টে অংশগ্রহণকারী ছয় দল ও ভেন্যুর নামও উল্লেখ করা হয়েছে।

লিওনেল মেসি আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের পর আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি কে পাবেন—সেটিই এখন বড় প্রশ্ন। ইএসপিএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, আটবারের ব্যালন ডি’অর জয়ীর বিদায়ের পর মর্যাদাপূর্ণ এই জার্সির নতুন মালিক হিসেবে তরুণ মিডফিল্ডার নিকো পাসকে বেছে নিয়েছেন লিওনেল স্কালোনি।

জনপ্রিয় টার্গেট

এবার অবসরের ইঙ্গিত দিলেন মেসির সতীর্থ

তবু বাংলাদেশকে নিয়ে সতর্ক শ্রীলঙ্কা

প্রকাশ: ১১:৩৬:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬