ঢাকা ১২:১৮ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

চুল টেনে লাল কার্ড, বড় শাস্তির অপেক্ষায় জার্মান তারকা

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১১:৫৮:২৬ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
  • ৩ বার পঠিত হয়েছে

শনিবার বুন্দেসলিগার ১১তম রাউন্ডে হামবুর্গের মাঠে গোলশূন্য ড্র করে বায়ার্ন। ম্যাচের ৪৪ মিনিটে প্রতিপক্ষের আলেকজান্ডার রোসিং লেলেসিটের চুল টেনে ধরেন কিমিখ। ভিএআর পর্যালোচনার পর সরাসরি লাল কার্ড দেখান রেফারি বাস্তিয়ান ডাঙ্কার্ট।

স্কাই স্পোর্টস জার্মানিকে সাবেক রেফারি প্যাট্রিক ইট্রিখ জানিয়েছেন, কিমিখের শাস্তি নির্ধারণে রেফারির প্রতিবেদনের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে। সেখানে প্রতিপক্ষের উসকানির বিষয়টি উঠে এসেছে কি না এবং ঘটনার পর কিমিখ ক্ষমা চেয়েছেন কি না, সেসবও বিবেচনায় আসতে পারে। তাঁর ধারণা, অন্তত তিন ম্যাচ নিষিদ্ধ হতে পারেন বায়ার্নের এই মিডফিল্ডার।

ম্যাচ শেষে নিজের আচরণের জন্য অনুতপ্ত কিমিখও। সাংবাদিকদের তিনি বলেন, ‘এটা বড় ভুল ছিল। কোনোভাবেই এর পক্ষে যুক্তি দেওয়া যায় না। এক ঘণ্টা পরও বুঝতে পারছি না, কেন এমন করেছি। এটা একেবারেই অপ্রয়োজনীয় ও খুবই বোকামি ছিল। দলের কাছে আমাকে ক্ষমা চাইতে হবে।’

নিজের ভুল স্বীকার করে কিমিখ আরও বলেন, ‘আমরা যে পরিস্থিতির মধ্যে আছি, তাতে আমার এই আচরণের কোনো যুক্তি নেই।’

ঘটনার ব্যাখ্যা দিতে না পারার কথাও জানান কিমিখ, ‘দলের কাছে আমাকে ক্ষমা চাইতে হবে। কী ঘটেছে, তা আমি সত্যিই ব্যাখ্যা করতে পারছি না। কাজটা ভীষণ বোকামি ছিল। তবে আমরা এক পয়েন্ট পেয়েছি, সেটাই ভালো লাগছে। সাধারণত আমি এমন কিছু করি না।’

জার্মান ফুটবল অ্যাসোসিয়েশনের (ডিএফবি) নিয়ম অনুযায়ী, প্রতিপক্ষকে আক্রমণের ঘটনায় ছয় সপ্তাহ থেকে ছয় মাস পর্যন্ত নিষেধাজ্ঞা হতে পারে। তবে ঘটনার ঠিক আগে প্রতিপক্ষ অসদাচরণ করলে কিংবা আক্রমণকে লঘু হিসেবে বিবেচনা করা হলে শাস্তি কমিয়ে তিন ম্যাচেও নামিয়ে আনা সম্ভব।

এর আগেও লাল কার্ডের কারণে নিষিদ্ধ হয়েছিলেন কিমিখ। ২০২৩ সালে ডার্মস্টাডের বিপক্ষে লাল কার্ড দেখায় বুন্দেসলিগায় দুই ম্যাচ নিষিদ্ধ করা হয়েছিল তাঁকে। তবে এবারের ঘটনার ধরন ভিন্ন হওয়ায় শাস্তির মাত্রাও আলাদা হতে পারে।

আগামী সপ্তাহে ডিএফবির ক্রীড়া আদালতের রায় আসার কথা। সেই রায়েই নির্ধারিত হবে জার্মানির এই আন্তর্জাতিক ফুটবলার কত দিন মাঠের বাইরে থাকবেন।

নাটকীয় জয়ে মোহামেডানকে পেছনে ফেলল সিটি ক্লাব

পিছিয়ে পড়েও হাল ছাড়ল না সিটি ক্লাব। গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে আজ যোগ করা সময়ের নাটকীয় গোলে পিডব্লিউডিকে ৩-২ ব্যবধানে হারিয়েছে মিরপুরের দলটি। এই জয়ে মোহামেডানকে চারে নামিয়ে বাংলাদেশ ফুটবল লিগের (বিএফএল) পয়েন্ট তালিকার তিনে উঠে এসেছে সিটি। দিনের অন্য ম্যাচে মুন্সিগঞ্জে চট্টগ্রাম সিটি এফসিকে ৩-১

মাঠ ও মাঠের বাইরে হামজা এক অনুপ্রেরণা, বলছেন ফারহান

সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে পাকিস্তানের কাছে ১-০ গোলে হেরে বাংলাদেশের বিদায়ের দুই সপ্তাহ পেরিয়ে গেছে। সেই টুর্নামেন্টে দেশের ফুটবলে নতুন আশার আলো হয়ে এসেছিলেন ১৯ বছর বয়সী ফরোয়ার্ড ফারহান আলী ওয়াহিদ। বিশেষ করে গ্রুপ পর্বে শ্রীলঙ্কার বিপক্ষে তাঁর একক নৈপুণ্যের গোলটি এখনো সমর্থকদের চোখে লেগে আছে

বছরটা কেমন গেল মেসির

বছরটা কেমন গেল মেসির

২০২৬ সালটা লিওনেল মেসির জন্য অম্লমধুরই বলা চলে। পারফরম্যান্সও দুর্দান্ত। জিতেছেন অনেক পুরস্কারও। কিন্তু শিরোপার কাছাকাছি গিয়ে ফিরে আসতে হয়েছে বারবার।

জনপ্রিয় টার্গেট

৫ মাত্রার ভূমিকম্পের পর ৪০টি আফটারশক, ক্ষতিগ্রস্ত লস অ্যাঞ্জেলেস বিমানবন্দর

চুল টেনে লাল কার্ড, বড় শাস্তির অপেক্ষায় জার্মান তারকা

প্রকাশ: ১১:৫৮:২৬ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬