ঢাকা ১২:২০ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সাভারে সাড়ে তিন ঘণ্টার ব্যবধানে দুই বাসে অগ্নিসংযোগ

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১২:১৩:২৬ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
  • ০ বার পঠিত হয়েছে

গতকাল শনিবার রাত ৮টা ৪৫ মিনিট থেকে রাত সাড়ে ১২টার মধ্যে ঢাকা-আরিচা মহাসড়কের আশুলিয়ার কোহিনুর গেটের কাছে বেলতলা এবং সাভারের বলিয়াপুর এলাকায় এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, গতকাল শনিবার রাত ৯টার দিকে আশুলিয়ার বেলতলা এলাকায় একটি গ্যারেজে রাখা বাসে আগুন দেখতে পান পথচারীরা। পরে তাঁরা ধামরাই ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। তবে এর আগেই স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে আনেন। বাসটি মেরামতের জন্য গ্যারেজে রাখা হয়েছিল।

এর প্রায় সাড়ে তিন ঘণ্টা পর রাত সাড়ে ১২টার দিকে সাভারের বলিয়াপুর এলাকায় পার্কিং করে রাখা শ্যামলী পরিবহনের আরেকটি বাসে আগুন দেওয়া হয়। খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। রাত ১টা ২০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

ধামরাই ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আল-আমিন বলেন, রাতে আশুলিয়ার বেলতলা এলাকায় একটি গ্যারেজে রাখা বাসে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। তবে তার আগেই স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে আনেন। বাসটি মেরামতের জন্য গ্যারেজে রাখা হয়েছিল।

সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন ম্যানেজার জাহাঙ্গীর আলম বলেন, রাত সাড়ে ১২টার দিকে বলিয়াপুর এলাকায় শ্যামলী পরিবহনের একটি বাসে নাশকতার উদ্দেশ্যে আগুন দেওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

বাথরুমে বালতি রাখা নিয়ে দ্বন্দ্ব, মিরপুরে ধারালো অস্ত্রের আঘাতে যুবকের মৃত্যু

বাথরুমে বালতি রাখা নিয়ে দ্বন্দ্বের জেরে এক ভাড়াটিয়ার ধারালো অস্ত্রের আঘাতে আরেক ভাড়াটিয়ার মৃত্যু হয়েছে। গতকাল শনিবার (২৮ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর মিরপুরের ৬ নম্বর সেকশনের ৮ নম্বর রোডে আদর্শ স্কুলের পেছনের একটি বাসায় এ ঘটনা ঘটে।

ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৪২, মামলা ৪১

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৪২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে ৪১টি মামলা করা হয়েছে। আজ রোববার (২৯ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার মো. আকতার হোসেন।

রিকশাচালকের ছদ্মবেশে অপরাধী শনাক্তে গ্যারেজে গ্যারেজে এসআরবি

রিকশাচালকের ছদ্মবেশে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে রাজধানীর মোহাম্মদপুরের রায়েরবাজার এলাকায় অভিযান চালিয়েছে পুলিশের বিশেষ গোয়েন্দা ইউনিট এসআরবি-২। এ সময় এলাকার পাঁচটি রিকশার গ্যারেজে কর্মরত প্রায় ৩০০ চালককে নজরদারির আওতায় আনা হয়েছে…

জনপ্রিয় টার্গেট

৫ মাত্রার ভূমিকম্পের পর ৪০টি আফটারশক, ক্ষতিগ্রস্ত লস অ্যাঞ্জেলেস বিমানবন্দর

সাভারে সাড়ে তিন ঘণ্টার ব্যবধানে দুই বাসে অগ্নিসংযোগ

প্রকাশ: ১২:১৩:২৬ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬